Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

    কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা

    গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
    • কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা
    • গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?
    • স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
    • টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ক্রিকেটার
    • বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    জীবনযাপন

    শীতে শিশু ও পরিবারের সদস্যদের সুস্থ রাখতে মেনে চলুন ৫টি নিয়ম

    দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    শিশু ও পরিবারের সদস্যদের সুস্থ রাখার ৫টি নিয়ম

    লাইফস্টাইল ডেস্ক

    শীতের মৌসুমে সর্দি, কাশি ও জ্বরের মতো অসুস্থতা বেড়ে যায়। পরিবারের একজন আক্রান্ত হলে অন্য সদস্যদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে শিশুদের নিয়ে এ সময় বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। তবে কিছু সহজ স্বাস্থ্যবিধি মেনে চললে শীতকালীন ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব।

    সাধারণ সর্দি ও ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু—দুটিই শ্বাসতন্ত্রের ভাইরাসজনিত সংক্রমণ। তবে এগুলোর উপসর্গে কিছু পার্থক্য রয়েছে। সাধারণ সর্দির ক্ষেত্রে নাক দিয়ে পানি পড়া, হাঁচি ও গলাব্যথার মতো লক্ষণ ধীরে ধীরে দেখা দেয়। অন্যদিকে ফ্লুর উপসর্গ তুলনামূলক দ্রুত প্রকাশ পায়। এতে জ্বর, শরীরব্যথা ও অতিরিক্ত ক্লান্তি দেখা দিতে পারে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে শীতকালে শিশু ও পরিবারের সদস্যদের সুস্থ রাখতে পাঁচটি পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) চিকিৎসক অ্যাবি ব্রুকস। তিনি ইয়র্কের প্রিয়রি মেডিকেল গ্রুপের চিকিৎসক।

    প্রথমত, নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে ছড়ানো জীবাণু হাত ও বিভিন্ন পৃষ্ঠে ২৪ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই নাক ঝাড়া, হাঁচি বা কাশির পর সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করা জরুরি। এ সময় হাতের তালু, পিঠ ও আঙুলের ফাঁকগুলোও ভালোভাবে ধুতে হবে।

    দ্বিতীয়ত, হাঁচি-কাশির সময় নাক ও মুখ টিস্যু দিয়ে ঢেকে রাখতে হবে। ব্যবহারের পর টিস্যু নির্দিষ্ট স্থানে ফেলে হাত ধুয়ে নিতে হবে। হাতের কাছে টিস্যু না থাকলে হাতের তালুর পরিবর্তে কনুইয়ের ভাঁজে হাঁচি বা কাশি দেওয়া ভালো। এতে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা কমে।

    তৃতীয়ত, শিশুদের প্রতিদিনের খাবারে পর্যাপ্ত ভিটামিন ও খনিজ উপাদান নিশ্চিত করতে হবে। এ জন্য খাদ্যতালিকায় ফলমূল, শাকসবজি ও অন্যান্য পুষ্টিকর খাবার রাখতে হবে। চিকিৎসক ব্রুকসের মতে, খাবারের মাধ্যমেই প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ গ্রহণ সবচেয়ে ভালো। বিশেষ প্রয়োজনে মাল্টিভিটামিন দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি শিশুদের পর্যাপ্ত পানি পান করানোর দিকেও নজর দিতে হবে।

    চতুর্থত, শিশুদের ঘরের বাইরে খেলাধুলা ও হাঁটাচলার সুযোগ দিতে হবে। শীতের সময় ঘরের ভেতরে বেশি সময় কাটানোর প্রবণতা থাকলেও আবহাওয়া অনুকূলে থাকলে তাদের কিছু সময় বাইরে রাখা যেতে পারে। একই সঙ্গে ঘরের জানালা খুলে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। এতে ঘরের বদ্ধ পরিবেশে শ্বাসতন্ত্রের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে সহায়তা করে।

    পঞ্চমত, ফ্লু থেকে সুরক্ষায় টিকা নেওয়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে। শিশুদের ফ্লুর টিকা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুসরণ করা উচিত। যুক্তরাজ্যে এনএইচএসের কর্মসূচির আওতায় নির্দিষ্ট বয়সের শিশু, স্কুলপড়ুয়া এবং দীর্ঘমেয়াদি কিছু স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত শিশুদের প্রতি বছর ফ্লুর টিকা দেওয়া হয়। দেশটিতে সাধারণত দুই ও তিন বছর বয়সি শিশুদের চিকিৎসকের মাধ্যমে এবং স্কুলপড়ুয়াদের শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেওয়া হয়।

    চিকিৎসক ব্রুকসের মতে, শিশুরা ফ্লুতে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হতে পারে। আবার তাদের উপসর্গ মৃদু হলেও পরিবারের বয়স্ক ও ঝুঁকিপূর্ণ সদস্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই শিশুদের ফ্লুর টিকা দেওয়ার পাশাপাশি পরিবারের সবার স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    জীবনযাপন

    গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    জীবনযাপন

    শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে থাকবেন?

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    জীবনযাপন

    ঘুমের আগে রিলস স্ক্রলিংয়ের অভ্যাস ছাড়বেন কেন?

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    জীবনযাপন

    মনোযোগী ভ্রমণে পূর্ণ আনন্দ

    By দেশের আলোনভেম্বর ৩, ২০২৫
    জীবনযাপন

    দৈনন্দিন জীবনে টেকসই ফ্যাশন

    By দেশের আলোনভেম্বর ৩, ২০২৫
    জীবনযাপন

    ছোট অভ্যাস বদলে দেয় জীবন

    By দেশের আলোনভেম্বর ৩, ২০২৫
    জীবনযাপন

    সকালের অভ্যাসে বাড়ে উৎপাদনশীলতা

    By দেশের আলোনভেম্বর ৩, ২০২৫

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফেব্রুয়ারি ২৬, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন