Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালুর উদ্যোগ

    রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, কবে আসছে নতুন সিনেমা?

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালুর উদ্যোগ
    • রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
    • কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, কবে আসছে নতুন সিনেমা?
    • গোল্ডেন বয় পুরস্কার জিতলেন বার্সেলোনার পাউ কুবারসি
    • স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী
    • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, পেলেন ভিভিআইপি মর্যাদা
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    বুধবার, নভেম্বর ১১, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিনোদন

    ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশের আলোনভেম্বর ৪, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২

    আন্তর্জাতিক ডেস্ক

    দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর শুরু হচ্ছে। আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, দ্বিতীয় আসরে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন। প্রথম আসরে নিবন্ধন করেছিলেন ১ লাখ ৬৮ হাজার জন। এবার নিবন্ধনের সংখ্যা কয়েক গুণ বেড়েছে।

    প্রতিমন্ত্রী জানান, নিবন্ধিত খেলোয়াড়দের মধ্য থেকে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। এর মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে অংশ নেবেন। আগামী বছরের মে বা জুন মাসে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষ করার আশা প্রকাশ করেন তিনি।

    নিবন্ধিতদের মধ্যে কিশোরের সংখ্যা ৯ লাখ ৪৪ হাজার ৮৩ জন, যা মোট নিবন্ধনের ৫৮ দশমিক ২ শতাংশ। অন্যদিকে, কিশোরী নিবন্ধন করেছেন ৬ লাখ ৭৯ হাজার ১৩৫ জন, যা ৪১ দশমিক ৮ শতাংশ।

    খেলাভিত্তিক নিবন্ধনে ফুটবল রয়েছে শীর্ষে। এ খেলায় নিবন্ধন করেছেন ৯ লাখ ১৮ হাজার ৬২০ জন। এরপর অ্যাথলেটিকসে ৩ লাখ ৯৯ হাজার ২১৮, ক্রিকেটে ৩ লাখ ২৯ হাজার ৯১২, ব্যাডমিন্টনে ২ লাখ ৫৫ হাজার ৫২৩, কাবাডিতে ১ লাখ ৯০ হাজার ৯৪৭, দাবায় ১ লাখ ৭১ হাজার ২২৯ এবং সাঁতারে ১ লাখ ৫৯ হাজার ২৯১ জন নিবন্ধন করেছেন।

    এ ছাড়া ভলিবলে ৭৪ হাজার ৮২৯, মার্শাল আর্টে ৩১ হাজার ৯৫১ এবং টেবিল টেনিসে ২৪ হাজার ৮০৭ জন নাম নিবন্ধন করেছেন। মেয়েদের অংশগ্রহণের হার সবচেয়ে বেশি টেবিল টেনিসে—৬০ দশমিক ৩ শতাংশ। বিপরীতে ক্রিকেটে মেয়েদের অংশগ্রহণ সবচেয়ে কম, ২১ দশমিক ৯ শতাংশ।

    বিভাগের হিসাবে চট্টগ্রামে সর্বোচ্চ ২ লাখ ৩৬ হাজার ৪১২ জন নিবন্ধন করেছেন। জেলার হিসাবে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। এ জেলা থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৮১ হাজার ১৩২ জন।

    নতুন কুঁড়ি স্পোর্টসে মেয়েদের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ আয়োজন মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করবে। এতে পরিবারগুলোও মেয়েদের মাঠে পাঠাতে আগ্রহী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতেই নতুন কুঁড়ির আয়োজন। প্রথম আসরের বিজয়ীদের মধ্য থেকে ৪০ জন প্রতিভাবান খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। তাঁদের মধ্যে ২৮ জন মেয়ে ও ১২ জন ছেলে।

    তিনি জানান, দীর্ঘমেয়াদি ও উন্নত প্রশিক্ষণের পাশাপাশি পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে তাঁদের আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির ব্যবস্থা করা হয়েছে। সরকার তাঁদের প্রশিক্ষণ ও পড়াশোনার দায়িত্ব নেবে বলেও জানান তিনি।

    আমিনুল হক বলেন, নতুন কুঁড়ির মাধ্যমে খেলোয়াড়দের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে। তাঁর মতে, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে সুস্থ জাতি গঠন ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

    খেলোয়াড়দের আগ্রহ বিবেচনায় এবার নতুন কুঁড়ি স্পোর্টসে দুটি ইভেন্ট যুক্ত করা হয়েছে—টেবিল টেনিস ও ভলিবল। প্রথম আসরে ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, অ্যাথলেটিকস, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট অন্তর্ভুক্ত ছিল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বিনোদন

    কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, কবে আসছে নতুন সিনেমা?

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বাংলাদেশ

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, পেলেন ভিভিআইপি মর্যাদা

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বাংলাদেশ

    কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বাংলাদেশ

    নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বাংলাদেশ

    শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বিনোদন

    এলিজাবেথ হোমসের প্রতারণার গল্পে বক্স অফিসে সাফল্য

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    রাজনীতি

    আমরা রাজপথে আছি ও থাকব: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বাংলাদেশ

    কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    নারায়ণগঞ্জ কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

    By দেশের আলোজুলাই ১, ২০২৬

    সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক খুন

    জামিন পেলেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত

    নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

    সোনারগাঁয়ে চুনাভর্তি ট্রাকে আগুন

    Demo
    আলোচিত

    হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও পারফিউম

    অক্টোবর ১৫, ২০২৬

    মার্কিন নির্বাচনে রেকর্ড গড়লেন পাঁচ হিজাবি নারী

    নভেম্বর ৯, ২০২৬

    কোক স্টুডিওর শুটিংয়ের পর ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক সরদার বাড়ি

    আগস্ট ৩০, ২০২৬

    অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্ট উড়িয়ে দেওয়ার হুমকি

    অক্টোবর ২৪, ২০২৬

    সবজির দামে ঊর্ধ্বগতি, অস্থির মুরগির বাজার

    এপ্রিল ৪, ২০২৬

    পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

    এপ্রিল ১৭, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন