Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির

বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন

সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
  • বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
  • সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
  • তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
  • বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
  • জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

নাসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী আব্দুল জব্বার

সব ওয়ার্ডে কাউন্সিলর পদেও প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত
দেশের আলোজুন ১৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
আসন্ন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মাওলানা আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আসন্ন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মাওলানা আব্দুল জব্বারকে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নিজস্ব সংবাদদাতা

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল জব্বারকে এই নির্বাচনে দলের একক প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে দলের আমীর ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। একই সঙ্গে নগরীর ২৭টি ওয়ার্ডেই জামায়াতের পক্ষ থেকে যোগ্য কাউন্সিলর প্রার্থী দেওয়ারও ঘোষণা দেওয়া হয়।

কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দ্রুত নির্বাচন আয়োজনের জোর দাবি জানান। তিনি বলেন, বর্তমান অনির্বাচিত প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দ্রুত দায়িত্ব অর্পণ করতে হবে। একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও মর্যাদাশীল নগরী গড়ে তুলতে আল্লাহভীরু, সৎ ও জনকল্যাণমুখী নেতৃত্বের কোনো বিকল্প নেই।

সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরি হলে জনগণ একজন সৎ ও যোগ্য প্রতিনিধি বেছে নেবে বলে আশাবাদ ব্যক্ত করে জামায়াত আমীর বলেন, সমাজ থেকে চুরি, চাঁদাবাজি ও লোভের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে কঠোর অবস্থান নিতে হবে। মাদক ও যাবতীয় অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও বিশেষ গুরুত্ব দেন ডা. শফিকুর রহমান।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঞ্জুরুল আহমাদ। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের এই আগাম প্রার্থী ঘোষণা এবং সব ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নারায়ণগঞ্জের স্থানীয় নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন একনেকে পাস

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
বাংলাদেশ

কথায় নয়, কাজে বিশ্বাসী : এসপি হাবিবুর রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
নারায়ণগঞ্জ

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

By দেশের আলোসেপ্টেম্বর ১৭, ২০২৬
নারায়ণগঞ্জ

গার্মেন্ট কর্মকর্তা শুভ্র হত্যায় ৭ আসামির যাবজ্জীবন

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬
নারায়ণগঞ্জ

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
নারায়ণগঞ্জ

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে সওজের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন ৮ জুন

জুন ২, ২০২৬

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে বহুমাত্রিক সমঝোতার আভাস

জুন ৬, ২০২৬

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

জুন ১০, ২০২৬

শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা, ৪ তরুণের স্বীকারোক্তি

জুন ১৭, ২০২৬

নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায়: মন্ত্রী

জুন ৩০, ২০২৬

আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি : সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন

জুলাই ১৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন