নিজস্ব প্রতিবেদক
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ আয় ১২ দশমিক ৯ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ২০২৫ সালের একই সময়ে এসেছিল ১.২৭০ বিলিয়ন ডলার। সে হিসাবে অক্টোবরের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১০ দশমিক ৬ শতাংশ।
শুধু ১৩ অক্টোবর এক দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১১৫ মিলিয়ন মার্কিন ডলার।
রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রা আয় শক্তিশালী করতে সহায়তা করছে। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে প্রবাসী আয় দেশের বৈদেশিক খাতের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

