Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা

বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল

আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা
  • বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল
  • আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো
  • স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম
  • শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, জুলাই ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

আড়াইহাজারে চিকিৎসককে মারধরের অভিযোগ

দেশের আলোজুলাই ৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা জরুরি বিভাগ চালু রেখে কয়েক ঘণ্টার জন্য বহির্বিভাগসহ অন্যান্য চিকিৎসাসেবা বন্ধ রাখেন। পরে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসাসেবা স্বাভাবিক করা হয়।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ হোসেন ভুইয়ার ছোট ভাই বিল্লাল হোসেন তার স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে বাইরে থেকে একটি ইনজেকশন কিনে আনতে বলা হলে তিনি তা সংগ্রহ করে আনেন। তবে ওই সময় দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আব্দুল্লাহ আল কামাল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই রোগীর চিকিৎসায় ব্যস্ত থাকায় কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

অভিযোগ রয়েছে, পরে বিল্লাল হোসেন তার বড় ভাই উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ হোসেন ভুইয়াকে ফোন করলে ২০ থেকে ৩০ জন নেতাকর্মী হাসপাতালে এসে আব্দুল্লাহ আল কামালের ওপর হামলা চালান। হামলায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়। এ সময় চিকিৎসক মনোয়ারা বেগমকেও আটকে রাখার অভিযোগ ওঠে।

ঘটনার পর চিকিৎসকরা জরুরি বিভাগ চালু রেখে হাসপাতালের বহির্বিভাগসহ অন্যান্য সেবা সাময়িকভাবে বন্ধ রাখেন। এতে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগে পড়তে হয়। হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক রোগী দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।

পুলিশ জানিয়েছে, একই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফারুক হোসেন নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা না পেয়ে ঢাকায় নেওয়ার পথে মারা যান। তিনি আড়াইহাজার উপজেলার জালাকান্দি এলাকার বাসিন্দা ছিলেন।

আহত চিকিৎসক আব্দুল্লাহ আল কামাল দাবি করেন, গুরুতর আহত রোগীর চিকিৎসা চলাকালে কিছুক্ষণ অপেক্ষা করতে বলায় তার ওপর হামলা চালানো হয়। এতে তার মাথা, বুক ও পিঠে আঘাত লাগে এবং হাতের একটি আঙুল ভেঙে গেছে বলে তিনি আশঙ্কা করছেন।

তবে উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ হোসেন ভুইয়া হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তার ভাইয়ের স্ত্রী অসুস্থ অবস্থায় হাসপাতালে গেলে চিকিৎসা না দিয়ে তর্কে জড়ানো হয়। এ ঘটনায় সামান্য ধাক্কাধাক্কি হয়েছে, তবে হামলার অভিযোগ সঠিক নয়।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান বলেন, হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

অন্যদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, তার কাছে এখনো কোনো লিখিত অভিযোগ পৌঁছায়নি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
স্বাস্থ্য

বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
অর্থনীতি

আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
বাংলাদেশ

স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
বিশ্ব

বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
অর্থনীতি

শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
রাজনীতি

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

পরীক্ষার খাতা নিয়ে বিরোধে সহপাঠীকে হত্যাচেষ্টা

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

By দেশের আলোজুলাই ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

গণভোটের রায় অমান্য করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

By দেশের আলোএপ্রিল ৯, ২০২৬

শীতলক্ষ্যায় ভাসমান লাশ

সোনারগাঁয়ের সাবেক এমপি বাহাউল হক আর নেই

পুলিশের হাতকড়াসহ ছিনতাইকৃত যুবদলের সেই নেতা গ্রেফতার

এনায়েতনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন হাফেজ

Demo
আলোচিত

হাসপাতালে ভর্তি মুজাহিদুল ইসলাম সেলিম

জুন ৮, ২০২৬

বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

ইবোলা ভাইরাসে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা

মে ১৭, ২০২৬

পাকিস্তানে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন