Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে কি?

    নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

    ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, যেভাবে উৎপত্তি

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে কি?
    • নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী
    • ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, যেভাবে উৎপত্তি
    • সরকার ব্যর্থ হলে ভোটেই জবাব দেবে জনগণ: চিফ হুইপ
    • উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা
    • তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    অর্থনীতি

    এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার

    দেশের আলোঅক্টোবর ১৪, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

    নিজস্ব প্রতিবেদক

    এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ফলে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজি সিলিন্ডারের দোকান বন্ধ রাখার কর্মসূচি আর থাকছে না।

    এর আগে বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

    বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি প্রত্যাহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

    সংবাদ সম্মেলনে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে বর্তমানে যুক্তরাষ্ট্র প্রধান উৎস হিসেবে রয়েছে, অন্য উৎসগুলোতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে।

    তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কেউ ধর্মঘটের চেষ্টা করলে ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে। ধর্মঘট ডেকে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের ভোগান্তি এড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

    জ্বালানিমন্ত্রী আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার মানুষের আস্থার মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তাই ব্যবসায়ীদের ধর্মঘটের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

    এর আগে গত সোমবার (১২ অক্টোবর) এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে সারা দেশে দুই দিন গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দেয় এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সেলিম খান এ কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ও শুক্রবার (১৬ অক্টোবর) সারা দেশে এলপিজি সিলিন্ডারের দোকান বন্ধ রাখার কথা ছিল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    অর্থনীতি

    উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    অর্থনীতি

    ডিজিটালের চেয়ে নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি: বাংলাদেশ ব্যাংক

    By দেশের আলোঅক্টোবর ২০, ২০২৬
    অর্থনীতি

    এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, কমবে ভোগান্তি: বাণিজ্যমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ১৮, ২০২৬
    অর্থনীতি

    শনিবার খোলা থাকছে ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি অফিস

    By দেশের আলোঅক্টোবর ১৬, ২০২৬
    অর্থনীতি

    বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে আলোচনা ইতিবাচক: অর্থমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ১৫, ২০২৬
    অর্থনীতি

    চলতি অর্থবছরে রেমিট্যান্স ৯.৯৯৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১২.৯ শতাংশ

    By দেশের আলোঅক্টোবর ১৪, ২০২৬
    অর্থনীতি

    বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে পৌঁছানোর শঙ্কা

    By দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬
    অর্থনীতি

    টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

    By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
    অর্থনীতি

    অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা

    By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, যেভাবে উৎপত্তি

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬

    সংসদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

    রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

    শিবু মার্কেটে গাজী টিম্বারকে জরিমানা

    রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবর্ষণ

    Demo
    আলোচিত

    তিন থানার ওসি বদলি ও পদায়ন

    এপ্রিল ৮, ২০২৬

    আ’লীগের কার্যালয় এখন মাদকের আস্তানা

    এপ্রিল ১৮, ২০২৬

    সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেফতার

    এপ্রিল ২৪, ২০২৬

    বন্দরে বাল্কহেড-নৌযান সংঘর্ষে নৌ পুলিশের মৃত্যু

    মে ৯, ২০২৬

    জিয়াউর রহমান স্মরনে জেলা পরিষদের সপ্তাহব্যাপী কর্মসূচি

    জুন ৪, ২০২৬

    তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে সানির শোক প্রকাশ

    জুন ১৭, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন