Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিনোদন

বক্স অফিসে ঝড় তুলেছে নোলানের ‘দ্য ওডিসি’

দেশের আলোজুলাই ৩১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ মুক্তির মাত্র ১২ দিনের মধ্যেই বিশ্বজুড়ে ৭০০ মিলিয়ন ডলারের আয়ের মাইলফলক অতিক্রম করেছে। বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের ধারাবাহিকতায় ছবিটি ইতোমধ্যে ২০২৬ সালের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রগুলোর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে।

আন্তর্জাতিক বক্স অফিসের সর্বশেষ হিসাব অনুযায়ী, উত্তর আমেরিকায় ছবিটি আয় করেছে ৩২০ দশমিক ৫ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৪০৭ দশমিক ৪ মিলিয়ন ডলার। ফলে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭২৭ দশমিক ৯ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৫৮৭ কোটি টাকা।

চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রের তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ এবং ‘মাইকেল’। তবে বিশ্লেষকদের ধারণা, আগামী সপ্তাহেই ‘দ্য ওডিসি’ ১ বিলিয়ন ডলারের ক্লাবে জায়গা করে নিতে পারে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র বাজার চীনে এখনো সিনেমাটি মুক্তি পায়নি। আগামী ১৪ আগস্ট দেশটিতে প্রায় ৮০০টি আইম্যাক্স পর্দাসহ হাজারো প্রেক্ষাগৃহে ছবিটির আনুষ্ঠানিক প্রদর্শন শুরু হবে। ফলে বৈশ্বিক আয় আরও দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে সনি ও মার্ভেলের বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। নতুন এই প্রতিদ্বন্দ্বী এলেও বাজার বিশ্লেষকদের মতে, ‘দ্য ওডিসি’র বক্স অফিস দাপট সহজে কমবে না। তৃতীয় সপ্তাহান্তেই ছবিটি আরও ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

হোমারের প্রায় ৩ হাজার বছর পুরোনো মহাকাব্য অবলম্বনে নির্মিত ছবিটিতে গ্রিক রাজা ওডিসিউসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ড্যামন। প্রায় ২৫০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এটি ক্রিস্টোফার নোলানের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র।

সিনেমা বিশ্লেষকদের ধারণা, খুব শিগগিরই ‘দ্য ওডিসি’ নোলানের আগের ব্লকবাস্টার ‘দ্য ডার্ক নাইট’ এবং ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর আয় ছাড়িয়ে পরিচালকের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রে পরিণত হবে।

ছবিটির সাফল্যের বড় একটি কারণ আইম্যাক্স প্রদর্শনী। ইতিহাসের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এটি সম্পূর্ণ আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে আইম্যাক্স শোগুলোর টিকিট অগ্রিম বিক্রি হয়ে যায়। এ পর্যন্ত শুধু আইম্যাক্স থেকেই ছবিটির আয় হয়েছে ১৪০ মিলিয়ন ডলার। এছাড়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর আইম্যাক্স ইতিহাসে দ্বিতীয় দ্রুততম চলচ্চিত্র হিসেবে মাত্র ১০ দিনে ১০০ মিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়েছে ‘দ্য ওডিসি’।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

তাজমিনকে শ্বাসরোধ করে খুন : পুলিশ

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
বাংলাদেশ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
বাংলাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন