Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা

    শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    নাঈম হত্যা মামলায় একই পরিবারের ৩ সদস্য গ্রেপ্তার

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা
    • শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি
    • নাঈম হত্যা মামলায় একই পরিবারের ৩ সদস্য গ্রেপ্তার
    • বিদেশে চিকিৎসায় ৩০ হাজার ডলার পাঠাতে পারবে বাংলাদেশিরা
    • এলিজাবেথ হোমসের প্রতারণার গল্পে বক্স অফিসে সাফল্য
    • আমরা রাজপথে আছি ও থাকব: প্রধানমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    সার্বভৌমত্ব র‌্যালিতে হেঁটে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী

    দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    সার্বভৌমত্ব র‌্যালিতে হেঁটে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে অংশ নিয়ে রাজধানীর রাজপথে নেতা-কর্মীদের সঙ্গে প্রায় ছয় কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে নয়াপল্টন থেকে শুরু হওয়া র‌্যালিতে নেতৃত্ব দিয়ে তিনি মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত হেঁটে যান।

    শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। প্রধানমন্ত্রী নেতা-কর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালিতে অংশ নেন। বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায়।

    র‌্যালি চলাকালে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন অসংখ্য মানুষ। আশপাশের উঁচু ভবনের জানালা ও ছাদ থেকেও নারী, পুরুষ ও শিশুদের হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।

    নয়াপল্টন থেকে শুরু হওয়া র‌্যালিটি কাকরাইল মোড়, প্রধান বিচারপতির বাসভবনসংলগ্ন সড়ক, রমনা পার্ক সড়ক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, ফার্মগেট ও ইন্দিরা রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায়।

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসসকে বলেন, একজন প্রধানমন্ত্রীর পুরো র‌্যালিতে এভাবে হেঁটে অংশ নেওয়ার দৃশ্য বাংলাদেশে নজিরবিহীন। গণতন্ত্র পুনর্নির্মাণের অভিযাত্রায় এ দৃশ্য দেশবাসীকে উজ্জীবিত করবে বলে তিনি মনে করেন। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচিতে গিয়ে মাইলের পর মাইল হেঁটেছেন বলেও উল্লেখ করেন তিনি।

    প্রধানমন্ত্রীর সঙ্গে র‌্যালিতে অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন ও আমান উল্লাহ আমান। এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান সোহেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকও র‌্যালিতে যোগ দেন।

    এর আগে বিকেল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন, ফরহাদ হালিম ডোনার ও ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানসহ কেন্দ্রীয় নেতারা।

    র‌্যালিকে কেন্দ্র করে দুপুর ১২টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা। কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত এলাকায় তাঁদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। র‌্যালিতে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি-সংবলিত প্ল্যাকার্ড।

    উল্লেখ্য, দীর্ঘ প্রায় এক যুগ লন্ডনে অবস্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর বিভিন্ন জনসভা ও রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিলেও বিএনপির দলীয় র‌্যালিতে তাঁর এটিই প্রথম অংশগ্রহণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বাংলাদেশ

    শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বাংলাদেশ

    কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    অর্থনীতি

    কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বব্যাংকের অগ্রাধিকার, গুরুত্বে তরুণ-নারীরা

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    বাংলাদেশ

    সমবায় খাতের সংস্কার ও দুর্নীতি বন্ধের আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    বাংলাদেশ

    নবীন বিসিএস কর্মকর্তাদের সততা ও মানবিকতার সঙ্গে সেবার আহ্বান প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    বাংলাদেশ

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    বাংলাদেশ

    জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    বাংলাদেশ

    কোনো ষড়যন্ত্র গণতন্ত্রকামী মানুষকে দমাতে পারবে না: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    ফতুল্লায় গণপিটুনিতে যুবক নিহত

    By দেশের আলোজুলাই ৫, ২০২৬

    টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে, সেই দুই যুবক গ্রেফতার

    পরিচ্ছন্নতাকর্মীদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন সাখাওয়াত

    ক্ষমতার মোহে ইতিহাস ভুলছে সরকার: মাওলানা আবদুল জব্বার

    জমি নিয়ে বিরোধে কিশোরীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার স্বামী-স্ত্রী

    Demo
    আলোচিত

    নির্বাচনী জনসভায় ‘মুহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের কটাক্ষ

    অক্টোবর ১৭, ২০২৬

    ১৬ বছর পর বিটিভিতে আসিফ আকবর

    নভেম্বর ৩, ২০২৫

    জন্মদিনে মুক্তি পেল আশা ভোঁসলের শেষ গান

    সেপ্টেম্বর ৯, ২০২৬

    ভিন্ন আয়োজনে আব্বাসউদ্দীনের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন

    অক্টোবর ২৮, ২০২৬

    মন্ডলপাড়ার মসজিদটি সংরক্ষণ করা হবে: ডিসি

    এপ্রিল ৫, ২০২৬

    বাবুরাইলে ৩ ডাকাত আটক

    এপ্রিল ১৮, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন