Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- আজ রাতেই জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
- তত্ত্বাবধায়ক সরকার গঠনে উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টির প্রস্তাব
- ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজল সন্ধ্যা’
- আগস্টে ইইউতে ডেনিম রপ্তানি বাড়ল ১২.৭১ শতাংশ
- তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ক্যানসার টিকায় বড় সাফল্য, ঝুঁকি কমেছে ৪২ শতাংশ
Author: দেশের আলো
নিজস্ব প্রতিবেদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মূলধারার গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে যেকোনো ধরনের অনৈতিক বাধা, হস্তক্ষেপ বা হয়রানির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। গণমাধ্যমের স্বাধীন, স্বচ্ছ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন। সোমবার (১ জুন) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক এক ঘটনায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে…
নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে। একই সঙ্গে ব্যাংকিং খাত, বিমা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে পূর্ণাঙ্গ লেনদেন ও কার্যক্রম পুনরায় চালু হবে। ঈদ উপলক্ষে ঘোষিত ছুটি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত কার্যকর ছিল। সাপ্তাহিক ছুটিসহ এই সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা অবকাশ উপভোগ করেন। ছুটি শেষে গত দু’দিন ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মজীবী মানুষ রাজধানীসহ নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। ব্যাংকিং খাতেও আজ থেকে পূর্ণাঙ্গ লেনদেন কার্যক্রম শুরু হবে। ঈদের সময় সীমিত শাখা খোলা থাকলেও এখন থেকে সব…
নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আজ সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছে নিয়মিত সরকারি কার্যক্রম শুরু করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ-পরবর্তী প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয় পর্যালোচনা করবেন এবং ধারাবাহিকভাবে একাধিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন। উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হয়। টানা সাত দিনের ছুটি শেষে সোমবার থেকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায়…
নিজস্ব প্রতিবেদক জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আগামী তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এ সময়ে জেলে, মৌয়ালী, বাওয়ালী, পর্যটকসহ কোনো ব্যক্তি সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। সোমবার (১ জুন) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে এবং আগামী ৩১ আগস্ট পর্যন্ত বহাল থাকবে। প্রতিবছরের মতো এবারও প্রজনন মৌসুমে সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জুন থেকে আগস্ট পর্যন্ত সময়টি সুন্দরবনের মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজননকাল। এ সময়ে নদী-খালে মাছ ডিম ছাড়ে, বিভিন্ন বন্যপ্রাণীর বংশবিস্তার ঘটে এবং বনাঞ্চলে নতুন গাছপালা জন্ম নেয়। ফলে প্রাকৃতিক পরিবেশ নির্বিঘ্ন রাখতে বনাঞ্চলে…
নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও রাষ্ট্রচিন্তাকে ধারণ করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। রোববার (৩১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই বর্তমান সরকারের প্রধান দায়িত্ব। তিনি বলেন, “এটি শুধু বিএনপির ইশতেহার নয়, এটি জনগণের ইশতেহার। জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের ওপর আস্থা রেখেছে, তা পূরণে…
নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর রাজধানীর শেরেবাংলা নগর ও বনানীতে পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সকাল ৮টা ৩৮ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানকে নিয়ে শেরেবাংলা নগরে পারিবারিক সমাধিস্থলে যান। সেখানে তারা একান্তে কবর জিয়ারত করেন এবং পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দলের নেতাদের সঙ্গে নিয়ে…
অনলাইন ডেস্ক কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে পবিত্র ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে নামাজ চলাকালীন প্রবল বৃষ্টিতে ভিজে জুবুথুবু অবস্থায়ই ঈদের জামাত আদায় করেন লাখো মুসল্লি। দ্বিতীয় রাকাতের পর থেকেই শুরু হওয়া মুষলধারার বৃষ্টিতে পুরো মাঠে ভোগান্তি তৈরি হলেও মুসল্লিরা জামাত সম্পন্ন করেন। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় শোলাকিয়া ঈদগাহে এই ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। নামাজ শুরুর আগে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা মুসল্লিদের ঈদ শুভেচ্ছা জানান। ঐতিহ্য অনুযায়ী জামাত শুরুর সংকেত দিতে তিনটি, পাঁচ মিনিট আগে দুটি এবং এক…
নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে রাজধানীর জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে তিনি সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান এবং কোলাকুলি করেন। এ সময় সরকারপ্রধানকে কাছে পেয়ে অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হতে দেখা যায়। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক জামাতে ইমামতি করেন। ঈদের জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং হাজারো মুসল্লি জামাতে অংশ নেন। নামাজ শেষে…
আন্তর্জাতিক ডেস্ক টানা প্রায় তিন মাস বন্ধ থাকার পর ইরানে আবারও আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সামরিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংযোগ সীমিত রেখেছিল তেহরান। অবশেষে সরকারের নতুন সিদ্ধান্তে ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নির্দেশে সোমবার থেকে আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়। ইরানের যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তবে পুরো দেশে সম্পূর্ণ স্বাভাবিক গতিতে ইন্টারনেট ফিরতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘ ৮৮ দিনের ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে দেশটির অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থায় বড়…
অনলাইন ডেস্ক চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজটিতে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে কার্যক্রম শুরু করে। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। কোস্ট গার্ড সূত্র জানায়, আগুন নেভাতে তাদের দুটি জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ সরাসরি অংশ নেয়। পাশাপাশি বিসিজি বেইস চট্টগ্রাম, আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ বিশেষায়িত ফায়ার ফাইটিং টিমও ঘটনাস্থলে মোতায়েন করা হয়। টানা কয়েক ঘণ্টা…
