Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
  • কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী
  • নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আগামীকাল
  • জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির পরামর্শ
  • সাইপ্রাসে এস আলমের সম্পত্তি অবরুদ্ধ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, মে ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

নগরীকে নতুনভাবে গড়ে তোলা হবে :  প্রশাসক সাখাওয়াত

দেশের আলোএপ্রিল ৩, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব সংবাদদাতা

সড়ক দখলমুক্ত করা, যানজট নিরসন এবং ৩২টি খাল পুনঃখননের মাধ্যমে নারায়ণগঞ্জ নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।

বুধবার (১ এপ্রিল) বন্দর উপজেলার কদম রসুল পৌরসভা কার্যালয়ে প্রথম অফিস কার্যদিবস শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, শিল্পসমৃদ্ধ ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। দায়িত্ব গ্রহণের পর নগরীকে অপরিচ্ছন্ন, বিশৃঙ্খল ও পরিকল্পনাহীন অবস্থায় পাওয়া গেছে। এ অবস্থা থেকে উত্তরণে সড়ক দখলমুক্ত করা এবং যানজট নিরসনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি জানান, সিটি কর্পোরেশনের আওতাধীন ৩২টি খাল তাদের স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। এসব খাল পুনঃখনন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং দখলমুক্ত করতে শিগগিরই কার্যক্রম নেওয়া হবে।

পানিসংকট প্রসঙ্গে তিনি বলেন, পুরনো ও নষ্ট পাইপলাইনের কারণে নগরবাসী সুপেয় পানির সংকটে ভুগছে। এ সমস্যা সমাধানে পাইপলাইন সংস্কার, নতুন পাম্প স্থাপন এবং ভবিষ্যতে মেঘনা নদী থেকে পানি সরবরাহের একটি বড় প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কার করা হবে এবং যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে পর্যায়ক্রমে নতুন খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

সমাজে শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে।

এ সময় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, শাহেনশাহ আহমেদ ও সুলতান আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আগামীকাল

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির পরামর্শ

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

সাইপ্রাসে এস আলমের সম্পত্তি অবরুদ্ধ

By দেশের আলোমে ২৯, ২০২৬
বিশ্ব

ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

ঈদের নামাজ শেষে স্বজনদের কবর জিয়ারতে প্রধানমন্ত্রীর

By দেশের আলোমে ২৮, ২০২৬
মতামত

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

By দেশের আলোমে ২৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | সোমবার, ২৫ মে ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার | ২৪ মে ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার | ২৩ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২২ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২১ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

এলএনজি আমদানিতে বিশ্বব্যাংকের ৩৫ কোটি ডলার ঋণ

By দেশের আলোমে ২০, ২০২৬

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: এড. সাখাওয়াত

৩০ উপজেলায় হামের টিকা শুরু, ৩ মে দেশজুড়ে

বাংলা বর্ষবরণে জাসাসের প্রস্তুতি সভা

পাচার করা অর্থ উদ্ধার সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী 

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৪ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬১১ Views

নিরাপত্তাহীনতায় ঢাকা-না’গঞ্জ লিংক রোড

মে ৪, ২০২৬১১ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন