Author: দেশের আলো

নিজস্ব সংবাদদাতা সড়ক দখলমুক্ত করা, যানজট নিরসন এবং ৩২টি খাল পুনঃখননের মাধ্যমে নারায়ণগঞ্জ নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। বুধবার (১ এপ্রিল) বন্দর উপজেলার কদম রসুল পৌরসভা কার্যালয়ে প্রথম অফিস কার্যদিবস শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রশাসক বলেন, শিল্পসমৃদ্ধ ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। দায়িত্ব গ্রহণের পর নগরীকে অপরিচ্ছন্ন, বিশৃঙ্খল ও পরিকল্পনাহীন অবস্থায় পাওয়া গেছে। এ অবস্থা থেকে উত্তরণে সড়ক দখলমুক্ত করা এবং যানজট নিরসনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জানান, সিটি কর্পোরেশনের আওতাধীন ৩২টি খাল তাদের স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। এসব খাল পুনঃখনন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং দখলমুক্ত করতে শিগগিরই…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, কোনো অবস্থাতেই ‘মব জাস্টিস’ হতে দেওয়া যাবে না। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না এবং নিজেরা বিচার করবেন না। অপরাধীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর এলাকায় সড়ক ও ড্রেন সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর, যা একসময় ‘প্রাচ্যের ডান্ডি’ নামে পরিচিত ছিল। তবে পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় নগরবাসী বিভিন্ন নাগরিক সমস্যায় ভুগছেন।…

বিস্তারিত

সোনারগাঁ সংবাদদাতা সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার নিয়ন্ত্রণ ও পূর্ব শত্রুতার জের ধরে রাসেল ও আব্দুল হামিদ গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল…

বিস্তারিত

ঢাকা সংবাদদাতা বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। বুধবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় বর্ষবরণের আয়োজন ও কর্মসূচির বিস্তারিত রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। জানা যায়, গত ২৯ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সভার ধারাবাহিকতায় জাসাস এই প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় বাংলা নববর্ষ উদযাপনে বাঙালির ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে সংগঠনের অভ্যন্তরীণ মতভেদ দূর করে দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার…

বিস্তারিত

বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, উদ্ধারকৃত অর্থ দেশ ও জনগণের কল্যাণে ব্যয় করা হবে। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মো. আবুল কালামের (কুমিল্লা-৯) এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতি, মানিলন্ডারিং এবং আর্থিক অপরাধ দমনে বৃহত্তর কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিদেশে পাচার করা সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, “আপনারা নিশ্চিত থাকতে পারেন, ইনশাআল্লাহ জনগণের টাকা ফিরিয়ে আনতে এই সরকার যে পথ বা পদক্ষেপই কার্যকর হোক না কেন, সেটিই…

বিস্তারিত

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য ও গ্রাহক হয়রানি চরম পর্যায়ে পৌঁছেছে। এ বিষয়ে সহকারী ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথ বলেন, দালাল ছাড়া ভূমি অফিস পরিচালনা কঠিন। তার এমন মন্তব্য ঘিরে সমালোচনা ও সেবাগ্রহীতাদের ক্ষোভ আরও তীব্র হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সরেজমিনে দেখা যায়, ভূমি অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের দীর্ঘ লাইন। অনেকেই অভিযোগ করেন, দালালের মাধ্যমে না গেলে প্রয়োজনীয় সেবা পেতে জটিলতার মুখে পড়তে হয়। স্থানীয়দের দাবি, দুলাল চন্দ্র দেবনাথ দায়িত্ব নেওয়ার পর থেকে সরাসরি সেবা পাওয়ার পরিবর্তে দালালদের মাধ্যমে কাজ করাতে বাধ্য হচ্ছেন তারা। নামজারি ও অন্যান্য সেবার…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের সনাতন সম্প্রদায়ের তথাকথিত নেতা শংকর সাহার দ্বৈত রাজনীতি (ডুয়েল পলিটিক্স) সবার সামনে ফাঁস হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের দোসর বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনের পক্ষে পুরোদমে নির্বাচনী গণসংযোগ চালিয়েছিলেন শংকর সাহা। কিন্তু চিহ্নিত এই আওয়ামী দোসর নির্বাচনে জয়লাভ করতে ব্যর্থ হওয়ায়, নির্বাচনের পর তিনি খুব সন্তর্পণে ভিড়ে গেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের শিবিরে। শংকর সাহার এই দ্বৈত রূপে ক্ষুব্ধ হয়ে উঠেছে নারায়ণগঞ্জের সনাতন সম্প্রদায়ের সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের একসময়ের চিহ্নিত গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়ে অবৈধ সুবিধা নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। ভুয়া মুক্তিযোদ্ধা ও সুবিধাভোগীদের খুব শিগগিরই তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবদীনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। মন্ত্রী বলেন, জালিয়াতির মাধ্যমে যারা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন, তাদের শনাক্ত করতে মন্ত্রণালয় কাজ করছে। খুব অল্প সময়ের মধ্যেই এ ধরনের ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হবে। একইসঙ্গে বিগত সময়ে বাদ পড়া ও হয়রানির শিকার প্রকৃত…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে মোট ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে এক লাখ টন অপরিশোধিত (ক্রুড) তেল এবং বাকি এক লাখ ৬০ হাজার টন ডিজেল। মঙ্গলবার (৩১ মার্চ) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এক্সন মোবিল কাজাখস্তান ইনকরপোরেটেড (ইএমকেআই) থেকে ১ লাখ টন ইএন৫৯০-১০ পিপিএম সালফার মানমাত্রার ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলা প্রাঙ্গণে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে ডেঙ্গু ও এডিস মশাবাহিত রোগের প্রকোপ বাড়ে। এ কারণে আগাম প্রস্তুতির অংশ হিসেবে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এবার কার্যক্রমে নতুন মাত্রা যোগ করা হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এতে বিডি ক্লিন, স্কাউটস, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং ইউনিয়ন পরিষদের স্বেচ্ছাসেবকরা অংশ নিচ্ছেন। উদ্বোধনের অংশ হিসেবে নলখালি, বগডুমারি ও…

বিস্তারিত