Author: দেশের আলো

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ দূষণের অভিযোগে দুইটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ। সোমবার (৬ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক এএইচএম রাসেদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফতুল্লার কুতুবপুরের পূর্ব লামাপাড়া এলাকায় অবস্থিত এসএন গার্ডেন এবং হাজীগঞ্জ এলাকার এসআরএস নিট ডাইং কারখানায় অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়েছে। পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দোকান, শপিংমল, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলবোর্ডের আলো সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়ে সোমবার (৬ এপ্রিল) দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে একই বিষয়ে বিদ্যুৎ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে সুপারিশ পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গত ৪ এপ্রিল ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সম্মতি দেন। একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক লিবিয়া থেকে ইউরোপগামী অভিবাসীদের বহনকারী একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গিয়ে অন্তত ৭০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। ঘটনাটি মানবিক সংকটকে আরও গভীর করেছে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। বেসরকারি সংস্থা মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস এবং সি-ওয়াচ জানিয়েছে, গত শনিবার (০৪ এপ্রিল) বিকেলে ১০৫ জন যাত্রী নিয়ে নৌকাটি লিবিয়া থেকে যাত্রা শুরু করে। রোববার (০৫ এপ্রিল) সেটি দুর্ঘটনার শিকার হয়ে ডুবে যায়। এখন পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং দুজনের মরদেহ পাওয়া গেছে। বাকিদের অধিকাংশই নিখোঁজ রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস জানিয়েছে, ৭০ জনেরও বেশি মানুষ এখনো খুঁজে পাওয়া যায়নি। সি-ওয়াচ জানায়, দুটি বাণিজ্যিক জাহাজ…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক শিক্ষকদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, প্রায় ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা অপরিবর্তিত রয়েছে। চলতি বছরে এই ভাতা ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন ঈদুল আজহার আগেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, ভাতা বৃদ্ধির বিষয়টি দ্রুত কার্যকর করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে এবং প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৪৮৩ দশমিক ৪৩ কোটি টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে ৩৯০ দশমিক ৮৪ কোটি টাকা সরকারিভাবে জোগান দেওয়া হবে এবং বাকি ৯২ দশমিক ৫৯ কোটি টাকা ঋণ বা অনুদান থেকে আসবে। ২০২৫-২৬ অর্থবছরের একনেকের নবম এবং বর্তমান সরকারের প্রথম সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচালিত ‘জেনারেল সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট-২ (জিএসআইডিপি-২)’-এর ব্যয় বাড়িয়ে ১,৪৫০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির কাজ ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা…

বিস্তারিত

হজযাত্রীদের সুষ্ঠু ও প্রস্তুতিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে নারায়ণগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হজ প্রশিক্ষণ ২০২৬’ কর্মশালা। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র-এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নিতে যাওয়া হাজীদের জন্য এই প্রশিক্ষণ চালু করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, হজ একটি গভীর তাৎপর্যপূর্ণ ইবাদত, যার প্রতিটি ধাপ নির্দিষ্ট নিয়মে সম্পন্ন করা জরুরি। যথাযথ প্রশিক্ষণ হাজীদের প্রস্তুতিকে আরও সুসংহত করবে এবং হজ পালনে শৃঙ্খলা ও সচেতনতা…

বিস্তারিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে লিটন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং সাইনবোর্ড এলাকায় একটি গাড়ির শোরুমে কর্মচারী হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লিটনের সঙ্গে স্থানীয় একটি গ্রুপের দীর্ঘদিনের বিরোধ ছিল। ঘটনার আগের দিন ওই গ্রুপের সদস্যদের সঙ্গে তার ঝগড়া হয়। এর জের ধরে রবিবার রাতে রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থিতিভিত্তিক হিসাব অনুযায়ী এই তথ্য জানা গেছে। আজ সোমবার (০৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে তিনি এই পরিসংখ্যান দেন। অর্থমন্ত্রী জানান, বর্তমান সংসদ সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৩ হাজার ৩৩০ কোটি টাকা। ব্যাংক খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণ আর্থিক স্থিতিশীলতার জন্য…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নগরীর ক্লিনিকগুলোতে বিপুল অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নারায়ণগঞ্জবাসী। অভিযোগ রয়েছে, কিছু অসাধু চিকিৎসক বিভিন্ন টেস্টের নামে কমিশন বাণিজ্যে জড়িত। এ ছাড়া চিকিৎসাসেবার পরিবেশও নাজুক। দীর্ঘদিনের এসব অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগ গতকাল কয়েকটি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় নানা অনিয়মের দায়ে মোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার (৬ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন বলে জানা গেছে। অভিযানে মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবে সেবার মূল্যতালিকা সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি আদায়, অপারেশন থিয়েটার ও পোস্ট-অপারেটিভ কক্ষে…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। রবিবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ইসি সচিব জানান, তফসিল ঘোষণার সময়ই মনোনয়নপত্র জমা, বাছাই এবং প্রত্যাহারের শেষ তারিখসহ বিস্তারিত সূচি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়া হবে নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে। আইন অনুযায়ী, জাতীয় সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত হন। নির্বাচনে দলগুলোর…

বিস্তারিত