Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল

জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল
  • দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল
  • জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি
  • পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী
  • ‘ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী’
  • ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে বিস্ফোরণ, দগ্ধ ৪
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বুধবার, জুলাই ১৫, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

ইউরোপে পোশাক রপ্তানি কমেছে ২০ শতাংশ

দেশের আলোজুন ১৭, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
ইউরোপে পোশাক রপ্তানি করার জন্য বাংলাদেশের গার্মেন্টসে তৈরী পোশাক।

ইউরোপে পোশাক রপ্তানি খাতে আয় চলতি বছরের প্রথম তিন মাসে উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরে রপ্তানি আয় প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট।

ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৫ হাজার ৬৮৭ মিলিয়ন ইউরো। তবে ২০২৬ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯১ মিলিয়ন ইউরোতে।

সংস্থাটির তথ্য বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানিও কমেছে। ২০২৫ সালের জানুয়ারি-মার্চ সময়ে যেখানে ইইউ ২৩ হাজার ৮৬০ মিলিয়ন ইউরোর পোশাক আমদানি করেছিল, ২০২৬ সালের একই সময়ে সেই আমদানি কমে ২১ হাজার ৮৮ মিলিয়ন ইউরোতে নেমে এসেছে। অর্থাৎ, সামগ্রিকভাবে ইউরোপের পোশাক আমদানি কমেছে ১১ দশমিক ৬২ শতাংশ।

একই সময়ে ইউরোপে চীনের পোশাক রপ্তানি কমেছে ৮ শতাংশ। অন্যদিকে বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের রপ্তানি কমেছে মাত্র ২ শতাংশ। ২০২৫ সালের প্রথম তিন মাসে দেশটি ইউরোপে ১ হাজার ৭৫ মিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করলেও ২০২৬ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫২ মিলিয়ন ইউরোতে।

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, তুরস্কের পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ, ভারতের ১০ শতাংশ, কম্বোডিয়ার ১৬ শতাংশ, পাকিস্তানের ১৭ শতাংশ, মরক্কোর ১০ শতাংশ, শ্রীলঙ্কার ১২ শতাংশ এবং ইন্দোনেশিয়ার ১৮ শতাংশ। এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি আয় কমেছে বাংলাদেশের।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে ইউরোপে পোশাক রপ্তানি খাতে বাংলাদেশের পরিমাণ কমেছে ৮ দশমিক ৩২ শতাংশ। একই সঙ্গে পণ্যের গড় মূল্য কমেছে ১১ দশমিক ৯৩ শতাংশ। ফলে পরিমাণ ও মূল্য—উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়েছে দেশের রপ্তানি আয়ে।

বিশ্ববাজারে চাহিদার পরিবর্তন, মূল্য প্রতিযোগিতা এবং ক্রেতাদের ক্রয় প্রবণতায় পরিবর্তনের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, ইউরোপের বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং উচ্চমূল্যের পণ্যের দিকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। দেশের মোট পোশাক রপ্তানির একটি বড় অংশই এই অঞ্চলের বাজারনির্ভর। ফলে ইউরোপে পোশাক রপ্তানি ও ইউরোপীয় বাজারে চাহিদা ও দামের পরিবর্তনে দেশের সামগ্রিক রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
অর্থনীতি

আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
অর্থনীতি

শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
অর্থনীতি

চলতি অর্থবছরে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

By দেশের আলোজুলাই ৯, ২০২৬
অর্থনীতি

বদলাচ্ছে বেতন বৃদ্ধির অনুপাত ও ভাতা কাঠামো

By দেশের আলোজুলাই ৮, ২০২৬
অর্থনীতি

আবারও বাড়ল দেশের রিজার্ভ

By দেশের আলোজুলাই ৭, ২০২৬
অর্থনীতি

পেনশন জট কমাতে নতুন পদক্ষেপ অর্থ বিভাগের

By দেশের আলোজুলাই ৬, ২০২৬
অর্থনীতি

ব্যাংক হলিডে: আজ বন্ধ পুঁজিবাজার

By দেশের আলোজুলাই ১, ২০২৬
অর্থনীতি

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

By দেশের আলোজুন ৩০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

খেলোয়াড়দের কোন রাজনৈতিক দলের সদস্য না হতে প্রধানমন্ত্রীর আহ্বান

মার্চ ৩০, ২০২৬

সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

এপ্রিল ৬, ২০২৬

আজ নুসুক কার্ড বিতরণ শুরু, আন্তর্জাতিক মানের ডিজিটাল সেবা

এপ্রিল ১৩, ২০২৬

জনগণের অর্থের সুরক্ষা নিশ্চিত করতে হবে : মির্জা ফখরুল

মে ১৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন