Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’
- ৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী
- দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
- চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ
- শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
- চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Author: দেশের আলো
রূপগঞ্জ সংবাদাতা নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও মজুত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার তারাব এলাকায় র্যাব-১১ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ‘সিমু কনজুমার প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলাম সৈকতকে ১ লাখ টাকা এবং ‘মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ’-এর মালিক আব্দুল বাতেন দেওয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠান দুটিতে তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার লিটার অবৈধ ভোজ্যতেল জব্দ করা হয়। এসব তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় মজুত করা ছিল। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন…
নিজস্ব প্রতিবেদক ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি রাজনৈতিক পরিচয়ধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের ‘উদাসীনতা’ ও ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন তাঁর বার্তায় উল্লেখ করেন, ফতুল্লায় সরকারি দলের পরিচয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও খুনাখুনি চললেও তা ঠেকাতে প্রশাসনের কার্যকর কোনো তৎপরতা চোখে পড়ছে না। তিনি অভিযোগ করেন, চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার…
নিজস্ব প্রতিবেদক আসন্ন পহেলা বৈশাখে কৃষি খাতে বড় ধরনের ডিজিটাল রূপান্তরের পথে হাঁটছে সরকার। আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইলসহ দেশের ১০টি জেলায় আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সরকারি তথ্যবিবরণীতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। কৃষি খাতের আধুনিকায়ন এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়িত হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের হাতে এই বিশেষ ডিজিটাল কার্ড তুলে দেবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই কার্ড চালুর মাধ্যমে কৃষি সহায়তায় আমূল পরিবর্তন আসবে। কৃষকরা সরকারি সার, বীজ ও অন্যান্য কৃষি প্রণোদনা সরাসরি এবং স্বচ্ছ উপায়ে গ্রহণের সুযোগ…
নিজস্ব প্রতিবেদক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে এই দণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। আদালত তাঁর পর্যবেক্ষণে বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিরস্ত্র আবু…
নিজস্ব সংবাদদাতা গণভোটের রায় অমান্য করে জনগণের সঙ্গে ‘বেঈমানি’ করা হচ্ছে দাবি করে এর প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশ থেকে জোটের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলাই সনদে’র বিপক্ষে গিয়ে কোনো ধরনের তালবাহানা বরদাশত করা হবে না। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “সাড়ে ১৪শর বেশি শহীদের রক্তের বিনিময়ে দেশ এক স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়েছে। কিন্তু বর্তমান সরকার জুলাই সনদের অঙ্গীকার থেকে বিচ্যুত হয়ে গড়িমসি শুরু করেছে। জনগণের স্বার্থে দ্রুত এই সনদ বাস্তবায়ন করতে হবে,…
নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে নির্ধারিত কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ শুরু হয়, যা কোনো বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনসহ দুটি আসনে বিজয়ী হয়েছিলেন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে, তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছিল, যেখানে আজ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, সংসদ নির্বাচনের সময় গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এই আসনে পুনরায়…
নিজস্ব প্রতিবেদক ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে জাতীয় সংসদে পাস হয়েছে ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’। এর ফলে রাজপথের বিপ্লবীদের বিরুদ্ধে দায়েরকৃত সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা স্থায়ীভাবে প্রত্যাহারের পথ প্রশস্ত হলো। বুধবার (৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে বিলটি পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করে বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়া এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। এই আইন পাসের মাধ্যমে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদী শাসন বিরোধী আন্দোলনে সক্রিয় ছাত্র-জনতার বিরুদ্ধে ভবিষ্যতে কোনো প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ করা আইনত…
নিজস্ব প্রতিবেদক ভারতে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব আরোপ করেছেন । বুধবার (৮ এপ্রিল) বিকেলে নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষেয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই বাংলাদেশের পক্ষ থেকে ভারতে প্রথম উচ্চপর্যায়ের সফর। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এস জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলী নিয়ে মতবিনিময় করেছি। দুই দেশ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে।’…
নিজস্ব প্রতিবেদক বর্তমান সরকারের মূল দর্শন হলো ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং এই দর্শন বাস্তবায়নে সামাজিক নিরাপত্তার আওতায় প্রায় ৪ কোটি প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী সংসদকে জানান, প্রাথমিক পর্যায়ে গত ১০ মার্চ দেশের ১০টি জেলা এবং ৩টি সিটি কর্পোরেশনের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। সরকারের লক্ষ্য…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের বন্দর এলাকায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে বড় উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন (নাসিক)। এই প্রকল্পের আওতায় বন্দর এলাকায় একসঙ্গে ৯টি পাম্প স্থাপন করা হবে। আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলে বন্দর উপজেলার ২৩ নম্বর ওয়ার্ডের আরসিম গেট এলাকায় প্রথম পাম্প হাউজটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক জানান, প্রথম ধাপে ২৩ নম্বর ওয়ার্ড থেকে এই কাজ শুরু করা হয়েছে। আগামী এক মাসের মধ্যেই এই প্রকল্পের সুফল নগরবাসী পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আরও বলেন, পানি সংকট নিরসনে নাসিকের ২৭টি ওয়ার্ডে পর্যায়ক্রমে দুটি করে…
