Author: দেশের আলো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে ‘ঈদ মুবারক, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর সেক্রেটারী ইন্জিনিয়ার মানোয়ার হোসাইন। গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয়  সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। শুভেচ্ছা বার্তায়  মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর  সবচেয়ে আনন্দের উৎসব পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত । ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অপূর্ব মেলবন্ধন। সমাজের সকল হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার মাঝেই রয়েছে…

বিস্তারিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রম ও নগরবাসীর কল্যাণে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রশাসক সাখাওয়াত বলেন, “পরিচ্ছন্নতাকর্মীরা শহরকে বাসযোগ্য রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে নাগরিকরা একটি পরিচ্ছন্ন পরিবেশে বসবাসের সুযোগ পাচ্ছেন। তাই ঈদের মতো আনন্দঘন সময়ে তাদের পাশে দাঁড়ানো এবং…

বিস্তারিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির অনুমোদন দিয়েছে দলটি। এতে যুবাইর আহমেদ সরদারকে আহ্বায়ক ও জোবায়ের হোসেন তামজিদকে সদস্য সচিব করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) ৬২ সদস্যের এ কমিটির অনুমোদন দেন দলটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ কমিটি অনুমোদনের আগ পর্যন্ত জেলা কমিটির সমন্বয় করছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে দলটির সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তিনি দলটির যুগ্ম সদস্য সচিবও। নতুন কমিটিতে আরও আছেন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফা খন্দকার, রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান, ওমর ঢালী, মো. কামাল হাজী, মো. নাইম উদ্দিন সানি, মোফাস্সেল তাহেরি রফি, নূরজামাল হাসান, জুনায়েদ আহমেদ প্রিতম, আবদুর রহমান গাফফারি,…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক দেশের আলো’র প্রকাশক ও সম্পাদক আনিসুল ইসলাম সানি বলেছেন, জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান আজ দেশ পরিচালনার হাল ধরেছেন। সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর তার নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। মহান আল্লাহর দরবারে কায়মনবাক্যে প্রার্থনা করি, তার দেখানো পথেই যেন দেশ উন্নয়নের শিখড়ে আরোহণ করে। গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে উকিলপাড়া ইসলাম মার্কেটের তৃতীয় তলায় নারয়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শ্রমিকরা যাতে ন্যায্য মজুরি পান সেদিকে খেয়াল…

বিস্তারিত

দেশের আলো ডেস্ক নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, এবারের ঈদযাত্রায় নিরাপত্তা বিঘ্নিত করার মতো বড় কোনো চ্যালেঞ্জ নেই। তারপরও যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদরঘাট থেকে নদীপথে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শেখ রবিউল আলম বর্তমানে নৌপরিবহনের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিদর্শনকালে মন্ত্রী…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা চমক দেখালেন নারায়ণগঞ্জ বিএনপির পরীক্ষিত ও ত্যাগী দুই নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও অধ্যাপক মামুন মাহমুদ । সরকার তাদের কর্মকে মূল্যায়ন করেছেন। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে হামলা, মামলা ও কারাবরণের মতো নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাদের। তবুও দলীয় রাজনীতি থেকে সরে না গিয়ে সম্মুখ থেকে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে গেছেন তারা। সম্প্রতি এই দুই নেতাকে স্থানীয় সরকারে প্রশাসনিক দায়িত্ব দিয়েছে বিএনপি সরকার। অধ্যাপক মামুন মাহমুদকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে এটিকে দীর্ঘদিনের ত্যাগী নেতৃত্বের প্রতি দলের…

বিস্তারিত

মুন্সিগঞ্জ সংবাদদাতা মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পৌর মেয়র, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং মুন্সিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত মানু। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নতুন প্রশাসক হিসেবে এ কে এম ইরাদত মানু মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রমের তদারকি করবেন। সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই নিয়োগের ফলে জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং…

বিস্তারিত

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে ক্লাব ভবনের তৃতীয় তলার এক রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। ইফতারে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা ছাড়াও স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা আমন্ত্রিত ছিলেন। এতে ইফতার আয়োজন সাংবাদিকদের মিলনমেলায় রূপান্তরিত হয়। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হালিম আজাদ, ফজলুল হক, মাহবুবুর রহমান মাসুম, ফজলুল হক রুমন রেজা, ফজলুল বারী, আরিফ আলম দিপু, খন্দকার শাহ আলম, হাবিবুর রহমান বাদল, প্রেস ক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওনসহ বিভিন্ন সাংবাদিকরা।

বিস্তারিত

নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশের দুই সদস্যের উপর হামলা ও মারধরের ঘটনার পর অভিযানে চালিয়ে জড়িত দুʼজনকে আটক করে সদর মডেল থানা পুলিশ। রোববার (১৫ মার্চ) রাতে দু’জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আটককৃতরা হলেন: শহরের গলাচিপা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে অনিক (২৮) ও একই এলাকার হারুন শেখের ছেলে মিস্টার (২৬)। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির এসআই মিজান ও কনস্টেবল আরিফ উকিলপাড়ায় থানকাপড় মার্কেটের সামনে থেকে দুজনকে গাঁজাসহ আটক করে। পরে তাদের ছড়িয়ে নিতে স্থানীয়রা জিআরপি পুলিশ সদস্যের উপর হামলা চালায়। তিনি আরও বলেন, “এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। বাকিদের…

বিস্তারিত

রূপগঞ্জ সংবাদদাতা রূপগঞ্জের অভিযান চালিয়ে দেড়মণ গাঁজা, সাড়ে চার শতাধিক ফেনাড্রিলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল রোববার (১৫ মার্চ) ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদস্যরা হলেন, রূপগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপপরিদর্শক আহসানুল্লাহ ও নাদিরুল ইসলাম। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন। এর আগে, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের হস্তক্ষেপে লাভরাপাড়া ও ঠাকুরবাড়ি টেক এলাকার ঝোঁপঝাড়, ইরিখেত থেকে ৫ বস্তা গাজা, ৩ শতাধিক ফেন্ডিডিলসহ বস্তার বস্তা মাদক উদ্ধার হয়।…

বিস্তারিত