নিজস্ব সংবাদদাতা
প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা অংশ নিয়েছেন। সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন, বাস্তবায়ন অগ্রগতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এবারের একনেক সভায় একাধিক নতুন ও সংশোধিত উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্পের মধ্যে অবকাঠামো, স্বাস্থ্য, কৃষি ও পানি সম্পদসহ বিভিন্ন খাতের প্রকল্প রয়েছে।
বৈঠক শেষে বিকেল ৩টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকীর। সেখানে একনেক সভায় নেওয়া সিদ্ধান্ত ও অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

