Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালুর উদ্যোগ

    রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, কবে আসছে নতুন সিনেমা?

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালুর উদ্যোগ
    • রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
    • কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, কবে আসছে নতুন সিনেমা?
    • গোল্ডেন বয় পুরস্কার জিতলেন বার্সেলোনার পাউ কুবারসি
    • স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী
    • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, পেলেন ভিভিআইপি মর্যাদা
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    বুধবার, নভেম্বর ১১, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    রোহিঙ্গা সংকট নিরসনে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    দেশের আলোনভেম্বর ৪, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    রোহিঙ্গা সংকট নিরসনে চীনের সহযোগিতা

    নিজস্ব প্রতিবেদক

    বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার দীর্ঘদিনের উপস্থিতির কারণে সৃষ্ট সংকট নিরসনে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সংকটের ফলে দেশের অর্থনীতি, সমাজ, জনমিতি ও পরিবেশের ওপর যে চাপ তৈরি হয়েছে, তা চীনা প্রতিনিধির কাছে তুলে ধরেন তিনি।

    বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

    সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন লিউ হাইশিং। জবাবে প্রধানমন্ত্রীও শি জিনপিং ও চীনের প্রিমিয়ার (প্রধানমন্ত্রী) লি ছিয়াংকে শুভেচ্ছা জানান।

    লিউ হাইশিং বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের সময় দুই দেশের ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যুগের সূচনা নিয়ে একটি যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। ওই ঘোষণার আলোকে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

    বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে চীনের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বাংলাদেশের প্রতি চীনের অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে উল্লেখ করে লিউ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের সম্ভাবনার প্রতিও আস্থা প্রকাশ করেন তিনি।

    জবাবে প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বাংলাদেশ ও চীনের সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল। দীর্ঘদিন ধরে দুই দেশের জনগণের মধ্যে এ সম্পর্কের বিশেষ স্থান রয়েছে। ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা এগিয়ে নেওয়া বর্তমান নেতৃত্বের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

    তারেক রহমান বলেন, জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল। পরবর্তী সময়ে কর্মসূচিটি জনপ্রিয়তা পায় এবং কৃষির উন্নয়নে ভূমিকা রাখে। বর্তমান সরকারও ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ কৃষক ও সাধারণ মানুষের উপকারের পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে দলীয় পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। লিউ হাইশিং দুই দলের সম্পর্ক আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে চীন সফরের আমন্ত্রণ জানান তিনি।

    এ ছাড়া বৈঠকে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা হয়। আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির ক্ষেত্রেও চীনের সমর্থনের কথা জানান লিউ হাইশিং।

    রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগের জবাবে লিউ হাইশিং বলেন, চীন এ সংকট সম্পর্কে অবগত। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্বেগের বিষয়টি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অবহিত করবেন বলে জানান।

    সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

    অন্যদিকে, লিউ হাইশিংয়ের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিনসহ অন্য কর্মকর্তারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বাংলাদেশ

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, পেলেন ভিভিআইপি মর্যাদা

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বাংলাদেশ

    কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বাংলাদেশ

    নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বাংলাদেশ

    শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    রাজনীতি

    আমরা রাজপথে আছি ও থাকব: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বাংলাদেশ

    কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    বাংলাদেশ

    সমবায় খাতের সংস্কার ও দুর্নীতি বন্ধের আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    বাংলাদেশ

    নবীন বিসিএস কর্মকর্তাদের সততা ও মানবিকতার সঙ্গে সেবার আহ্বান প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    নারায়ণগঞ্জ কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

    By দেশের আলোজুলাই ১, ২০২৬

    সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক খুন

    জামিন পেলেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত

    নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

    সোনারগাঁয়ে চুনাভর্তি ট্রাকে আগুন

    Demo
    আলোচিত

    হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও পারফিউম

    অক্টোবর ১৫, ২০২৬

    মার্কিন নির্বাচনে রেকর্ড গড়লেন পাঁচ হিজাবি নারী

    নভেম্বর ৯, ২০২৬

    কোক স্টুডিওর শুটিংয়ের পর ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক সরদার বাড়ি

    আগস্ট ৩০, ২০২৬

    অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্ট উড়িয়ে দেওয়ার হুমকি

    অক্টোবর ২৪, ২০২৬

    সবজির দামে ঊর্ধ্বগতি, অস্থির মুরগির বাজার

    এপ্রিল ৪, ২০২৬

    পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

    এপ্রিল ১৭, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন