Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- আজ রাতেই জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
- তত্ত্বাবধায়ক সরকার গঠনে উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টির প্রস্তাব
- ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজল সন্ধ্যা’
- আগস্টে ইইউতে ডেনিম রপ্তানি বাড়ল ১২.৭১ শতাংশ
- তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ক্যানসার টিকায় বড় সাফল্য, ঝুঁকি কমেছে ৪২ শতাংশ
Author: দেশের আলো
আন্তর্জাতিক ডেস্ক বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ভাইরাসের তালিকায় এবার যুক্ত হলো নতুন নাম। অস্ট্রেলিয়ায় এইচ৫ বার্ড ফ্লু প্রথমবারের মতো অত্যন্ত সংক্রামক রূপ নিয়ে শনাক্ত হয়েছে। এর ফলে ভাইরাসটি এখন বিশ্বের সব মহাদেশেই ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। শনিবার (২০ জুন) দেশটির কৃষিমন্ত্রী জুলি কলিন্স এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য উঠে এসেছে। জুলি কলিন্স বলেন, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় অভিবাসী সামুদ্রিক পাখি ব্রাউন স্কুয়ার দেহে এইচ৫ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। দেশটির জাতীয় বিজ্ঞান সংস্থা পরীক্ষার মাধ্যমে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি আরও জানান, অসুস্থ অন্য সামুদ্রিক পাখি জায়ান্ট পেট্রেলের নমুনাতেও সম্ভাব্য সংক্রমণের…
নিজস্ব প্রতিবেদক ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে ঐতিহ্যবাহী মানিকগঞ্জের ‘হাজারি গুড়’। জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলে উৎপাদিত এই বিশেষ ধরনের গুড় দীর্ঘদিন ধরে তার স্বতন্ত্র স্বাদ, সুগন্ধ ও ঐতিহ্যবাহী উৎপাদন পদ্ধতির জন্য সারা দেশে পরিচিত। প্রায় দুই শতাব্দীর পুরোনো এ পণ্য আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুনাম কুড়িয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। তিনি জানান, জিআই সনদ পাওয়ার ফলে মানিকগঞ্জের এই ঐতিহ্যবাহী পণ্যের স্বকীয়তা আন্তর্জাতিকভাবে সুরক্ষিত হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে বিদেশে রপ্তানির বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর আগে সোমবার শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) ‘মানিকগঞ্জের…
ইউরোপে পোশাক রপ্তানি খাতে আয় চলতি বছরের প্রথম তিন মাসে উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরে রপ্তানি আয় প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট। ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৫ হাজার ৬৮৭ মিলিয়ন ইউরো। তবে ২০২৬ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯১ মিলিয়ন ইউরোতে। সংস্থাটির তথ্য বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানিও কমেছে। ২০২৫ সালের জানুয়ারি-মার্চ সময়ে যেখানে ইইউ ২৩ হাজার ৮৬০ মিলিয়ন ইউরোর…
নিজস্ব প্রতিবেদক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন আদালত। তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় নতুন এ তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (১৭ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ আগামী ২৮ জুন নতুন দিন ধার্য করেন। মামলার নথি অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে…
বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে নতুন প্রণোদনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো বাংলাদেশি বা বিদেশি নাগরিক দেশে বিদেশি বিনিয়োগ আনতে সক্ষম হলে বিনিয়োগের মোট পরিমাণের ওপর ১ দশমিক ৫ শতাংশ পরামর্শক ফি বা কমিশন দেওয়া হবে। আজ বুধবার (১০ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য জহরত আদীব চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের অন্যতম প্রধান উদ্বেগ ছিল বাংলাদেশে বিনিয়োগের মুনাফা সহজে নিজ দেশে নিয়ে যেতে না পারা। সরকার প্রয়োজনীয় আইনি সংস্কারের মাধ্যমে সে সমস্যার সমাধান করেছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সাম্প্রতিক এক বৈঠকে ১ দশমিক ৫ শতাংশ…
নিজস্ব প্রতিবেদক দেশে হামের সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকহারে বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় টিকা সংগ্রহ করতে সরকার আবারও ইউনিসেফের দ্বারস্থ হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই টিকা কেনা হবে। এজন্য ৪১২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বুধবার (১০ জুন) সচিবালয়ে কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯২ জন মারা গেছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৫৩৯ জন। গত তিন মাসেই হাম এবং এর উপসর্গজনিত কারণে মোট ৬৩১ জনের মৃত্যু হয়েছে।…
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২ হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ের ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য, সড়ক, বিদ্যুৎ, পানি সম্পদ, শিক্ষা ও প্রশাসনিক অবকাঠামো উন্নয়নসংক্রান্ত উদ্যোগ। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয় বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ২২৯ কোটি ১৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৭ কোটি ২৮ লাখ টাকা ব্যয় করা হবে। অনুমোদিত ১০ প্রকল্পের মধ্যে তিনটি নতুন, তিনটি সংশোধিত এবং দুটি মেয়াদ বৃদ্ধি পাওয়া প্রকল্প রয়েছে। সভায়…
রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশের জনগণের দোরগোড়ায় বাজেটের সুফল পৌঁছে দিতে হলে সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। তিনি মনে করেন, বাজেটে ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে নতুনভাবে পরিকল্পনা করা প্রয়োজন। আজ সোমবার (৮ জুন) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘বাংলাদেশের আগামী অর্থবছরের বাজেট: আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, প্রতিবছর দেশের ঋণের পরিমাণ বাড়ছে এবং সরকার যে বাজেট পেশ করছে, সেখানে ঋণের বোঝা অনেক বেশি। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন বলে…
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। গত রোববার বিকেলে দলীয় কার্যালয়ে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে প্রথমে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করা হয়। সিপিবির এক নেতা জানিয়েছেন, মুজাহিদুল ইসলাম সেলিম নিউমোনিয়াজনিত শ্বাসকষ্টে ভুগছেন। তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ চলছে। এদিকে, মুজাহিদুল ইসলাম সেলিমের মেয়ে স্বর্ণালি ইসলাম সোমবার রাতে এক ফেসবুক পোস্টে জানান, মঙ্গলবার সকালে তার বাবার এনজিওগ্রাম করা হবে। এনজিওগ্রামের রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা পরবর্তী…
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান অবশেষে নিজের তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ৬১ বছর বয়সী এই অভিনেতা। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান নিজেই বিয়ের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বিয়ের খবরটি সত্য এবং আগামী ৫ জুলাই একটি ঘরোয়া ও ব্যক্তিগত আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। এর আগে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির। সে সময় তিনি জানিয়েছিলেন, প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হলেও গত দেড় বছর ধরে তারা একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে রয়েছেন। মুম্বাইয়ের…
