Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
- বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
- সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
- তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
- বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
- জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর
Author: দেশের আলো
বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাবে আজ থেকে বাংলাদেশে জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের নতুন দাম ঘোষণা করে। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, যা আগে ছিল ৯৯ টাকা। কেরোসিন ১৩০ টাকা, আগে ছিল ১১২ টাকা। অকটেন ১৪০ টাকা, আগে ১২০ টাকা এবং পেট্রল ১৩৫ টাকা, যা আগে ছিল ১১৬ টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল।…
নিজস্ব প্রতিবেদক দীর্ঘ ১৬ বছরের বিরতি কাটিয়ে আজ বুধবার (১৫ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এই মূল্যায়ন প্রক্রিয়া শুরু হলো, যা চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই পরীক্ষার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা আড়াই ঘণ্টা ব্যাপী চলবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন…
নিজস্ব প্রতিবেদক সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবাধ প্রজনন নিশ্চিতের লক্ষ্যে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় আজ বুধবার (১৫ এপ্রিল) থেকে সব ধরনের মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা টানা ৫৮ দিন অর্থাৎ আগামী ১১ জুন পর্যন্ত বলবৎ থাকবে। গভীর সাগর থেকে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। সমুদ্র থেকে ফেরা ট্রলারের সংখ্যা বাড়ার পাশাপাশি জেলেরা তাদের জাল, ট্রলার ও সরঞ্জামাদি নিরাপদে রাখছেন। কেউ জাল মেরামত করছেন, কেউবা ট্রলারের ইঞ্জিনের সংস্কার কাজে ব্যস্ত সময় পার করছেন। জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ভোলার সাত উপজেলায় মোট ৬৩ হাজার ৯৫৪ জন নিবন্ধিত সমুদ্রগামী জেলে রয়েছেন, যারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। ভোলা…
আন্তর্জাতিক ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত পরবর্তী সময়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালি সচল করতে একটি বিস্তৃত যুদ্ধোত্তর পরিকল্পনা তৈরি করছে ইউরোপীয় দেশগুলো। ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে প্রস্তাবিত এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক জোট গঠনের মাধ্যমে প্রণালিতে পুঁতে রাখা মাইন (বোমা) অপসারণ এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা। তবে কৌশলগত কারণে এই মিশনে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত না করার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার জানিয়েছেন, এই আন্তর্জাতিক প্রতিরক্ষা মিশনে কোনো ‘যুদ্ধরত পক্ষ’ অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ইরানকে রাখা হবে না। ইউরোপীয় কূটনীতিকদের মতে, এই মিশনে…
আন্তর্জাতিক ডেস্ক ইরান যুদ্ধের উত্তাপ আরও বাড়লে বিশ্বজুড়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, এই মন্দার প্রভাবে জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে আইএমএফ জানায়, মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্ব অর্থনীতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে এবং পরিস্থিতি বিবেচনায় ২০২৬ সালের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ইতিমধ্যে কমিয়ে দেওয়া হয়েছে। আইএমএফের অর্ধবার্ষিক হালনাগাদ তথ্য অনুযায়ী, জ্বালানির আকাশচুম্বী দাম যদি ২০২৬ সালের মাঝামাঝি সময়েও নিয়ন্ত্রণে আসে, তবু ধনী দেশগুলোর মধ্যে এ বছর যুক্তরাজ্যেই প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি কমবে এবং মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে…
আন্তর্জাতিক ডেস্ক মালয়েশিয়াগামী একটি ট্রলার আন্দামান সাগরে ডুবে যাওয়ার ভয়াবহ দুর্ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বেশ কিছু বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল ট্রলারটি। পথিমধ্যে আন্দামান সাগরে প্রবল ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। ধারণা করা হচ্ছে, ট্রলারটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায়…
নিজস্ব প্রতিবেদক বিরোধী দলের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাদের ওপর এখনো ‘স্বৈরাচারের ভূত’ সওয়ার হয়ে আছে এবং তারা সরকারের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যক্রমে পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “স্বৈরাচার পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার ভূত রয়ে গেছে। এই অশুভ শক্তি এখনো সক্রিয় এবং বিভিন্নভাবে সরকারের প্রতিটি পদক্ষেপে প্রতিবন্ধকতা তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, অতীতে একটি গোষ্ঠী মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা দেশের…
নিজস্ব প্রতিবেদক বর্ণিল সাজ ও উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা বের হয়েছে। এবারের নববর্ষ উদযাপনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ রাজধানীর সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। শোভাযাত্রার বিশেষ আকর্ষণ হিসেবে এবার পাঁচটি প্রধান মোটিফ বা প্রতীক ব্যবহার করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, প্রতিটি মোটিফই সমাজ ও বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন বার্তা বহন করছে। এর মধ্যে ‘মোরগ’ রাখা হয়েছে নতুন সূচনা, জাগরণ এবং অন্ধকার দূর করে আলোর আগমনের প্রতীক হিসেবে। বাঙালির লোকসংগীতের প্রাণ ‘দোতারা’র মাধ্যমে…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের বন্দরে একাধিক মামলার পলাতক আসামি এবং আলোচিত আজমেরী ওসমানের অন্যতম সহযোগী অনিক সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করেছে বন্দর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তারকৃত অনিক সরদার দীর্ঘ দিন ধরে ঘারমোড়া ও আশপাশের এলাকায় আজমেরী ওসমানের নাম ভাঙিয়ে সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বন্দরে চাঞ্চল্যকর ‘ক্যাপ রোমান’ হত্যা মামলাসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। এছাড়া শীতলক্ষ্যা নদীতে অবৈধ তেল ব্যবসা ও তেল চুরির সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জকে অর্থনীতি ও উন্নয়নের অগ্রকাতারে রাখতে সর্বস্তরের মানুষের সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, “জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ। সব ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষ আজ একীভূত হয়ে এই উৎসব উদযাপন করছি, যা আমাদের জাতিসত্তার শক্তিশালী বহিঃপ্রকাশ।” মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে জেলায় নতুন বছরের আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা প্রশাসক বলেন, বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে গ্রামীণ ও দেশীয় ঐতিহ্যের বহুমাত্রিক রূপ…
