Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী

৫৫ বছরে ‘কনসার্ট ফর বাংলাদেশ’, ‘দ্য লিগ্যাসি’র সুরে শ্রদ্ধা

বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে কেন্দ্রীয় ব্যাংক

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী
  • ৫৫ বছরে ‘কনসার্ট ফর বাংলাদেশ’, ‘দ্য লিগ্যাসি’র সুরে শ্রদ্ধা
  • বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে কেন্দ্রীয় ব্যাংক
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই: জয়সোয়াল
  • জেলের জালে উঠল পুলিশের লুট হওয়া শটগান
  • বাংলাদেশের অবস্থান সবসময় বিশ্বশান্তির পক্ষে: প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Tuesday, August 4, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ থেকে গিয়ে মোহাম্মদপুরে ছিনতাই, গ্রেপ্তার ২

দেশের আলোJune 3, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করে দ্রুত নারায়ণগঞ্জে ফিরে যাওয়ার কৌশল অবলম্বনকারী একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাম্প্রতিক এক ছিনতাইয়ের ঘটনায় তদন্ত করতে গিয়ে চক্রটির কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৩ জুন) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন এবং জুয়েল ওরফে আরিফ।

পুলিশ জানায়, গত ৩১ মে ভোরে ঈদের ছুটি শেষে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে মোহাম্মদপুরের নূরজাহান রোডে নিজ বাসার সামনে ছিনতাইয়ের শিকার হন দুই বোন। চাপাতির ভয় দেখিয়ে তাদের ট্রলি, হ্যান্ডব্যাগ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ার ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে এডিসি ফজলুল করিম বলেন, চক্রের সদস্যরা একসময় মোহাম্মদপুর এলাকায় বসবাস করায় এখানকার অলিগলি ও চলাচলের পথ সম্পর্কে তাদের ভালো ধারণা রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা প্রায় ছয় মাস আগে নারায়ণগঞ্জে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

তিনি জানান, চক্রের সদস্যরা নারায়ণগঞ্জ থেকে পিকআপ ভ্যানে করে গভীর রাতে মোহাম্মদপুরে আসতেন। ছিনতাই সংঘটিত করার পর একই যানবাহনে দ্রুত নারায়ণগঞ্জে ফিরে যেতেন। এতে তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়ত।

পুলিশের দাবি, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত পিকআপ ভ্যান ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে ছিনতাই হওয়া ট্রলি ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পিকআপের চালক ও মালিককে নজরদারিতে রাখা হয়েছে। একই সঙ্গে চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই চক্র একই কৌশলে মোহাম্মদপুর এলাকায় অন্তত ১০টি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকতে পারে। তারা সাধারণত রাত ২টার পর নারায়ণগঞ্জ থেকে রওনা হয়ে রাজধানীতে এসে অপরাধ সংঘটিত করত।

এদিকে, গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মাদক মামলা, একটি ডাকাতি মামলা এবং নারী ও শিশু নির্যাতন সংশ্লিষ্ট দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, রাজধানীতে সক্রিয় আন্তঃজেলা ছিনতাই চক্রগুলোর বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

জেলের জালে উঠল পুলিশের লুট হওয়া শটগান

By দেশের আলোAugust 4, 2026
নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

By দেশের আলোAugust 3, 2026
নারায়ণগঞ্জ

দক্ষিণ আফ্রিকার আগুনে নিহত ৬, নারায়ণগঞ্জে শোক

By দেশের আলোJuly 31, 2026
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটির ১০৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

By দেশের আলোJuly 31, 2026
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বৃদ্ধা হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

By দেশের আলোJuly 26, 2026
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কার চালকের ঘুসিতে ইজিবাইক চালকের মৃত্যু

By দেশের আলোJuly 23, 2026
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৮

By দেশের আলোJuly 21, 2026
নারায়ণগঞ্জ

মাদক বিক্রিতে বাধা, বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

By দেশের আলোJuly 20, 2026
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জসহ ১০ অঞ্চলে স্পোর্টস ভিলেজ

By দেশের আলোJuly 19, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

বিচারপতি খায়রুল হকের মুক্তির পথ খুলল

March 11, 2026

অনলাইন ক্লাস : আগামী মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

April 5, 2026

লুটপাটে ধ্বংসের মুখে অর্থনীতি, শিল্প প্রবৃদ্ধি তলানিতে: অর্থমন্ত্রী

April 10, 2026

নির্বিঘ্ন ঈদযাত্রায় সরকারের ব্যাপক কর্মপরিকল্পনা ও কড়াকড়ি

May 12, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন