Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’
- ৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী
- দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
- চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ
- শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
- চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Author: দেশের আলো
নিজস্ব প্রতিবেদক খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পেশাদার খেলোয়াড় হিসেবে দেশের প্রতিনিধিত্বই হওয়া উচিত তাদের প্রধান লক্ষ্য। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ক্রীড়া কার্ড’ ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়দের উচিত ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশকে বিশ্বদরবারে তুলে ধরা। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা এবং টিম স্পিরিট থাকলে সাফল্যের পথে কোনো বাধাই টিকে থাকতে পারবে না। তিনি আরও বলেন, বর্তমান সময়ে ক্রীড়া শুধু বিনোদন নয়, বরং একটি স্বীকৃত পেশা। বাংলাদেশেও ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ শুরু করেছে।…
নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, খাল খনন কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচিও অব্যাহত রাখা হবে। সোমবার (৩০ মার্চ) নগরীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই নগরসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম। এতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান”-এর গুরুত্ব এবং নগর উন্নয়নে এর ভূমিকা তুলে…
নিজস্ব প্রতিবেদক জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ নিয়ে জাতীয় সংসদে মুলতবি প্রস্তাব এনেছেন স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। সোমবার বিকেলে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। তবে প্রস্তাবটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত হয়নি। স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, মাগরিবের নামাজের বিরতির পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। তবে পরে আর কোনো সিদ্ধান্ত জানানো হয়নি এবং রাত সোয়া আটটার পর সংসদের বৈঠক মুলতবি করা হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, সংবিধান–সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের একটি ধাপ ছিল গণভোট। এতে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ায় বর্তমান সংসদের একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে…
রূপগঞ্জ সংবাদদাতা সোনারগাঁও ও রূপগঞ্জ উপজেলা হয়ে নির্মাণাধীন এশিয়ান হাইওয়ে সড়কের কাজ ধীরগতিতে চলায় দ্রুত সমাপ্তি বিষয়ে সংসদে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। গত রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছে প্রশ্ন করেন। প্রশ্নে তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ও রূপগঞ্জ উপজেলার মধ্য দিয়ে যে এশিয়ান হাইওয়ে সড়ক নির্মাণাধীন, তার কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। দ্রুত সড়ক নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা তা জানতে চান তিনি। জবাবে মন্ত্রী জানান, সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাভুক্ত নয়। তবে এটি সড়ক…
আড়াইহাজার সংবাদদাতা মেঘনা বেষ্টিত দ্বীপ ইউনিয়ন কালাপাহাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং ১০ মাসের অন্তঃসত্ত্বা মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। ঘটনা ঘটে রোববার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে ইউনিয়নের হাজীরটেক গ্রামে। জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ইউনিয়ন যুবদলের সাংঘঠনিক সম্পাদক ছানাউল্লাহ ও তার লোকজন এবং তার চাচাতো ভাই রুবেলের গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। উভয় পক্ষ ধারালো অস্ত্র ব্যবহার করে একে অপরের উপর হামলা চালায়। ঘটনার সময় ছানাউল্লাহ ও আহসান উল্লাহর হামলায় রুবেলের পিতা আছমত আলী (৬৫) বিকেল ৫টার দিকে নিহত হন। নিহতের ছেলে দাবি করেছেন, তার পিতাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।…
সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ১২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে ২৮ মার্চ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলার কচুয়া থানার খিলমেহের এলাকার হযরত আলীর ছেলে সজীব (২৫), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার কৈচাপুর কড়ইকান্দা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে হাবিব (২১), সিদ্ধিরগঞ্জ থানার বাগমারা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে অনিক আহম্মেদ (২০), শেরপুর জেলার সদর থানার মরিচপুরান এলাকার মো. আবু তালেবের ছেলে আব্দুল্লাহ আল রাফি হৃদয় (১৯) এবং ময়মনসিংহ জেলার ফুলপুর থানার দেওলা এলাকার শাহ জালাল উদ্দিনের ছেলে…
সোনারগাঁ সংবাদদাতা জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোনারগাঁয়ের দুই ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গত রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিবুল্লাহসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনের বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানিয়েছেন, ভোক্তার আস্থা অটুট রাখা এবং স্বচ্ছ বাণিজ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
রূপগঞ্জ সংবাদদাতা পুলিশের বিশেষ অভিযানে একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দীঘিবরাব এলাকার সোহেলের ছেলে জয়, বরাব এলাকার আকবর মিয়ার ছেলে হৃদয় ও একই এলাকার আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ২টি, রামদা ১টি, কাটার ১টি এবং ৪৯ পিস ইয়াবাসহ চুরি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানটি রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব ৯নং ওয়ার্ডে পরিচালিত হয়। স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করেন। এতে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয় এবং এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষের মধ্যে…
সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন মিতালী মার্কেটের ব্যবসায়ীরা। রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে সাইনবোর্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সকাল ১০টার দিকে ডিপিডিসি কর্তৃপক্ষ মিতালী মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এর প্রতিবাদে মার্কেটের দোকানদার, ব্যবসায়ী ও কারখানা মালিকরা মহাসড়ক অবরোধ করেন, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিকসহ পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের আশ^াস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। ব্যবসায়ীরা জানান, বর্তমান মার্কেট কমিটির নেতা দাবি করা ব্যক্তিরা স্বৈরাচারী, আওয়ামী লীগের…
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন। আজ রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। কুশল বিনিময়ের পর তিনি ১ নম্বর ভবন থেকে হেঁটে ৬ নম্বর ভবনে যান। প্রথমে ৬ নম্বর ভবনে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এরপর একই ভবনের বিভিন্ন তলায় মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘুরে দেখেন। পরে তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং…
