Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাজনীতির কারণে কাজের সুযোগ পাননি অনেক চিকিৎসক: মির্জা আব্বাস

    হত্যাকাণ্ডের ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

    প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • রাজনীতির কারণে কাজের সুযোগ পাননি অনেক চিকিৎসক: মির্জা আব্বাস
    • হত্যাকাণ্ডের ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি
    • প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম
    • রকেট পুনর্ব্যবহারে নতুন সাফল্য স্পেসএক্সের
    • বয়সকে হার মানিয়ে ৯৬-এ সাত মহাদেশ ভ্রমণ
    • ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ নিয়ে আশ্বস্ত করলেন জ্বালানিমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    প্রযুক্তি

    রকেট পুনর্ব্যবহারে নতুন সাফল্য স্পেসএক্সের

    দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    রকেট পুনর্ব্যবহার

    আন্তর্জাতিক ডেস্ক

    মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রথমবারের মতো মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা তাদের বিশাল স্টারশিপ মহাকাশযানকে উৎক্ষেপণ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহু দিয়ে মাঝআকাশে ধরে ফেলেছে প্রতিষ্ঠানটি। রকেট পুনর্ব্যবহারের প্রযুক্তিতে এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

    শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্রে এ ঘটনা ঘটে। এর আগের দিন শুক্রবার স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক ফ্লাইটটি উৎক্ষেপণ করা হয়েছিল। প্রায় ২২ ঘণ্টা মহাকাশে অবস্থানের পর পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে এসে মহাকাশযানটি নির্ধারিত স্থানে অবতরণ করে। এ সময় উৎক্ষেপণ টাওয়ারের বিশেষ যান্ত্রিক বাহু বা ‘চপস্টিকস’ সেটিকে ধরে ফেলে।

    এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথে ১৪ বার প্রদক্ষিণ করে এবং ২৬টি স্টারলিংক স্যাটেলাইট নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করে। এরপর নিয়ন্ত্রিতভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্রে ফিরে আসে। পুরো প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হয়।

    এই সাফল্যের জন্য স্পেসএক্সের দলকে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক। নাসার প্রশাসক জারেড আইজ্যাকম্যানও ঘটনাটিকে স্বাগত জানিয়েছেন। তিনি একে ‘প্রায় জাদুর মতো’ বলে অভিহিত করেন।

    তবে এবারের মিশনে স্টারশিপের ওপরের অংশ সফলভাবে ধরে ফেলা গেলেও নিচের অংশ সুপার হেভি বুস্টারকে উদ্ধার করা সম্ভব হয়নি। উৎক্ষেপণের পর বুস্টারটি ফিরে আসার সময় নির্ধারিত পথে না থাকায় স্বয়ংক্রিয়ভাবে অবতরণের পরিকল্পনা বাতিল করে। পরে মেক্সিকো উপসাগরে নামার সময় সেটি বিস্ফোরিত হয়। এ ঘটনার কারণ খতিয়ে দেখছে স্পেসএক্স।

    এর আগে স্পেসএক্স তিনবার সুপার হেভি বুস্টারকে উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহু দিয়ে ধরে ফেলতে সক্ষম হয়েছিল। তবে মহাকাশ থেকে ফিরে আসা স্টারশিপের ওপরের অংশকে এভাবে ধরে ফেলার ঘটনা এবারই প্রথম।

    স্পেসএক্সের লক্ষ্য, স্টারশিপের উভয় অংশই পুনর্ব্যবহারযোগ্য করে তোলা। এতে প্রতিটি মহাকাশ অভিযানের পর রকেটের অংশ সমুদ্রে ফেলে দেওয়ার প্রয়োজন কমবে এবং উৎক্ষেপণের খরচ ও সময় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। চাঁদ ও মঙ্গলে ভবিষ্যৎ অভিযানের পরিকল্পনায়ও এই প্রযুক্তিকে গুরুত্বপূর্ণ মনে করছে প্রতিষ্ঠানটি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    প্রযুক্তি

    নিরাপত্তা ঝুঁকিতে চীনা এআই, জৈব অস্ত্রের পরামর্শ দেওয়ার দাবি

    By দেশের আলোসেপ্টেম্বর ৩০, ২০২৬
    বিশ্ব

    কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে ১০০ কোটি প্রাণহানির শঙ্কা, সতর্ক করলেন গেটস

    By দেশের আলোসেপ্টেম্বর ২৮, ২০২৬
    প্রযুক্তি

    যুক্তরাষ্ট্রে হঠাৎ ফেসবুক-ইনস্টাগ্রামে বিভ্রাট

    By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
    প্রযুক্তি

    এআই নিয়ন্ত্রণে স্যান্ডার্স-ব্যানন একমত

    By দেশের আলোসেপ্টেম্বর ১৬, ২০২৬
    প্রযুক্তি

    এআই ছবি বানাতে কত পানি লাগে?

    By দেশের আলোসেপ্টেম্বর ১৫, ২০২৬
    প্রযুক্তি

    অবশেষে আজই নতুন প্রজন্মের আইফোন আনছে অ্যাপল

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
    প্রযুক্তি

    বড় ধরনের বিভ্রাটের মুখে চ্যাটজিপিটি

    By দেশের আলোসেপ্টেম্বর ৩, ২০২৬
    প্রযুক্তি

    আসছে ওপেনএআইয়ের নতুন মডেল জিপিটি-৫.৬

    By দেশের আলোজুলাই ৮, ২০২৬
    প্রযুক্তি

    এক্সবক্স পুনর্গঠনে ৪,৮০০ কর্মী ছাঁটাই মাইক্রোসফটের

    By দেশের আলোজুলাই ৭, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    ভেজাল পণ্য উৎপাদক ও বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিসি

    মার্চ ১৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন