Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড

দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক

দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড
  • দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক
  • দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
  • রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ
  • আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন

ফাইন্যান্সিয়াল টাইমসের জরিপ
দেশের আলোসেপ্টেম্বর ৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের (এফটি) জন্য ফোকালডাটার পরিচালিত সর্বশেষ জরিপে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কাজের অনুমোদন ৩৩ শতাংশে নেমে এসেছে। এফটির জরিপে এটিই তাঁর সর্বনিম্ন অনুমোদন। এক মাস আগের তুলনায় এই হার কমেছে ৩ শতাংশীয় পয়েন্ট।

রিপাবলিকান ভোটারদের মধ্যেও ট্রাম্পের প্রতি সমর্থন কমেছে। এই ভোটারদের মধ্যে তাঁর কাজের অনুমোদন নেমে এসেছে ৭২ শতাংশে, যা এফটির জরিপে রেকর্ড সর্বনিম্ন। অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের উদ্বেগ ট্রাম্পের জনপ্রিয়তা কমার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশ ভোটার মনে করেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভুল পথে এগোচ্ছে। ৫৭ শতাংশ ভোটার জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের নীতির কারণে তাদের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। ট্রাম্পের শুল্ক ও বাণিজ্যনীতির বিরোধিতাও করেছেন উল্লেখযোগ্যসংখ্যক ভোটার।

কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধ এবং নতুন শুল্ক নিয়েও ভোটারদের মধ্যে উদ্বেগ রয়েছে। এসব শুল্কের কারণে ভোক্তাদের জন্য পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনেও ট্রাম্পের ভূমিকা রিপাবলিকানদের জন্য কতটা সুবিধাজনক হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জরিপে ৪৬ শতাংশ ভোটার মনে করেন, ট্রাম্পের সক্রিয় ভূমিকা রিপাবলিকান প্রার্থীদের জয় পাওয়া কঠিন করে তুলছে। আর ৪৭ শতাংশ জানিয়েছেন, ট্রাম্প প্রকাশ্যে সমর্থন করেছেন—এমন কোনো প্রার্থীকে সমর্থন করার ব্যাপারে তারা কম আগ্রহী।

ফাইন্যান্সিয়াল টাইমসের জন্য লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফোকালডাটা ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে জরিপটি পরিচালনা করে। এতে ১ হাজার ৯১৪ জন নিবন্ধিত ভোটার অংশ নেন। জরিপের ফলাফলে ২ দশমিক ৬ শতাংশ পয়েন্ট পর্যন্ত হেরফের হতে পারে।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
বিশ্ব

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়াল

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
বিশ্ব

গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই: মমতা বন্দ্যোপাধ্যায়

By দেশের আলোসেপ্টেম্বর ৩, ২০২৬
বিশ্ব

১.৫ ডিগ্রি উষ্ণায়নের সীমা ছাড়াবে পৃথিবী, জাতিসংঘের সতর্কতা

By দেশের আলোসেপ্টেম্বর ২, ২০২৬
বিশ্ব

টাইমের তালিকায় এআই জগতের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্ব

By দেশের আলোসেপ্টেম্বর ১, ২০২৬
বিশ্ব

বাস্তুচ্যুত বাড়লেও বাজেট কমাচ্ছে জাতিসংঘ শরণার্থী সংস্থা

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বিশ্ব

জাদুঘর থেকে মিসরের ঐতিহাসিক হীরের নেকলেস চুরি

By দেশের আলোআগস্ট ২৯, ২০২৬
বিশ্ব

ওআইসির নতুন মহাসচিব মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ

By দেশের আলোআগস্ট ২৯, ২০২৬
বিশ্ব

১.২ কিলোমিটার হিমবাহ ধসেই নেপালে ‘তরল কংক্রিট’ বন্যা

By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

মার্চ ২২, ২০২৬

মার্চে কমেছে মূল্যস্ফীতি, খাদ্যে স্বস্তি

এপ্রিল ৬, ২০২৬

চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব, চলেছে অভিযান

এপ্রিল ১২, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন