Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল

ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ

টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল
  • ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ
  • টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
  • ফতুল্লায় ভয়াবহ আগুন, পুড়ল ৩০ ঝুটের গোডাউন
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

মেধাবীদের মূল্যায়নের সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী

কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা
দেশের আলোসেপ্টেম্বর ১৭, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
মেধাবীদের মূল্যায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

নিজস্ব সংবাদদাতা

মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করতে পারলে এর সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এতে দেশ ও দেশের মানুষ উপকৃত হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেওয়াও এই নীতির অংশ বলে উল্লেখ করেন তিনি।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, তাঁরা যে পুরস্কার অর্জন করেছেন, তা শুধু তাঁদের ব্যক্তিগত অর্জন নয়; এটি বাংলাদেশের মুসলমানদেরও অর্জন।

অনুষ্ঠানে কয়েকজন হাফেজের শিক্ষক তাঁদের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সম্ভব হলে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের ছেলেমেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের, দেশের ও দেশের মানুষের জন্য সম্মান ও গৌরব বয়ে আনুক—এটাই সরকারের প্রত্যাশা।

সৌদি আরবে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন। হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী ৩০ পারা বিভাগে তৃতীয় হন। হাফেজা রাবেতা বিনতে রমজান ১৫ পারা এবং হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।

প্রধানমন্ত্রী বিজয়ীদের বই উপহার দেন এবং তাঁরা প্রতিযোগিতায় যে সূরা তিলাওয়াত করে পুরস্কার পেয়েছেন, সেই সূরার আয়াত তাঁদের কণ্ঠে শোনেন।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

By zamanঅক্টোবর ১২, ২০২৬
বাংলাদেশ

সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন পরিকল্পনা: মাহদী আমিন

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

সৌদি আরবকে সহযোগিতার আশ্বাস বাংলাদেশ সরকারের

By zamanঅক্টোবর ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

হকারমুক্ত নগরীতে অটোচালকদের দাপট

এপ্রিল ২৩, ২০২৬

স্কুলের সিলিং ফ্যান খুলে ৫ শিশু শিক্ষার্থী আহত

মে ৬, ২০২৬

ত্বকী হত্যা : আবারও তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

জুন ১, ২০২৬

চাষাঢ়া বোমা হামলা: আড়াই দশকেও শেষ হয়নি বিচার

জুন ১৬, ২০২৬

ছেলের পর বাবাকে হত্যাচেষ্টা, গুলি ছুড়ে পালাল সন্ত্রাসীরা

জুলাই ৮, ২০২৬

ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

সেপ্টেম্বর ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন