Author: দেশের আলো

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে ক্লাব ভবনের তৃতীয় তলার এক রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। ইফতারে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা ছাড়াও স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা আমন্ত্রিত ছিলেন। এতে ইফতার আয়োজন সাংবাদিকদের মিলনমেলায় রূপান্তরিত হয়। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হালিম আজাদ, ফজলুল হক, মাহবুবুর রহমান মাসুম, ফজলুল হক রুমন রেজা, ফজলুল বারী, আরিফ আলম দিপু, খন্দকার শাহ আলম, হাবিবুর রহমান বাদল, প্রেস ক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওনসহ বিভিন্ন সাংবাদিকরা।

বিস্তারিত

নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশের দুই সদস্যের উপর হামলা ও মারধরের ঘটনার পর অভিযানে চালিয়ে জড়িত দুʼজনকে আটক করে সদর মডেল থানা পুলিশ। রোববার (১৫ মার্চ) রাতে দু’জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আটককৃতরা হলেন: শহরের গলাচিপা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে অনিক (২৮) ও একই এলাকার হারুন শেখের ছেলে মিস্টার (২৬)। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির এসআই মিজান ও কনস্টেবল আরিফ উকিলপাড়ায় থানকাপড় মার্কেটের সামনে থেকে দুজনকে গাঁজাসহ আটক করে। পরে তাদের ছড়িয়ে নিতে স্থানীয়রা জিআরপি পুলিশ সদস্যের উপর হামলা চালায়। তিনি আরও বলেন, “এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। বাকিদের…

বিস্তারিত

রূপগঞ্জ সংবাদদাতা রূপগঞ্জের অভিযান চালিয়ে দেড়মণ গাঁজা, সাড়ে চার শতাধিক ফেনাড্রিলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল রোববার (১৫ মার্চ) ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদস্যরা হলেন, রূপগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপপরিদর্শক আহসানুল্লাহ ও নাদিরুল ইসলাম। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন। এর আগে, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের হস্তক্ষেপে লাভরাপাড়া ও ঠাকুরবাড়ি টেক এলাকার ঝোঁপঝাড়, ইরিখেত থেকে ৫ বস্তা গাজা, ৩ শতাধিক ফেন্ডিডিলসহ বস্তার বস্তা মাদক উদ্ধার হয়।…

বিস্তারিত

ধৈর্যের পুরস্কার /রিভার্স জেলা পরিষদের নতুন প্রশাসক মামুন মাহমুদ নিজস্ব সংবাদদাতা অবশেষে ধৈর্যের পুরস্কার পেলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তাকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সারা দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়। ওই তালিকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যাপক মামুন মাহমুদের নাম রয়েছে। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট সারাদেশে জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়। এরপর থেকে জেলা প্রশাসকরাই (ডিসি) জেলা পরিষদের প্রশাসকের…

বিস্তারিত

আড়াইহাজার সংবাদদাতা পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস আড়াইহাজার ও গোপালদী পৌর শাখার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৫ মার্চ) আড়াইহাজারের গোপালদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মোঃ মাহবুব মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক দেশের আলো’র প্রকাশক ও সম্পাদক আনিসুল ইসলাম সানি। ইফতার পূর্ব আলোচনা সভায়  আনিসুল ইসলাম সানি পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মসংযম, ধৈর্য, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি জীবন থেকে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির বলেছেন, ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন উৎসবকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার যাবতীয় উদ্যোগনেয়া হয়েছে। নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৃথক আলোচনা সভায় সভাপতির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আসন্ন ঈদ, স্বাধীনতা দিবস ও হিন্দু সম্প্রদায়ের স্নানোৎসবকে সামনে রেখে সংশ্লিষ্ট সবার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে এসব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে…

বিস্তারিত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের মুক্তির পথ খুলেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাঁকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে আইনগতভাবে তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। বুধবার (১১ মার্চ) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুদকের মামলায় জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট ঘোষণা করে এই রায় দেন। এর মাধ্যমে খায়রুল হকের জামিন মঞ্জুর হয়। রায়ের পর তাঁর আইনজীবী মোনায়েম নবী শাহীন জানান, সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় গত ৮ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান তিনি। সর্বশেষ দুদকের মামলায়…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে বিএনপির সংসদীয় দল। আজ বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। চিফ হুইপ বলেন, স্পিকার নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ দায়িত্ব সংসদ নেতাকে দেওয়া হয়েছে। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। চিফ হুইপ জানান, আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। অধিবেশনের শুরুতেই স্পিকার ও…

বিস্তারিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ে। বুধবার (১১ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা–সিলেট মহাসড়কে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ, খাদুন এলাকার ভুঁইয়া ফেব্রিকস নামের একটি পোশাক কারখানায় প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। কিন্তু তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। মালিকপক্ষ কয়েক দফা বেতন পরিশোধের আশ্বাস দিলেও…

বিস্তারিত

নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে বিচার দাবি করে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের কাছে খোলা চিঠি পাঠিয়েছেন তার মা রওনক রেহানা। দীর্ঘদিনেও মামলার বিচার শুরু না হওয়ায় তিনি নতুন সংসদের সদস্যদের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, এর আগে একই দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও খোলা চিঠি দিয়েছিলেন সন্তানহারা এই মা। বিজ্ঞপ্তিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ বলেন, ত্বকী হত্যা মামলার বিচারিক কার্যক্রম দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। ২০১৪ সালের ৩ জুন জাতীয় সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী…

বিস্তারিত