Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দিল্লিতে আন্দোলনের নতুন অস্ত্র এখন মিম

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • দিল্লিতে আন্দোলনের নতুন অস্ত্র এখন মিম
  • নারায়ণগঞ্জে কার চালকের ঘুসিতে ইজিবাইক চালকের মৃত্যু
  • ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারতের আমন্ত্রণ
  • দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করার লক্ষ্য প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Sunday, July 26, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

দেশের আলোJuly 20, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপ জয়ের স্বাদ পেল স্পেন। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখানোর পর অতিরিক্ত সময়ে করা একমাত্র গোলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে লা রোহা।

সোমবার (২১ জুলাই) বাংলাদেশ সময় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। পরে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে স্প্যানিশরা।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় স্পেন। পঞ্চম মিনিটেই লামিন ইয়ামাল ও দানি ওলমোর দারুণ সমন্বয়ে প্রথম বড় সুযোগ তৈরি হলেও লিসান্দ্রো মার্টিনেজ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের যৌথ প্রচেষ্টায় রক্ষা পায় আর্জেন্টিনা।

প্রথমার্ধজুড়েই স্পেনের আধিপত্য ছিল স্পষ্ট। তারা তিনটি শটের দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হলেও আর্জেন্টিনা কোনো শটই নিতে পারেনি। বল দখলেও স্পেন ছিল এগিয়ে। প্রথমার্ধে তাদের দখলে ছিল প্রায় ৬৫ শতাংশ বল, যেখানে আর্জেন্টিনার ছিল ৩৫ শতাংশ। নিখুঁত পাসেও স্প্যানিশরা ছিল দ্বিগুণের বেশি এগিয়ে।

৪১তম মিনিটে মিকেল ওয়ারজাবালকে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন লিসান্দ্রো মার্টিনেজ। দুই মিনিট পর চোটের কারণে তাকে বদলি করে নামানো হয় নিকোলাস ওতামেন্দিকে।

বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে স্পেন। একের পর এক সুযোগ তৈরি হলেও দুর্দান্ত গোলরক্ষণের মাধ্যমে আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রাখেন এমিলিয়ানো মার্টিনেজ।

নির্ধারিত সময়ের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ১০ জনের দলে পরিণত হওয়ায় অতিরিক্ত সময়ে আরও চাপে পড়ে আলবিসেলেস্তেরা।

অতিরিক্ত সময়ের ৯৬তম মিনিটে নিকো উইলিয়ামস বল জালে জড়ালেও ফাউলের কারণে গোলটি বাতিল হয়। তবে ১০৬তম মিনিটে আর ভুল করেনি স্পেন। নিকো উইলিয়ামসের নিখুঁত পাস থেকে ফেরান তোরেস জোরালো শটে বল জালে পাঠিয়ে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় আর্জেন্টিনা। তবে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত স্পেনের রক্ষণ ভাঙতে পারেনি তারা। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠেন স্পেনের খেলোয়াড় ও সমর্থকরা। দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করে লা রোহা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

খেলা

আর্জেন্টিনা-স্পেন লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কে?

By দেশের আলোJuly 19, 2026
খেলা

ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

By দেশের আলোJuly 6, 2026
খেলা

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন চমক

By দেশের আলোJune 28, 2026
খেলা

স্বর্ণা-জ্যোতির ব্যাটে লড়াই, বিশ্বকাপে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

By দেশের আলোJune 21, 2026
বিশ্বকাপ ২০২৬

হাইতিকে হারাল ব্রাজিল, জোগো বনিতো ফেরার অপেক্ষা

By দেশের আলোJune 20, 2026
বিশ্বকাপ ২০২৬

প্রথমার্ধে ব্রাজিল ঝড়ে বিপর্যস্ত হাইতি

By দেশের আলোJune 20, 2026
বিশ্বকাপ ২০২৬

সাইবারির গোলে অসহায় স্কটল্যান্ড, নক আউটে  এগিয়ে মরক্কো

By দেশের আলোJune 20, 2026
বিশ্বকাপ ২০২৬

নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র, পরাজিত অস্ট্রেলিয়া

By দেশের আলোJune 20, 2026
বিশ্বকাপ ২০২৬

কেইনের জোড়া গোলে ইংল্যান্ডের উড়ন্ত সূচনা

By দেশের আলোJune 18, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের

June 6, 2026

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

June 13, 2026

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

June 22, 2026

বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

July 6, 2026

প্রিন্স উপাধি হারালেন অ্যান্ড্রু, ছাড়তে হচ্ছে রয়েল লজ

October 31, 2025

ক্যানসার চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য: ‘স্মার্ট’ ইনজেকশনে টিউমার নির্মূল

May 31, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন