Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: দেশের আলো
নিজস্ব সংবাদদাতা মহান স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নগরীর চাষাঢ়া বিজয় স্তম্ভে এ কর্মসূচি পালন করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী (সিভিল) ইসমাইল চৌধুরী এবং পরিচ্ছন্নতা কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল। পরে সংক্ষিপ্ত বক্তব্যে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “স্বাধীনতা দিবস বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দিন, যা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।…
সোনারগাঁ সংবাদদাতা সোনারগাঁ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় উপজেলা চত্বরে অবস্থিত স্বাধীনতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান, উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। সকাল ৮টায় সোনারগাঁ স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে তোপধ্বনি ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব…
রূপগঞ্জ সংবাদদাতা রূপগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ, মনোজ্ঞ ডিসপ্লে এবং বিভিন্ন প্রতিযোগিতা। এসব আয়োজন দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…
রূপগঞ্জ সংবাদদাতা রূপগঞ্জে এক প্রতারণার ঘটনা উদ্ঘাটন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি করার অভিযোগে অভিযান চালিয়ে জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ভাড়ারবাড়ী এলাকার একটি নির্জন প্লটে এ অভিযান পরিচালনা করা হয়। পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ জানান, একদল অসাধু ব্যবসায়ী প্রায় ২০টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসে। এর মধ্যে তারা ইতোমধ্যে ৯টি ঘোড়া জবাই করে ফেলে। স্থানীয়দের সন্দেহ হলে তারা ভোরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে কাউন্সিলর কার্যালয় অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা। গতকাল শুক্রবার (২৭ মার্চ) বিকেলে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাউন্সিলর ও ওয়ার্ড সচিবের কার্যালয় অবরোধ করে কমিটি বাতিলের দাবিতে স্লোগান দিচ্ছেন। বিক্ষোভকারীদের মধ্যে মহানগর যুবদল নেতা আশিকুর রহমান অনি বলেন, “রাজনৈতিক ব্যক্তিদের কমিটিতে রাখার কোনো কথা ছিল না। কথা ছিল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কমিটিতে রাখা হবে। অন্যদিকে সাগর প্রধান ও তার সমর্থকরা এলাকায় প্রচারণা চালাচ্ছেন যে, তিনি ভারপ্রাপ্ত কাউন্সিলর এবং কাউন্সিলর…
ফতুল্লা সংবাদদাতা ফতুল্লায় পৃথক দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর রাতে ফতুল্লার ভূইগড় পূর্বপাড়া এলাকার আল আকসা মসজিদ রোডে ব্যবসায়ী আমজাদ মিয়া ও কুদ্দুস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, দুই বাড়ি থেকে মোট ৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা এবং দুটি দামি মোবাইল ফোন লুট করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী আমজাদ মিয়া জানান, তিনি ইলেকট্রনিক পণ্যের ব্যবসা করেন। ঈদের ছুটিতে শ্যালক হাফেজ সাইফুল্লাহকে বাসায় রেখে স্ত্রী ও সন্তানদের নিয়ে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে বাসায় ফিরে এসে দেখেন, শ্যালক…
পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে আবার কর্মমুখর হয়ে উঠবে সারা দেশ। ঈদের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল সকাল থেকেই ব্যাংক, বিমা ও শেয়ারবাজার খুলবে। সকল সরকারি-বেসরকারি অফিস-আদালতেও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য যে, গত ২১ মার্চ দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঈদ। তবে গত ১৭ মার্চ থেকেই বিরতিহীন ছুটি শুরু হয়েছিল। উৎসবের আমেজ কাটিয়ে সবাই এখন প্রাত্যহিক কর্মব্যস্ততায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে মঙ্গলবার অফিস খোলার ঠিক একদিন পরেই আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস। তার পরদিনই আবার দুই দিনের সাপ্তাহিক ছুটি। ফলে টানা সাদ দিনের ছুটি কাটিয়ে অফিস খোলার একদিন…
আসন্ন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ ভোর ৫টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এর আগে, ২৫ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ-এ দলীয় শীর্ষ নেতাদের অংশগ্রহণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস বাংলাদেশের স্বতন্ত্র রাষ্ট্রীয় পরিচয়ের প্রতীক, যা অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত।…
যুদ্ধবিধ্বস্ত বৈশ্বিক প্রেক্ষাপটে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে এ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সাড়ে তিন দশকেরও বেশি সময় পর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন। আজ সকাল ৮টা ২০ মিনিটে ময়দানে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এর পাঁচ মিনিট পর সেখানে পৌঁছান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধান ঈদ জামাতে আরও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নামাজে ইমামতি করেন…
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে ‘ঈদ মুবারক, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর সেক্রেটারী ইন্জিনিয়ার মানোয়ার হোসাইন। গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। শুভেচ্ছা বার্তায় মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সবচেয়ে আনন্দের উৎসব পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত । ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অপূর্ব মেলবন্ধন। সমাজের সকল হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার মাঝেই রয়েছে…
