Author: দেশের আলো

রূপগঞ্জ সংবাদদাতা সোনারগাঁও ও রূপগঞ্জ উপজেলা হয়ে নির্মাণাধীন এশিয়ান হাইওয়ে সড়কের কাজ ধীরগতিতে চলায় দ্রুত সমাপ্তি বিষয়ে সংসদে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। গত রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছে প্রশ্ন করেন। প্রশ্নে তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ও রূপগঞ্জ উপজেলার মধ্য দিয়ে যে এশিয়ান হাইওয়ে সড়ক নির্মাণাধীন, তার কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। দ্রুত সড়ক নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা তা জানতে চান তিনি। জবাবে মন্ত্রী জানান, সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাভুক্ত নয়। তবে এটি সড়ক…

বিস্তারিত

আড়াইহাজার সংবাদদাতা মেঘনা বেষ্টিত দ্বীপ ইউনিয়ন কালাপাহাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং ১০ মাসের অন্তঃসত্ত্বা মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। ঘটনা ঘটে রোববার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে ইউনিয়নের হাজীরটেক গ্রামে। জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ইউনিয়ন যুবদলের সাংঘঠনিক সম্পাদক ছানাউল্লাহ ও তার লোকজন এবং তার চাচাতো ভাই রুবেলের গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। উভয় পক্ষ ধারালো অস্ত্র ব্যবহার করে একে অপরের উপর হামলা চালায়। ঘটনার সময় ছানাউল্লাহ ও আহসান উল্লাহর হামলায় রুবেলের পিতা আছমত আলী (৬৫) বিকেল ৫টার দিকে নিহত হন। নিহতের ছেলে দাবি করেছেন, তার পিতাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।…

বিস্তারিত

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ১২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে ২৮ মার্চ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলার কচুয়া থানার খিলমেহের এলাকার হযরত আলীর ছেলে সজীব (২৫), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার কৈচাপুর কড়ইকান্দা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে হাবিব (২১), সিদ্ধিরগঞ্জ থানার বাগমারা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে অনিক আহম্মেদ (২০), শেরপুর জেলার সদর থানার মরিচপুরান এলাকার মো. আবু তালেবের ছেলে আব্দুল্লাহ আল রাফি হৃদয় (১৯) এবং ময়মনসিংহ জেলার ফুলপুর থানার দেওলা এলাকার শাহ জালাল উদ্দিনের ছেলে…

বিস্তারিত

সোনারগাঁ সংবাদদাতা জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোনারগাঁয়ের দুই ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গত রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিবুল্লাহসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনের বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানিয়েছেন, ভোক্তার আস্থা অটুট রাখা এবং স্বচ্ছ বাণিজ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিস্তারিত

রূপগঞ্জ সংবাদদাতা পুলিশের বিশেষ অভিযানে একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দীঘিবরাব এলাকার সোহেলের ছেলে জয়, বরাব এলাকার আকবর মিয়ার ছেলে হৃদয় ও একই এলাকার আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ২টি, রামদা ১টি, কাটার ১টি এবং ৪৯ পিস ইয়াবাসহ চুরি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানটি রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব ৯নং ওয়ার্ডে পরিচালিত হয়। স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করেন। এতে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয় এবং এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষের মধ্যে…

বিস্তারিত

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন মিতালী মার্কেটের ব্যবসায়ীরা।  রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে সাইনবোর্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সকাল ১০টার দিকে ডিপিডিসি কর্তৃপক্ষ মিতালী মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এর প্রতিবাদে মার্কেটের দোকানদার, ব্যবসায়ী ও কারখানা মালিকরা মহাসড়ক অবরোধ করেন, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিকসহ পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের আশ^াস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। ব্যবসায়ীরা জানান, বর্তমান মার্কেট কমিটির নেতা দাবি করা ব্যক্তিরা স্বৈরাচারী, আওয়ামী লীগের…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন। আজ রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। কুশল বিনিময়ের পর তিনি ১ নম্বর ভবন থেকে হেঁটে ৬ নম্বর ভবনে যান। প্রথমে ৬ নম্বর ভবনে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এরপর একই ভবনের বিভিন্ন তলায় মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘুরে দেখেন। পরে তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং…

বিস্তারিত

সোনারগাঁ সংবাদদাতা সোনারগাঁয়ে চুনাভর্তি একটি চলন্ত ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে আগুন লাগে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত তাপমাত্রার কারণে ট্রাকটিতে আগুন ধরেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে চলমান অবৈধ চুনাভর্তি ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে চালক দ্রুত গাড়িটি মহাসড়কের পাশে থামান। এতে ট্রাকে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে চলে যান। আগুনে কিছু চুনা পুড়ে গেলেও স্থানীয় ও ট্রাকে থাকা লোকজন মিলে প্রায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। চুনা ভর্তি ট্রাকটি পিরোজপুরের মেঘনা এলাকায় একটি…

বিস্তারিত

ফতুল্লা সংবাদদাতা ফতুল্লায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২৮ মার্চ) রাত প্রায় ১০টা ১৫ মিনিটে ফতুল্লা মডেল থানার অন্তর্গত দক্ষিণ শিয়ারচর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ফতুল্লা মডেল থানার এসআই আশীষ কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ শিয়ারচর এলাকার আবুল মিয়ার বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ কামাল মিয়ার কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ কামাল মিয়া (৪৫) বিরাজ উদ্দিনের ছেলে এবং দক্ষিণ শিয়ারচর এলাকার বাসিন্দা। পরবর্তীতে তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা জব্দ তালিকার মাধ্যমে আটক করা হয়েছে। এ…

বিস্তারিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্য কোনো রাজনৈতিক বা ঐতিহাসিক ঘটনার সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ নেই। শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যাঁরা সংবিধানের প্রস্তাবনায় ’২৪ ও ’৭১–কে একসঙ্গে দেওয়ার প্রস্তাব করেছেন, তাঁদের উদ্দেশে বলতে চাই—’৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না। বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাসংগ্রাম।’ তিনি বলেন, ‘অবশ্যই ছাত্র গণ–অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, ভূমিকা রেখেছেন এবং ছাত্রনেতৃবৃন্দ যাঁরা নেতৃত্ব দিয়েছেন, সবার অবদানকে…

বিস্তারিত