Author: দেশের আলো

নিজস্ব প্রতিবেদক দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও মানবিক, দায়িত্বশীল ও জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই জনগণের আস্থা অর্জনে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন ইউনিট অংশ নেয় বর্ণাঢ্য বার্ষিক কুচকাওয়াজে। প্রধানমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও পেশাদার ও মানবিক হতে হবে। জনগণ যেন পুলিশের কাছে নিরাপত্তা,…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক নির্বাচনী ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সমর্থন, সমন্বয় ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ’ আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে নতুন সংগ্রামে নামতে হবে। তিনি বলেন, “আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটি হলো, আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম, তার বাস্তবায়ন করা।” তারেক রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক দেশে প্রতিদিন বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, সঙ্গে বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতিতে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সোমবার (২০ এপ্রিল) থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। এর আগে গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে জরুরি টিকাদান কার্যক্রম চালু করা হয়, আর ঢাকায় শুরু হয় ১২ এপ্রিল। গত শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ২০ এপ্রিল থেকে সারা দেশে ব্যাপকভাবে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। তিনি বলেন, টিকার কোনো ঘাটতি নেই এবং এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে আহ্বান জানান। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ রোববার পর্যন্ত…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া সিটি করপোরেশন এবং আনুষ্ঠানিক  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সফরসূচিতে, প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেনের বরাত দিয়ে জানানো হয়েছে, সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় গিয়ে বেলা ১১টায় সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। এর আগে ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় পৌরসভার চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে বগুড়া পৌরসভার আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করা হয় এবং গেজেট প্রকাশিত হয়। সে সময় ১২টি ওয়ার্ড থেকে ২১টি ওয়ার্ডে উন্নীত করা হয় পৌরসভা। তখন থেকেই বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় তা…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। কিন্তু তীব্র ডিজেল সংকট ও জ্বালানি সংগ্রহের জটিলতায় পড়েছেন কৃষক ও মেশিনমালিকরা। জ্বালানির অভাবে কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিন চালান সম্ভব হচ্ছে না। ফলে অনেক এলাকায় ধান কাটা ব্যাহত হচ্ছে, কৃষকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। জেলার বিভিন্ন হাওরে ধান কাটা শুরু হলেও পর্যাপ্ত মেশিন সচল না থাকায় শ্রমিক সংকট ও সময়মতো ফসল কাটার অনিশ্চয়তা দেখা দিয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকার কৃষক আবদুল্লাহ মিয়া জানান, প্রায় ৯০ কেয়ার জমিতে ধান চাষ করেছেন তিনি। গত দুই দিনে কিছু ধান কাটতে পারলেও এখনও অনেক জমি বাকি রয়েছে এবং ধান পাকলেও কীভাবে কাটবেন তা…

বিস্তারিত