Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা, ৪ তরুণের স্বীকারোক্তি

বিএনপিকে পাঁচ বছরের ম্যান্ডেট দিয়েছে জনগণ: প্রধানমন্ত্রী

জিআই স্বীকৃতি পেল মানিকগঞ্জের ‘হাজারি গুড়’

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা, ৪ তরুণের স্বীকারোক্তি
  • বিএনপিকে পাঁচ বছরের ম্যান্ডেট দিয়েছে জনগণ: প্রধানমন্ত্রী
  • জিআই স্বীকৃতি পেল মানিকগঞ্জের ‘হাজারি গুড়’
  • নারায়ণগঞ্জকে মেগাসিটি রূপান্তরে চায়না হারবারের আগ্রহ
  • বন্দরে জিম্মি যুবক উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার
  • ইউরোপে পোশাক রপ্তানি কমেছে ২০ শতাংশ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বুধবার, জুন ১৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

জিআই স্বীকৃতি পেল মানিকগঞ্জের ‘হাজারি গুড়’

দেশের আলোজুন ১৭, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
মানিকগঞ্জের ‘হাজারি গুড়’

নিজস্ব প্রতিবেদক

ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে ঐতিহ্যবাহী মানিকগঞ্জের ‘হাজারি গুড়’। জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলে উৎপাদিত এই বিশেষ ধরনের গুড় দীর্ঘদিন ধরে তার স্বতন্ত্র স্বাদ, সুগন্ধ ও ঐতিহ্যবাহী উৎপাদন পদ্ধতির জন্য সারা দেশে পরিচিত। প্রায় দুই শতাব্দীর পুরোনো এ পণ্য আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুনাম কুড়িয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। তিনি জানান, জিআই সনদ পাওয়ার ফলে মানিকগঞ্জের এই ঐতিহ্যবাহী পণ্যের স্বকীয়তা আন্তর্জাতিকভাবে সুরক্ষিত হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে বিদেশে রপ্তানির বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে সোমবার শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) ‘মানিকগঞ্জের হাজারি গুড়’-এর জিআই নিবন্ধন সনদ ইস্যু করে। অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১ এর মাধ্যমে এ স্বীকৃতি দেওয়া হয়। নিবন্ধন সনদ অনুযায়ী, জেলা প্রশাসক, মানিকগঞ্জের নামে ৩০ শ্রেণিতে জিআই-৬২ নম্বরে পণ্যটি নিবন্ধিত হয়েছে।

হাজারি গুড় প্রস্তুতকারী পরিবারের সদস্য শামিম হাজারী জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন জেলা প্রশাসক রেহেনা আক্তার জিআই সনদের জন্য আবেদন করেন। পরবর্তী সময়ে জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা এবং বর্তমান জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে কাজ করেন।

স্থানীয় প্রবীণ ব্যক্তি ও গাছিদের ভাষ্যমতে, একসময় ঝিটকার হাজারি গুড় দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পরিচিতি লাভ করেছিল। জনশ্রুতি রয়েছে, যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথও এ গুড়ের স্বাদ গ্রহণ করে এর প্রশংসা করেছিলেন। যদিও এ দাবির পক্ষে কোনো লিখিত বা প্রামাণ্য দলিল পাওয়া যায়নি, তবুও এ গল্প এখনো স্থানীয় মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে।

হরিরামপুরের ঝিটকা এলাকার গুড় প্রস্তুতকারী রহিজ উদ্দিন ও মোজাফ্ফর হোসেন বলেন, জিআই সনদ পাওয়ার ফলে হাজারি গুড়ের সুনাম ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে নকল পণ্যের বিস্তার রোধ করা সহজ হবে এবং প্রকৃত উৎপাদকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবেন। এতে বিদেশে রপ্তানির ক্ষেত্রেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে তারা মনে করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার উদ্যোগ ও প্রচেষ্টার ফলে হাজারি গুড়ের জিআই নিবন্ধনের প্রক্রিয়া গতি পায়। জেলা প্রশাসনসহ বিভিন্ন পক্ষ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা করে।

উল্লেখ্য, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চল বহু বছর ধরে খেজুরের রস থেকে এই বিশেষ ধরনের গুড় উৎপাদনের জন্য পরিচিত। সারা দেশে মানিকগঞ্জের ‘হাজারি গুড়’ নামে পরিচিত এ পণ্য তার অনন্য স্বাদ, মনমাতানো সুগন্ধ এবং ঐতিহ্যবাহী প্রস্তুতপ্রণালীর কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সমাদৃত।  এখন আনুষ্ঠানিকভাবে জিআই স্বীকৃতির মাধ্যমে নতুন মর্যাদা অর্জন করল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা, ৪ তরুণের স্বীকারোক্তি

By দেশের আলোজুন ১৭, ২০২৬
বাংলাদেশ

বিএনপিকে পাঁচ বছরের ম্যান্ডেট দিয়েছে জনগণ: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৭, ২০২৬
আলোচিত

ওসমান হাদি হত্যা মামলার প্রতিবেদন ২৮ জুন

By দেশের আলোজুন ১৭, ২০২৬
বাংলাদেশ

আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড

By দেশের আলোজুন ১৭, ২০২৬
বাংলাদেশ

শিশু নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে উত্তাল আদিতমারী, আহত ২০

By দেশের আলোজুন ১৭, ২০২৬
বাংলাদেশ

প্রতিহিংসা নয়, দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোজুন ১৬, ২০২৬
বাংলাদেশ

ঢাকার বাসস্ট্যান্ড থাকছে, বদলাচ্ছে ব্যবস্থাপনা

By দেশের আলোজুন ১৬, ২০২৬
বাংলাদেশ

আধা-বিচারিক ক্ষমতাসম্পন্ন গণমাধ্যম কমিশন গঠন করছে সরকার

By দেশের আলোজুন ১৬, ২০২৬
বাংলাদেশ

সেপ্টেম্বর- অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন

By দেশের আলোজুন ১৬, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

স্বাস্থ্যমন্ত্রীর আল্টিমেটাম শেষে ভিক্টোরিয়ায় জেলা প্রশাসনের অভিযান

By দেশের আলোজুন ১৬, ২০২৬

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

শিশু নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে উত্তাল আদিতমারী, আহত ২০

ইরান চুক্তিতে থাকছে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬৩০ Views

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬১৫ Views

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬১৩ Views

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬১৩ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১২ Views

স্বাস্থ্যমন্ত্রীর আল্টিমেটাম শেষে ভিক্টোরিয়ায় জেলা প্রশাসনের অভিযান

জুন ১৬, ২০২৬১১ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন