Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: দেশের আলো
ঢাকা সংবাদদাতা বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। বুধবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় বর্ষবরণের আয়োজন ও কর্মসূচির বিস্তারিত রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। জানা যায়, গত ২৯ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সভার ধারাবাহিকতায় জাসাস এই প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় বাংলা নববর্ষ উদযাপনে বাঙালির ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে সংগঠনের অভ্যন্তরীণ মতভেদ দূর করে দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার…
বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, উদ্ধারকৃত অর্থ দেশ ও জনগণের কল্যাণে ব্যয় করা হবে। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মো. আবুল কালামের (কুমিল্লা-৯) এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতি, মানিলন্ডারিং এবং আর্থিক অপরাধ দমনে বৃহত্তর কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিদেশে পাচার করা সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, “আপনারা নিশ্চিত থাকতে পারেন, ইনশাআল্লাহ জনগণের টাকা ফিরিয়ে আনতে এই সরকার যে পথ বা পদক্ষেপই কার্যকর হোক না কেন, সেটিই…
সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য ও গ্রাহক হয়রানি চরম পর্যায়ে পৌঁছেছে। এ বিষয়ে সহকারী ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথ বলেন, দালাল ছাড়া ভূমি অফিস পরিচালনা কঠিন। তার এমন মন্তব্য ঘিরে সমালোচনা ও সেবাগ্রহীতাদের ক্ষোভ আরও তীব্র হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সরেজমিনে দেখা যায়, ভূমি অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের দীর্ঘ লাইন। অনেকেই অভিযোগ করেন, দালালের মাধ্যমে না গেলে প্রয়োজনীয় সেবা পেতে জটিলতার মুখে পড়তে হয়। স্থানীয়দের দাবি, দুলাল চন্দ্র দেবনাথ দায়িত্ব নেওয়ার পর থেকে সরাসরি সেবা পাওয়ার পরিবর্তে দালালদের মাধ্যমে কাজ করাতে বাধ্য হচ্ছেন তারা। নামজারি ও অন্যান্য সেবার…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের সনাতন সম্প্রদায়ের তথাকথিত নেতা শংকর সাহার দ্বৈত রাজনীতি (ডুয়েল পলিটিক্স) সবার সামনে ফাঁস হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের দোসর বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনের পক্ষে পুরোদমে নির্বাচনী গণসংযোগ চালিয়েছিলেন শংকর সাহা। কিন্তু চিহ্নিত এই আওয়ামী দোসর নির্বাচনে জয়লাভ করতে ব্যর্থ হওয়ায়, নির্বাচনের পর তিনি খুব সন্তর্পণে ভিড়ে গেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের শিবিরে। শংকর সাহার এই দ্বৈত রূপে ক্ষুব্ধ হয়ে উঠেছে নারায়ণগঞ্জের সনাতন সম্প্রদায়ের সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের একসময়ের চিহ্নিত গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং…
নিজস্ব প্রতিবেদক জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়ে অবৈধ সুবিধা নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। ভুয়া মুক্তিযোদ্ধা ও সুবিধাভোগীদের খুব শিগগিরই তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবদীনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। মন্ত্রী বলেন, জালিয়াতির মাধ্যমে যারা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন, তাদের শনাক্ত করতে মন্ত্রণালয় কাজ করছে। খুব অল্প সময়ের মধ্যেই এ ধরনের ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হবে। একইসঙ্গে বিগত সময়ে বাদ পড়া ও হয়রানির শিকার প্রকৃত…
নিজস্ব প্রতিবেদক দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে মোট ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে এক লাখ টন অপরিশোধিত (ক্রুড) তেল এবং বাকি এক লাখ ৬০ হাজার টন ডিজেল। মঙ্গলবার (৩১ মার্চ) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এক্সন মোবিল কাজাখস্তান ইনকরপোরেটেড (ইএমকেআই) থেকে ১ লাখ টন ইএন৫৯০-১০ পিপিএম সালফার মানমাত্রার ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে…
নিজস্ব সংবাদদাতা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলা প্রাঙ্গণে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে ডেঙ্গু ও এডিস মশাবাহিত রোগের প্রকোপ বাড়ে। এ কারণে আগাম প্রস্তুতির অংশ হিসেবে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এবার কার্যক্রমে নতুন মাত্রা যোগ করা হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এতে বিডি ক্লিন, স্কাউটস, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং ইউনিয়ন পরিষদের স্বেচ্ছাসেবকরা অংশ নিচ্ছেন। উদ্বোধনের অংশ হিসেবে নলখালি, বগডুমারি ও…
সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ঘুষ নেওয়ার ঘটনা ফাঁস হওয়ার পর সেই টাকা ফেরত দিতে গিয়ে জনতার হাতে অবরুদ্ধ হয়েছেন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। পরে পুলিশের হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়। সোমবার (৩০ মার্চ) দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জহিরুল ইসলাম বর্তমানে ফতুল্লা মডেল থানায় কর্মরত। এর আগে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩ নভেম্বর স্থানীয় বাসিন্দা ইসহাক মিয়ার বাসায় গিয়ে তাকে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে ভয় দেখিয়ে জহিরুল ইসলাম প্রথমে ১ লাখ টাকা এবং পরে ৩২ হাজার টাকা মূল্যের…
নিজস্ব প্রতিবেদক ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় এনে মহানগরীর স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, এ বিষয়ে একটি প্রস্তাব আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে এবং আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা কার্যক্রম সচল রাখতে সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে দেশের মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ক্লাসের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শিক্ষাব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার…
নিজস্ব সংবাদদাতা অল্প সময়ের ব্যবধানে উদযাপিত পবিত্র ঈদুল ফিতর, ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দ স্নান এবং মহান স্বাধীনতা দিবসের মতো তিনটি বড় আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করে প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞতা এবং সক্ষমতার পরিচয় দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মুন্সী মিজানুর রহমানের নেতৃত্বে গৃহীত সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যকর তদারকিই এই সাফল্যের মূল কারণ। সরেজমিনে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে জেলায় ২৫টি ঈদগাহ ময়দান এবং প্রায় ৪ হাজার মসজিদে সাড়ে ৮ হাজারের বেশি ঈদের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মুসল্লিরা জামতলা কেন্দ্রীয় ঈদগাহসহ বিভিন্ন স্থানে…
