Author: দেশের আলো

সীমান্তের বাইরে বাংলাদেশের বন্ধু ও অংশীদার রয়েছে, তবে কোনো প্রভু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, নতুন সরকার বিশ্বের সব দেশের সঙ্গে গঠনমূলক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদারের নীতিতে এগিয়ে যাচ্ছে। আজ শুক্রবার (৫ জুন) ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে বিএনপি সরকারের ঘোষিত ‘বাংলাদেশ প্রথম’ পররাষ্ট্রনীতির ব্যাখ্যা দিতে গিয়ে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘বাংলাদেশ প্রথম’ দর্শনের ভিত্তিতে সরকারের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে বাংলাদেশ নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে। তিনি বলেন, ‘বাংলাদেশ প্রথম’ নীতির মূল লক্ষ্য হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং…

বিস্তারিত

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বৈচিত্র্যের অন্যতম চালিকাশক্তি হিসেবে বেসরকারি খাতকে আরও গতিশীল করতে বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যেই ২০ হাজার কোটি টাকার একটি প্রাক-অর্থায়ন স্কিম গঠন করা হয়েছে, যার মাধ্যমে মন্থর অর্থনীতিকে চাঙা করা এবং বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’ নামে গঠিত এই তহবিলের আওতায় আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া, তবে পুনরায় চালু করা সম্ভব—এমন শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে ওয়ার্কিং ক্যাপিটাল সহায়তা দেওয়া হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে। ২০ হাজার কোটি টাকার এই তহবিল গঠন করা হয়েছে…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক সরকার আইনি সংস্কার, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনার বিষয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার যেকোনো ধরনের অবৈধ ‘পুশ-ইন’ বা ‘পুশ-ব্যাক’-এর নীতিগত বিরোধী। সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রামিসা হত্যা মামলার প্রসঙ্গ তুলে তিনি জানান, মামলার বিচার কার্যক্রম…

বিস্তারিত

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশের কয়েকজন নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ভবনটিতে একটি রেস্তোরাঁ ও একটি হোটেল পরিচালিত হচ্ছিল। বুধবার (৩ জুন) সকালে সাকেত এলাকার ম্যাক্স হাসপাতালের কাছে অবস্থিত ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটে। ভবনটিতে লেমন গ্রিন নামের একটি রেস্তোরাঁ এবং ফ্লোরিশ স্টে বি নামের একটি হোটেল ছিল। আগুন লাগার সময় হোটেলের অনেক অতিথি ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে ভবন থেকে ঘন ধোঁয়া ও আগুনের বিশাল শিখা বের হতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বুধবার (৩ জুন) এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। অভিনন্দন বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি খলিলুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ পরিষদের…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনের পথে আর কোনো আইনি বাধা থাকছে না। বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে এই আদেশ দেন। আদালতের এ আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৭ জুন বিসিবির নির্বাচন আয়োজন করতে কোনো বাধা নেই। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। কঠোর আইন প্রয়োগের পাশাপাশি এই কর্মসূচিতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বুধবার (৩ জুন) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস-এ প্রকাশিত সাক্ষাৎকারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো একটি চলমান প্রক্রিয়া হলেও মাঝেমধ্যে এই কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। তিনি বলেন, সমাজকে সচেতন করা সরকারেরই দায়িত্ব এবং এ লক্ষ্যে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমিদস্যুতার পাশাপাশি নারী ও…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার প্রস্তাব নাকচ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যমান কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরিবর্তে নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণের নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঈদুল আজহার আগে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছিল। প্রস্তাবে প্রতিষ্ঠানটির নাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার সুপারিশ করা হয়। তবে ওই প্রস্তাবে সম্মতি দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং তিনি নোটে মন্তব্য করে জানিয়েছেন, নতুন কোনো নামকরণ করতে হলে নতুন প্রতিষ্ঠান গড়ে সেটির নামকরণ করা উচিত।…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে জয় পেয়েছে বাংলাদেশ। নির্বাচনে ৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এর মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে সদস্যরাষ্ট্রগুলোর সমর্থন নিয়ে বিজয়ী হন খলিলুর রহমান। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিস। ভোটের ফলাফলে দেখা যায়, বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট। অন্যদিকে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিসের পক্ষে ভোট পড়ে ৯১টি। ফলে ব্যবধান গড়ে বিজয় নিশ্চিত করে বাংলাদেশ। নির্বাচনের ফল ঘোষণার পর জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশি প্রতিনিধিদলের মধ্যে…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে কঠোর নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোকে তাদের মোট শয্যার অন্তত ১০ শতাংশ সংরক্ষিত রাখতে হবে। এসব বেডে ভর্তি রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা বা ইনভেস্টিগেশনের খরচের ৮০ শতাংশ বহন করবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে রোগীদের খাবার ও…

বিস্তারিত