নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি মো. শরীফ হোসেন (৩০) কে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বুধবার (১০ জুন) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (্এনসিসি) এর ৯নং ওয়ার্ডের জালকুড়ি কড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা শরীফ জালকুড়ি এলাকার নাইতাপাড়া এলাকার ওমর আলীর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ছাত্রলীগের সহ-সভাপতি শরীফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share.
Exit mobile version