Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

২৮ বছর পর নতুন রূপে বড় পর্দায় ‘হঠাৎ বৃষ্টি’

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ২৮ বছর পর নতুন রূপে বড় পর্দায় ‘হঠাৎ বৃষ্টি’
  • দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড
  • জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
  • স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১ লাখ কর্মী নিয়োগের উদ্যোগ: জাহিদ হোসেন
  • সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করা বাসে আগুন
  • জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

দেশের আলোসেপ্টেম্বর ২২, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে গুতেরেসের বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের জেনারেল ডিবেট শুরু হয়েছে। উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত, বিভাজন ও মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তি, সংলাপ ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ জেনারেল ডিবেট শুরু হয়। ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে ৮ সেপ্টেম্বর শুরু হলেও উচ্চপর্যায়ের জেনারেল ডিবেট শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর। এটি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ২৮ সেপ্টেম্বর আবার অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী বক্তব্যে গুতেরেস বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভাজন ও সংঘাত বাড়ছে। সামরিক, অর্থনৈতিক বা প্রযুক্তিগত শক্তি একা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা কিংবা সংকট সমাধান করতে পারে না। এ জন্য দেশগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রয়োজন।

গাজা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। তিনি গাজার মানবিক সংকটের প্রতি বিশ্বের মনোযোগ অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে গাজার জন্য প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়ন এবং বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেন। অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও সহিংসতা বন্ধেরও আহ্বান জানান তিনি।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে গুতেরেস বলেন, রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের কারণে ব্যাপক বেসামরিক দুর্ভোগ তৈরি হয়েছে। এ সংঘাতের অবসানে তাৎক্ষণিক যুদ্ধবিরতিকে ন্যায্য, দীর্ঘস্থায়ী ও সমন্বিত শান্তির প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন গুতেরেস। পাশাপাশি মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও প্রতিনিধিত্বশীল করার ওপর গুরুত্ব দেন তিনি।

এবারের জেনারেল ডিবেটের মূল প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সাধারণ পরিষদে বক্তব্য দেবেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
বিশ্ব

প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতে বাংলাদেশসহ ৮ দেশ

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বিশ্ব

হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বিশ্ব

মিয়ানমারের সামরিক জান্তাকে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
বিশ্ব

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব

By দেশের আলোসেপ্টেম্বর ১৭, ২০২৬
বিশ্ব

স্বাধীনতার দাবিতে একসঙ্গে স্কটল্যান্ড-ওয়েলস-উত্তর আয়ারল্যান্ড

By দেশের আলোসেপ্টেম্বর ১৫, ২০২৬
বিশ্ব

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেলের দাম ১০৭ ডলার ছাড়াল

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
বিশ্ব

সমুদ্রের গভীরে স্বর্ণ-রূপার সমৃদ্ধ খনিজভান্ডার পেল চীন

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
বিশ্ব

ট্রাম্পের দাবি ‘চাঁদ যুক্তরাষ্ট্রের’, ভাইরাল সুপারহিরো এআই ভিডিও

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

সংকটের জন্য দায়ী সরকার : বিএনপি মহাসচিব

অক্টোবর ৩১, ২০২৫

কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুন, নিহত ৫

এপ্রিল ৪, ২০২৬

পরিবারই উন্নয়নের মূল একক: প্রধানমন্ত্রী

এপ্রিল ৮, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন