Author: দেশের আলো

নিজস্ব প্রতিবেদক রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়ার বিষয়টি সংবিধান ও প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক কি না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ মঙ্গলবার (১৯ মে) এ রুল দেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালত একই সঙ্গে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন। এর আগে ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান।…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাজ্যের রাজনীতি এখন এক অস্বাভাবিক পরিবর্তনের চক্রে ঘুরবাক খাচ্ছে। একসময় যেখানে প্রধানমন্ত্রীরা দীর্ঘ সময় ক্ষমতায় থেকে স্থিতিশীল নেতৃত্ব দিতেন, এখন ঘন ঘন নেতৃত্ব বদলের ঘটনা দেশটির রাজনৈতিক কাঠামো নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্থিরতা শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং গভীর কাঠামোগত সমস্যার ফল। অর্থনৈতিক সংকট, ব্রেক্সিটের প্রভাব, উৎপাদনশীলতার স্থবিরতা এবং রাজনৈতিক বিভাজন—সব মিলিয়ে যুক্তরাজ্যের শাসনব্যবস্থা জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে লেবার ও কনজারভেটিভ পার্টির দীর্ঘদিনের দ্বিদলীয় আধিপত্য ভেঙে বহু দলের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে, যা রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও দুর্বল করেছে। ব্রিটিশ লেখক ও জীবনীকার অ্যান্টনি সেলডনের বিশ্লেষণে উঠে এসেছে, নব্বইয়ের দশকের তুলনায় এখন প্রধানমন্ত্রীদের সময়কাল অনেক ছোট হয়ে গেছে।…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহার শিল্পে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে সমালোচিত শিপব্রেকিং শিল্প এখন আন্তর্জাতিক মানের ‘গ্রিন শিপ রিসাইক্লিং’ খাতে রূপান্তরিত হয়েছে। এর ফলে এই খাত বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ১৭টি শিপ রিসাইক্লিং ইয়ার্ড আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (আইএমও)-এর অনুমোদন পাওয়ায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। সম্প্রতি আইএমও-এর হংকং কনভেনশনের আওতায় প্রকাশিত বৈশ্বিক তালিকায় বাংলাদেশের ১৭টি শিপ রিসাইক্লিং ইয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়। পরিবেশবান্ধব, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন জাহাজ পুনর্ব্যবহার কার্যক্রম নিশ্চিত করার স্বীকৃতি হিসেবেই এই অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে বৈশ্বিক শিপ রিসাইক্লিং শিল্পে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। তুরস্ক ১৮টি অনুমোদিত ইয়ার্ড নিয়ে তালিকার…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক দেশের মানুষের জন্য জরুরি মুহূর্তে দ্রুত সহায়তা নিশ্চিত করতে চালু হওয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ এখন অপ্রয়োজনীয় ও ভুয়া কলের চাপে বড় সংকটের মুখে পড়েছে। পুলিশ বলছে, প্রতিদিন অসংখ্য প্রাঙ্ক কল, ফাঁকা কল এবং অপ্রাসঙ্গিক অভিযোগের কারণে প্রকৃত বিপদে থাকা মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে বিলম্ব হচ্ছে। এতে যেমন সেবার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি কলটেকার ও সংশ্লিষ্ট বাহিনীর ওপর বাড়ছে মানসিক ও প্রশাসনিক চাপ। ২০১৭ সালের ১২ ডিসেম্বর চালু হওয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি সহায়তা দিয়ে আসছে। রাজধানীর আব্দুল গণি রোডে অবস্থিত পুলিশ কন্ট্রোল রুম থেকে সপ্তাহে সাত দিন, ২৪…

বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণের ক্ষেত্রে এক নতুন গৌরবময় অধ্যায়ের সূচনা করেছেন নেপালের দুই কিংবদন্তি পর্বতারোহী কামি রিতা শেরপা ও লাখপা শেরপা। দীর্ঘ বছরের অভিজ্ঞতা, অদম্য ইচ্ছা আর অসাধারণ সাহসিকতাকে পুঁজি করে তারা একই দিনে নিজেদের গড়া আগের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় আরোহণ করেছেন। নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, গত রবিবার (১৭ মে) ৫৬ বছর বয়সী কামি রিতা শেরপা বিশ্বের প্রথম মানুষ হিসেবে ৩২তম বারের মতো এভারেস্টের চূড়ায় পা রাখেন। একই দিনে ৫২ বছর বয়সী নারী পর্বতারোহী লাখপা শেরপা ১১তম বারের মতো সফলভাবে চূড়া জয় করে নারীদের বিভাগে নিজের একক আধিপত্য ও বিশ্ব রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন।…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক দেশের বিচারব্যবস্থাকে আরও জনবান্ধব, সহজলভ্য ও ডিজিটাল করতে সুপ্রিম কোর্ট চালু করেছে হেল্পলাইন সেবা। এই সেবার মাধ্যমে দেশ-বিদেশের হাজারো বিচারপ্রার্থী আইন, আদালত ও মামলা-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সহায়তা পাচ্ছেন। ফলে বিচারপ্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ ও সেবাপ্রাপ্তি আরও সহজ হয়েছে। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন প্রথমবারের মতো এই হেল্পলাইন সেবা চালু করে। বিচারপ্রার্থীদের দ্রুত ও নির্ভুল তথ্য নিশ্চিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা প্রদান করা হয়। হেল্পলাইনে কল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেবা নেওয়ার সুযোগ রয়েছে। অনলাইন সেবার জন্য রয়েছে ‘১০৩’ নম্বরও।…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক দেশে অনলাইন জুয়ার বিস্তার রোধে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অবৈধ জুয়ার কার্যক্রম বন্ধে শতাধিক ওয়েবসাইট ও অ্যাপস শনাক্ত করে তা বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এ তালিকা পাঠিয়েছে সংস্থাটি। একই সঙ্গে চারটি জুয়ার সাইটের সঙ্গে জড়িত আটজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৭ মে) সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।  তিনি জানান, ১ মে থেকে পরিচালিত সাইবার মনিটরিংয়ের মাধ্যমে ১১৬টি অবৈধ ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধের জন্য বিটিআরসিতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ৮৭৯টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এবং ৪৩টি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের জন্য বাংলাদেশ ব্যাংকের…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক দেশের গণমাধ্যম পরিস্থিতি, সংবাদপত্র শিল্পের বর্তমান অবস্থা এবং সরকার–গণমাধ্যম সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা অংশ নেন। আজ রোববার (১৭ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সরকারের সঙ্গে গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়ের উদ্দেশ্যে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সম্পাদক পরিষদের পক্ষ থেকে অংশ নেন সভাপতি ও নিউ এজ…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং শ্রমবাজারে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। রোববার (১৭ মে) সন্ধ্যায় রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা এবং শ্রমখাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের…

বিস্তারিত

টেক ডেস্ক বিশ্বের শীর্ষ সারির প্রযুক্তি ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলোর শেয়ার বাজারে সম্ভাব্য প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও নিয়ে আন্তর্জাতিক অর্থনৈতিক অঙ্গনে আলোচনা এখন তুঙ্গে। বিশেষ করে স্পেসএক্স, ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের মতো বড় প্রতিষ্ঠানগুলোকে ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রযুক্তি জায়ান্টগুলো শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে তা যুক্তরাষ্ট্রের তথা বৈশ্বিক পুঁজিবাজারে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। সম্ভাব্য আইপিও’র তালিকায় সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে ইলোন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, স্পেসএক্সের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মেনে অধিকাংশ শেয়ারহোল্ডার ইতিমধ্যে ১টির বিপরীতে ৫টি শেয়ারের ‘স্টক স্প্লিট’ বা শেয়ার বিভাজন অনুমোদন করেছেন। ফলে…

বিস্তারিত