Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজরদারি ও নিয়ন্ত্রণ কক্ষ

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত
  • ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজরদারি ও নিয়ন্ত্রণ কক্ষ
  • বৈরী আবহাওয়ায় সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ
  • কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা, উদ্বৃত্ত ২২ লাখ
  • দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, মে ২৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজরদারি ও নিয়ন্ত্রণ কক্ষ

চাহিদা কমবে, তবুও জরুরি মেরামতে প্রস্তুত বিশেষ টিম
দেশের আলোমে ২৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের সরকারি ছুটিতে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ও স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ তদারকি ও কঠোর নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি যেকোনো আকস্মিক বিপর্যয় বা লাইনের ত্রুটি দ্রুত মেরামতের জন্য মাঠপর্যায়ে বিশেষ কারিগরি টিম প্রস্তুত রাখা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ জানিয়েছেন, উৎসবের এই দিনগুলোতে মানুষের ভোগান্তি কমাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে বিতরণ কোম্পানিগুলোকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি মন্ত্রণালয় থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, ঈদের সময় দেশের বড় বড় শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অফিস-আদালত বন্ধ থাকায় বিদ্যুতের জাতীয় চাহিদা স্বাভাবিক দিনের চেয়ে অনেকটাই কম থাকে। আসন্ন ঈদের দিনগুলোতে দেশজুড়ে আনুমানিক ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হতে পারে, যা বৃষ্টি হলে আরও কমতে পারে।

এই সময় কিছু বিদ্যুৎ উৎপাদন ইউনিটকে পূর্বনির্ধারিত নিয়মিত রক্ষণাবেক্ষণে রাখা হলেও হেভি ফুয়েল অয়েল ও ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্রগুলোকে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে, যাতে যেকোনো মুহূর্তে লোড বাড়লে দ্রুত বাড়তি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়। দেশে বর্তমানে পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা থাকায় এবার ঈদে লোডশেডিংয়ের আশঙ্কা নেই বললেই চলে।

উৎসবের মৌসুমে ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে তা দ্রুত সমাধানের জন্য পিডিবির চারটি জোনে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের মাঠপর্যায়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বড় ধরনের বিপর্যয় এড়াতে জাতীয় গ্রিডের ঝুঁকিপূর্ণ সঞ্চালন লাইন ও উপকেন্দ্রগুলো ঈদের আগেই বিশেষভাবে পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

ঈদের আগে ও পরে কয়েক দিন দেশব্যাপী বিশেষ কেন্দ্রীয় কন্ট্রোল রুম বা নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে, যেখানে মাঠপর্যায়ের প্রকৌশলী, লাইনম্যান ও কারিগরি দলগুলোর সাথে সার্বক্ষণিক অনলাইন যোগাযোগ রক্ষা করা হবে।

বিদ্যুৎ বিভাগ আরও জানিয়েছে, মাঠপর্যায়ে দায়িত্বে অবহেলা রোধে বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা ছুটিকালীন অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে প্রাপ্ত বাস্তব চিত্র নিয়ে তৈরি প্রতিবেদন সরাসরি বিদ্যুৎ সচিবের কাছে জমা দিতে হবে।

ইতিমধ্যেই ডিপিডিসি, ডেসকো, বিআরইবি এবং নেসকোর মতো শীর্ষ বিতরণ কোম্পানিগুলো নিজ নিজ জোনে বিশেষ কুইক রেসপন্স টিম গঠন করেছে। পাশাপাশি, গ্রাহকদের উৎসবের সময় অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে এবং প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের ঈদের ছুটির আগেই পর্যাপ্ত ব্যালেন্স রিচার্জ করে রাখার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোমে ২৬, ২০২৬
বিশ্ব

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত

By দেশের আলোমে ২৬, ২০২৬
বাংলাদেশ

বৈরী আবহাওয়ায় সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

By দেশের আলোমে ২৬, ২০২৬
বাংলাদেশ

কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা, উদ্বৃত্ত ২২ লাখ

By দেশের আলোমে ২৬, ২০২৬
বাংলাদেশ

র‍্যাব ক্যাম্পে গুলি, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

By দেশের আলোমে ২৫, ২০২৬
বাংলাদেশ

রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত, আহত ১০

By দেশের আলোমে ২৫, ২০২৬
বাংলাদেশ

দেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী

By দেশের আলোমে ২৪, ২০২৬
বাংলাদেশ

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোমে ২৩, ২০২৬
বিশ্ব

চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৯০

By দেশের আলোমে ২৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | সোমবার, ২৫ মে ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার | ২৪ মে ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার | ২৩ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২২ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২১ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

ক্ষমতার মোহে ইতিহাস ভুলছে সরকার: মাওলানা আবদুল জব্বার

By দেশের আলোএপ্রিল ৩, ২০২৬

ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ এএসআই

স্থিতিশীল রাজনীতির স্বার্থে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৪ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬১১ Views

নিরাপত্তাহীনতায় ঢাকা-না’গঞ্জ লিংক রোড

মে ৪, ২০২৬১১ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন