Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’
  • ৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
  • চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ
  • শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Tuesday, August 4, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

মোদি-কাদের গোপন বৈঠক

আলোচনায় ক্ষমতা, নিরাপত্তা ও কৌশল
দেশের আলোOctober 12, 2025
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব সংবাদদাতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন। ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনা করছে এমন সংবাদ প্রকাশের পরই কাদের দ্রুত কলকাতা থেকে নয়াদিল্লি পৌঁছান এবং এই বৈঠকে অংশ নেন।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি প্রমোদ কুমার মিশ্র উপস্থিত ছিলেন। দুই নেতার মধ্যে আলোচনা কঠোর গোপনীয়তার সঙ্গে সম্পন্ন হয়েছে।

বৈঠকে নরেন্দ্র মোদির কাছে ওবায়দুল কাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন। তার প্রধান দাবি ছিল, শেখ হাসিনাকে কোনোভাবেই বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না। এছাড়া, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিরাপত্তা, কর্মসংস্থান, রেশন কার্ড, শরণার্থী মর্যাদা এবং পর্যায়ক্রমে ভারতের নাগরিকত্ব প্রদানের মতো বিষয়।

কাদের বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে একটি ‘বাজে দৃষ্টান্ত’। কারণ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ভারতের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছিল এবং তার মূল্য এখন পরিশোধ করছে।

কাদের আরও উল্লেখ করেন, “ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনা মোদির নির্দেশ ছাড়া কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেননি। মোদির ভরসাতেই শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন করতে বাধ্য হয়েছিলেন। দমনমূলক শাসনসহ ভারতকে স্বার্থহীনভাবে সমর্থনের কারণে বাংলাদেশের মানুষের কাছে তিনি অগ্রহণযোগ্য হয়ে পড়েছেন।”

কাদের জোর দিয়ে বলেন, ভারতের প্রতি শেখ হাসিনার “আত্মত্যাগ” ও আনুগত্যের স্বীকৃতি হিসেবে তাকে যথাযথ মর্যাদায় ভারতে রাখতে হবে। ভারতকে আওয়ামী লীগ অনেক কিছু দিয়ে এসেছে, এখন ভারতের অন্তত কিছু প্রতিদান দেওয়া উচিত। শেখ হাসিনাকে কোনো প্রদেশের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগের ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি।

নরেন্দ্র মোদি এই বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, “গণঅভ্যুত্থানে প্রিয় ও বিশ্বস্ত বন্ধুর শোচনীয় পতন অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আরও মর্মান্তিক হলো যখন এমন ঘটনা দেখা ছাড়া আর কিছু করার থাকে না। কিন্তু যখন কোনো দেশ হাসিনাকে আশ্রয় দেয়নি, মানসম্মানের ঝুঁকি নিয়ে আমরা তাকে আশ্রয় দিয়েছি।”

ভারতের সংবিধানের সীমাবদ্ধতার কারণে শেখ হাসিনাকে কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব নয় জানিয়ে মোদি আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা শেখ হাসিনাকে ভারতে রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। তিনি শুধু ভারতের ঘনিষ্ঠ বন্ধু নয়, তিনি আপনজন। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে তাকে ফিরিয়ে দিতে বাধ্য হলে তা হবে অত্যন্ত বেদনাদায়ক সিদ্ধান্ত।”

কাদের অভিযোগ করেন, ভারতে এসেও নরেন্দ্র মোদির একান্ত অনুগত আওয়ামী লীগের নেতা-কর্মীরা চরম আতঙ্ক ও হতাশায় দিন কাটাচ্ছে। কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায়ই ভাষণে বলেন যে, অবৈধ বাংলাদেশিদের আটক করলে তিনি ‘উল্টো করে ঝুলিয়ে পেটাবেন’। এই পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্রুত নাগরিকত্ব প্রদানের বিকল্প নেই।

নরেন্দ্র মোদি নাগরিকত্ব প্রদানের দাবিটি বিবেচনা করার আশ্বাস দিলেও তীব্র বিরোধীতা করেন অমিত শাহ। ভোটের পরিস্থিতি উল্লেখ করে শাহ বলেন, “শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমাদের জন্য যা করেছে তা কৃতজ্ঞতার সঙ্গে মনে রেখেছি। আমৃত্যু মনে রাখব। কিন্তু নিজেদের ভোট হারানোর মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তাই অবৈধ বাংলাদেশিদের ধরতে পারলে উল্টো করে পেটালেও, মানবতার স্বার্থে অবৈধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধরলে সোজা করে ঝুলিয়ে পেটাব।”

প্রসঙ্গত, গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতন ঘটলে তিনি ভারতে আশ্রয় গ্রহণ করেন। তাকে অনুসরণ করে তার মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য (এমপি) সহ অসংখ্য দলীয় নেতা-কর্মীও অবৈধভাবে ভারতে আশ্রয় নেন। সম্প্রতি মোদি সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা বিবেচনা করছে এমন সংবাদ প্রকাশের পর ভারতে আশ্রিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

© The New York 24 | Real News, Twisted Truths

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

সরকারি ভবনে সৌর প্যানেলের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ’: প্রধানমন্ত্রী

By দেশের আলোAugust 2, 2026
বাংলাদেশ

ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোAugust 2, 2026
বাংলাদেশ

সমন্বিত উদ্যোগে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

By দেশের আলোAugust 1, 2026
বাংলাদেশ

ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা পরিদর্শনে প্রধানমন্ত্রী

By দেশের আলোJuly 31, 2026
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: শেষ মুহূর্তে বড় চমক?

By দেশের আলোJuly 31, 2026
বাংলাদেশ

বন্ধ শিল্পকারখানা দ্রুত সচলের নতুন নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোJuly 31, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

ভেজাল পণ্য উৎপাদক ও বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিসি

March 15, 2026

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

April 5, 2026

জ্বালানি সংকটে স্বস্তির সংবাদ: আসছে আরও পাঁচ জাহাজ

April 10, 2026

উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

May 12, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন