Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
    • জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
    • জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
    • শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে থাকবেন?
    • শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
    • মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    কর্মোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    নিজস্ব প্রতিবেদক

    দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিংয়ে অবস্থান উন্নীত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

    রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

    রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

    প্রতিনিধিদলে আরও ছিলেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ, আজীবন সদস্য রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

    সাক্ষাৎকালে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। তারা জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এনএসইউ যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রায় ৯৫ শতাংশ স্নাতক দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলেও জানায় প্রতিনিধিদল।

    এ সময় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি পূর্বাচলে ৪০০ বিঘা জমির ওপর বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনার বিষয়টিও রাষ্ট্রপতিকে জানানো হয়।

    এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।

    তিনি আরও বলেন, যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মোপযোগী নয়, তা থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।

    সাক্ষাৎকালে এনএসইউর আসন্ন ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রতিনিধিদলের সদস্যরা। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

    এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বাংলাদেশ

    তরুণদের কর্মসংস্থানে এসএমই খাতের বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বাংলাদেশ

    জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    বাংলাদেশ

    ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    বাংলাদেশ

    ৬২ বছরে পা রাখলেন তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও নতুন চ্যালেঞ্জ

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বাংলাদেশ

    কারিগরি শিক্ষার প্রসার ও মান বাড়াতে জোর রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বাংলাদেশ

    পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বাংলাদেশ

    ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    নারী দিবস পালনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

    মার্চ ৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন