Author: দেশের আলো

নিজস্ব প্রতিবেদক মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি গাড়িচালকদের জন্য বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। দেশটির স্বনামধন্য প্রতিষ্ঠান দুবাই ট্যাক্সি কোম্পানি চলতি বছরে বাংলাদেশ থেকে নতুন করে ৬ হাজার দক্ষ গাড়িচালক নিয়োগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আজ রবিবার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে এই নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করে। এই উদ্যোগ দেশের রেমিট্যান্স প্রবাহকে আরও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে। আগামীকাল সোমবার (১৮ মে) সকাল ৯টা থেকে রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) চালক বাছাইয়ের প্রথম ধাপের সাক্ষাৎকার শুরু…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার এবার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি নিশ্চিত করা হবে এবং মৌসুমি ব্যবসায়ীরা সেই দামেই চামড়া বিক্রি করতে পারবেন। রোববার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণে আলেম-ওলামার করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি চামড়া ব্যবস্থাপনায় কোনো ধরনের অসাধু দালাল চক্রের দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন। ধর্মমন্ত্রী বলেন, কোরবানির চামড়ার সঠিক মূল্য নিশ্চিত করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, যাতে মাদরাসাগুলোও…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক দেশে হামের প্রাদুর্ভাব এবং শতাধিক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে টিকাদান কর্মসূচি নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে চলা হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ আখ্যা দিয়ে ড. মুহাম্মদ ইউনূসসহ মোট ২৪ জনের বিরুদ্ধেহাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ রিট আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়, হামের টিকাদান কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং…

বিস্তারিত

শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনার পর চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত কাউকেই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। শনিবার (১৬ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত চিকিৎসক ডা. নাসিরকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি হামলার ঘটনায় ইতোমধ্যে মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তারের বিষয়টিও নিশ্চিত করেন। ঘটনার বিস্তারিত তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপরাধী যে রাজনৈতিক পরিচয় বা মতাদর্শেরই হোক না কেন,…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় হঠাৎ একটি এসি বগিতে আগুন লাগায় মুহূর্তের মধ্যেই পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। রোববার (১৭ মে) ভোরে এই ঘটনা ঘটে। স্থানীয় সময় আনুমানিক ভোর ৫টা ১৫ থেকে সাড়ে ৫টার মধ্যে কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে ট্রেনটির বি-১ নামের একটি বগিতে আগুন ধরে যায়। ওই বগিতে মোট ৬৮ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পরপরই যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং ট্রেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ঘটনার বিস্তারিত জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ট্রেনটির…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. আমির হোসেন (২৫) নামের এক যুবক। এর আগে একই ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছিল। ফলে এ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে মো. আমির মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর অবস্থায় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। নিহত আমির…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। জেদ্দা-রিয়াদ মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারানো ওই দুই প্রবাসীর নাম নুরে আলম ও ইদ্রিস মিয়া। এ ঘটনায় তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (১৬ মে) বিকেলে সৌদি আরবের জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ব্যবসায়িক কাজে জেদ্দা থেকে রিয়াদের পথে ফেরার সময় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহত নুরে আলম (৪২) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মৃত খলিলুর রহমান সওদাগরের ছেলে। অপর নিহত ইদ্রিস মিয়া (৪৫) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা…

বিস্তারিত

পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে চালু হওয়া ফ্যামিলি কার্ড নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রতিটি পরিবারের নারী সদস্যের হাতে সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে পরিবার ও সমাজে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। শনিবার (১৬ মে) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় নির্বাচনের সময় তিনি বরিশাল-১ আসনের ভোটারদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার অন্যতম ছিল প্রতিটি…

বিস্তারিত

বিনোদন ডেস্ক বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান বরাবরই ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের ভারসাম্যকে গুরুত্ব দিয়ে চলেন। অভিজাত পতৌদি পরিবারের সদস্য হিসেবে ছোটবেলা থেকেই রাজকীয় পরিবেশে বেড়ে ওঠা এই অভিনেতা এখন পরিবারকেই জীবনের সবচেয়ে বড় আশ্রয় মনে করেন। বিশেষ করে অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ের পর তার জীবনদর্শনে বড় পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (১৫ মে) মুক্তি পেয়েছে সাইফ আলি খান অভিনীত নতুন সিরিজ ‘কর্তব্য’। সিরিজটি মুক্তির আগে এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘ কর্মজীবনে কাজের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে। তবে পরিবার ও ব্যক্তিগত সময়কে উপেক্ষা করে সফলতা ধরে রাখার পক্ষে নন তিনি। সেই কারণেই এখন রাত…

বিস্তারিত

নিজস্ব প্রতিবদেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও খাদ্যের মান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, খাদ্য সরবরাহে অনিয়ম, নিম্নমান বা অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা গণমাধ্যমে পাঠানো হয়। এর আগে ১৩ মে জারি করা অফিস আদেশের ভিত্তিতে দেশের বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাস্তবায়িত ফিডিং কার্যক্রমে খাবারের মান যাচাই ও কঠোর তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিদ্যালয় থেকে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ আসায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। মন্ত্রণালয়ের নির্দেশনায়…

বিস্তারিত