নিজস্ব সংবাদদাতা

নিউজ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।

বুধবার (১৭ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন। শোক বিবৃতিতে আনিসুল ইসলাম সানি বলেন, “মরহুমার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন মায়ের মৃত্যু অপূরণীয় ক্ষতি। আমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমার বিদেহী আত্মাকে মাগফিরাত দান করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।” একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে পরিবারটিকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দানের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থাতেই সোমবার (১৫ জুন) সন্ধ্যায় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত আইসিইউতে নেওয়া হয় এবং রাতে লাইফ সাপোর্ট দেওয়া হয়। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Share.
Exit mobile version