Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দিল্লিতে আন্দোলনের নতুন অস্ত্র এখন মিম

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • দিল্লিতে আন্দোলনের নতুন অস্ত্র এখন মিম
  • নারায়ণগঞ্জে কার চালকের ঘুসিতে ইজিবাইক চালকের মৃত্যু
  • ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারতের আমন্ত্রণ
  • দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করার লক্ষ্য প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Sunday, July 26, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্বকাপ ২০২৬

রেকর্ড প্রাইজমানি, নতুন ফরমেট

দেশের আলোJune 10, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

স্পোর্টস ডেস্ক

ফুটবলকে আরও বিস্তৃত বৈশ্বিক পরিসরে পৌঁছে দেবার চেষ্টা করছে ফিফা। তারেই অংশ হিসেবে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপ থেকে চলে আসা ৩২ দলের ফরম্যাট বাতিল করা হযেছে।  ২০২৬ আসরে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮টি দেশ। ফিফা একে বিশ্বকাপের সবচেয়ে বড় আসর হিসেবে ঘোষণা করেছে।

নতুন কাঠামোয় ম্যাচ সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০৪টিতে। টুর্নামেন্টের সময়সীমাও প্রায় ছয় সপ্তাহে সম্প্রসারিত হচ্ছে। চারটি দল নিয়ে গঠিত হয়েছে ১২টি গ্রুপ। নতুন ফরম্যাটে যুক্ত হয়েছে ‘রাউন্ড অব ৩২’ যা প্রথমবারের মতো বিশ্বকাপ নকআউট পর্বে দেখা যাবে।

গ্রুপ পর্বে প্রতিটি গ্রুপে চার দল থাকলেও প্রতিযোগিতা থেকে বাদ পড়বে মাত্র ১২টি দল। নকআউট পর্বে উঠবে ৩২টি দল প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানধারী।

এশিয়া ও আফ্রিকার মতো অঞ্চলের জন্য বাড়তি কোটা বাড়ায় তুলনামূলকভাবে ছোট দেশগুলোর বিশ্বমঞ্চে জায়গা পাওয়ার সুযোগ বেড়েছে। তবে বিশ্লেষকদের একাংশ বলছে, এতে গ্রুপ পর্বে প্রতিযোগিতার তীব্রতা কিছুটা কমে যেতে পারে।

বর্ধিত এই ফরম্যাটের সঙ্গে সমানভাবে বেড়েছে আর্থিক পরিসরও। ২০২৩–২০২৬ অর্থচক্রে ফিফার মোট আয় প্রায় ১ হাজার ১০০ কোটি ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে, যার বড় অংশ আসবে এই বিশ্বকাপ ঘিরে।

ফিফা জানিয়েছে, এবারের আসরে মোট প্রাইজমানি ৬৫ কোটি ৫০ লাখ ডলারে উন্নীত করা হয়েছে। প্রতিটি অংশগ্রহণকারী দল প্রস্তুতি খরচ হিসেবে পাবে ১৫ লাখ ডলার।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ৯০ লাখ ডলার। শেষ ৩২ পর্বে বিদায় নেওয়া দলগুলোর জন্য নির্ধারিত হয়েছে ১ কোটি ১০ লাখ ডলার। কোয়ার্টার ফাইনালিস্টরা পাবে ১ কোটি ৯০ লাখ ডলার।

সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দলগুলোর মধ্যে তৃতীয় ও চতুর্থ স্থানধারী পাবে যথাক্রমে ২ কোটি ৯০ লাখ এবং ২ কোটি ৭০ লাখ ডলার। রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার, আর চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৫ কোটি ডলার।

ক্লাব পর্যায়েও বাড়ানো হয়েছে অর্থ বরাদ্দ। খেলোয়াড় ছাড়ার ক্ষতিপূরণ হিসেবে ‘ক্লাব বেনিফিট প্রোগ্রাম’-এর বাজেট ৭০ শতাংশ বাড়িয়ে ৩৫ কোটি ৫০ লাখ ডলার নির্ধারণ করেছে ফিফা।

ফলে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি বা বায়ার্ন মিউনিখের মতো বড় ক্লাবগুলোর পাশাপাশি তুলনামূলক ছোট ক্লাবগুলোও বিশ্বকাপ থেকে উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা পাবে।

সব মিলিয়ে নতুন ফরম্যাটের এই বিশ্বকাপকে ফুটবলের সম্প্রসারণ যেমন বলা হচ্ছে, তেমনি এটিকে এখন বাণিজ্যিকভাবে সবচেয়ে বড় আসর হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

By দেশের আলোJuly 20, 2026
খেলা

আর্জেন্টিনা-স্পেন লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কে?

By দেশের আলোJuly 19, 2026
খেলা

ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

By দেশের আলোJuly 6, 2026
খেলা

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন চমক

By দেশের আলোJune 28, 2026
খেলা

স্বর্ণা-জ্যোতির ব্যাটে লড়াই, বিশ্বকাপে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

By দেশের আলোJune 21, 2026
বিশ্বকাপ ২০২৬

হাইতিকে হারাল ব্রাজিল, জোগো বনিতো ফেরার অপেক্ষা

By দেশের আলোJune 20, 2026
বিশ্বকাপ ২০২৬

প্রথমার্ধে ব্রাজিল ঝড়ে বিপর্যস্ত হাইতি

By দেশের আলোJune 20, 2026
বিশ্বকাপ ২০২৬

সাইবারির গোলে অসহায় স্কটল্যান্ড, নক আউটে  এগিয়ে মরক্কো

By দেশের আলোJune 20, 2026
বিশ্বকাপ ২০২৬

নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র, পরাজিত অস্ট্রেলিয়া

By দেশের আলোJune 20, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের

June 6, 2026

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

June 13, 2026

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

June 22, 2026

বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

July 6, 2026

প্রিন্স উপাধি হারালেন অ্যান্ড্রু, ছাড়তে হচ্ছে রয়েল লজ

October 31, 2025

ক্যানসার চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য: ‘স্মার্ট’ ইনজেকশনে টিউমার নির্মূল

May 31, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন