শুক্রবার, মে ১৫, ২০২৬

ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের আন্ডারপাসগুলো ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিশেষকরে রাতের শেষ প্রহরে ছিনতআকারীরা আন্ডারপাসের নিচে বসে শিকারের অপেক্ষায় থাকে। সুযোগ বুঝে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে ওদের র্স্বস্ব কেড়ে নিয়ে চম্পট দেয়। অভিযোগ রয়েছে, টহল পুলিশের প্রত্যক্ষ মদদে ওরা এ ধরণের অপরাধের সাথে জড়িত। পুলিশও নাকি সতাদের কাছ থেকে বখরা আদায় করে। গতকাল মঙ্গলবার (৫ মে) ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি ওভারপাসের নিচে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে থানা পুলিশ। সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মালয়েশিয়া ফেরত এক প্রবাসীর কাছ থেকে প্রায় সাড়ে আট ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী প্রবাসী মোঃ আব্দুল মালেক (৪৬) মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর বাড়ির পথে ছিলেন। এ সময় ডিবি পুলিশের পরিচয়ধারী অজ্ঞাতনামা ৭-৮ জন ব্যক্তি তার গতিরোধ করে। পরে তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাকে জিজ্ঞাসাবাদের নামে মারধর করে এবং তার কাছে থাকা প্রায় সাড়ে আট ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন আব্দুল মালেক।
সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সেকান্দার বলেন, “ভুক্তভোগী থানায় এসেছিলেন অভিযোগ করার জন্য। আমরা ঘটনাটি শুনেছি। তার অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share.
Exit mobile version