Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মোংলা বন্দর আধুনিকীকরণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

    চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

    নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • মোংলা বন্দর আধুনিকীকরণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
    • চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
    • নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
    • কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
    • পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত
    • সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    অর্থনীতি

    বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে আলোচনা ইতিবাচক: অর্থমন্ত্রী

    দেশের আলোঅক্টোবর ১৫, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে বাংলাদেশের আলোচনা

    নিজস্ব প্রতিবেদক

    বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    আমির খসরু বলেন, বাংলাদেশ উত্তরাধিকার সূত্রে যে অর্থনৈতিক পরিস্থিতি পেয়েছে এবং বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ সন্তুষ্ট। দুই সংস্থার সঙ্গে আলোচনা অব্যাহত রেখে অংশীদারত্বের ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ আশাবাদী।

    অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদল গত কয়েক দিনে তথ্য আদান-প্রদানসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। এসব আলোচনার ভিত্তিতে বৃহস্পতিবারের বৈঠকেও বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়েছে।

    তিনি বলেন, ব্যাংকিং খাত ও কর-জিডিপি অনুপাতসহ কয়েকটি বিষয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে। এসব বিষয়ে বাংলাদেশেরও নিজস্ব পর্যবেক্ষণ আছে। ইতোমধ্যে অনেক ক্ষেত্রে অগ্রগতি হয়েছে এবং বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে। বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। এ প্রক্রিয়া আগামী কয়েক মাস পর্যন্ত চলতে পারে।

    আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আলোচনা ভালো হয়েছে এবং তা এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী দিনগুলোতে আলোচনা অব্যাহত রেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    বৈঠকে ব্যাংকিং খাতের পুনঃমূলধনীকরণ, কর-জিডিপি অনুপাত ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু। তিনি বলেন, এসব বিষয়ে আইএমএফ, বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে। অংশীদারত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো আগ্রহী।

    সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে আইএমএফ, বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় সংস্থাগুলোর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করা হবে।

    কর্মসূচির শর্ত ও মতপার্থক্যের বিষয়ে তিনি বলেন, শর্ত থাকবে। কোনো বিষয়ে মতপার্থক্য তৈরি হলে ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে।

    বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে আমির খসরু বলেন, বাংলাদেশের একটি বিশ্বাসযোগ্য কৌশল রয়েছে বলেই আলোচনা এত দূর এগিয়েছে। আইএমএফ, বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় সংস্থাগুলোর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে চায় সরকার।

    উল্লেখ্য, আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভা ১২ অক্টোবর ব্যাংককে শুরু হয়েছে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এ সভা চলবে। এতে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    অর্থনীতি

    নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    অর্থনীতি

    উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    অর্থনীতি

    ডিজিটালের চেয়ে নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি: বাংলাদেশ ব্যাংক

    By দেশের আলোঅক্টোবর ২০, ২০২৬
    অর্থনীতি

    এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, কমবে ভোগান্তি: বাণিজ্যমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ১৮, ২০২৬
    অর্থনীতি

    শনিবার খোলা থাকছে ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি অফিস

    By দেশের আলোঅক্টোবর ১৬, ২০২৬
    অর্থনীতি

    এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার

    By দেশের আলোঅক্টোবর ১৪, ২০২৬
    অর্থনীতি

    চলতি অর্থবছরে রেমিট্যান্স ৯.৯৯৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১২.৯ শতাংশ

    By দেশের আলোঅক্টোবর ১৪, ২০২৬
    অর্থনীতি

    বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে পৌঁছানোর শঙ্কা

    By দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    ইরানের হামলায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে উপসাগরীয় দেশগুলো

    By দেশের আলোঅক্টোবর ১৭, ২০২৬

    তিন থানার ওসি বদলি ও পদায়ন

    আ’লীগের কার্যালয় এখন মাদকের আস্তানা

    সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেফতার

    বন্দরে বাল্কহেড-নৌযান সংঘর্ষে নৌ পুলিশের মৃত্যু

    Demo
    আলোচিত

    ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সেপ্টেম্বর ২৪, ২০২৬

    প্রধানমন্ত্রীর বাসার সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট

    অক্টোবর ৩, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    অক্টোবর ১৩, ২০২৬

    তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

    অক্টোবর ২১, ২০২৬

    যুক্তরাজ্যের ক্ষমতা বদলের নেপথ্যে যেসব কারণ

    মে ১৮, ২০২৬

    লাখো মানুষের উপস্থিতিতে খামেনির জানাজা

    জুলাই ৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন