নিজস্ব সংবাদদাতা
চলতি অক্টোবর মাসের প্রথম ১০ দিনে দেশে ৯৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১২ হাজার ১৭৭ কোটি টাকা।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৯ কোটি ডলার প্রবাসী আয় এসেছে।
এর মধ্যে ৮ থেকে ১০ অক্টোবর, এই তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে দেশে ৯৪ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৫৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৫৩ কোটি ডলার।
সে হিসাবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ৩ শতাংশ।

