Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করে বিএনপি: রিজভী

    পৃথিবীজুড়ে বাড়ছে তীব্র দাবদাহ, বাড়ছে বিপর্যয়

    বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করে বিএনপি: রিজভী
    • পৃথিবীজুড়ে বাড়ছে তীব্র দাবদাহ, বাড়ছে বিপর্যয়
    • বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান
    • ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে কি?
    • নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী
    • ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, যেভাবে উৎপত্তি
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    দেশের আলোঅক্টোবর ১৯, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যানের উদ্বোধন

    নিজস্ব সংবাদদাতা

    প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ এবং সংস্কার করা ওসমানী উদ্যান উদ্বোধন করেছেন। সোমবার সকালে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি প্রকল্প দুটির উদ্বোধন করেন।

    সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন, মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মোস্তাফিজুর রহমান, শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দীপ্তি এবং শহীদ ওয়াসিম আকরামের বাবা মোহাম্মদ শফিউল আলমকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছান। স্মৃতিস্তম্ভ উদ্বোধনের পর তিনি একটি গাছের চারা রোপণ করেন। পরে সংস্কার করা উদ্যান ঘুরে দেখেন এবং পাশের গ্রন্থাগার পরিদর্শন করেন।

    এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহ আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং রাজধানীর পরিবেশ উন্নত করার লক্ষ্য নিয়ে প্রকল্প দুটি বাস্তবায়ন করা হয়েছে। প্রায় এক একর জায়গাজুড়ে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভটির উচ্চতা ৯০ ফুট। এতে লেজার কাটিং প্রযুক্তিতে ৮৩৪ জন শহীদের নাম খোদাই করা হয়েছে। স্মৃতিস্তম্ভের সামনে রয়েছে প্রতীকী ২০টি কবর।

    স্মৃতিস্তম্ভের বাইরের অংশে ১৬৩ ফুট দীর্ঘ ও সাড়ে চার ফুট উচ্চতার একটি রিলিফ ভাস্কর্য রয়েছে। ভেতরের অংশে রয়েছে ১৭১ ফুট দীর্ঘ ও সাড়ে সাত ফুট উচ্চতার আরেকটি ভাস্কর্য। এসব ভাস্কর্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে।

    রাজধানীর পুরান ও নতুন ঢাকার সংযোগস্থলে অবস্থিত ঐতিহাসিক ওসমানী উদ্যানের আয়তন ২৩ একর। সংস্কারের মাধ্যমে উদ্যানটিকে আরও সবুজ, নিরাপদ ও আধুনিক করে তোলা হয়েছে। পুরোনো জলাধার সংস্কারের পাশাপাশি নতুন পাঁচটি জলাধার তৈরি করা হয়েছে। বিদ্যমান গাছ সংরক্ষণের পাশাপাশি নতুন গাছ ও সবুজ দ্বীপ যুক্ত করে উদ্যানের সবুজায়ন বাড়ানো হয়েছে।

    উদ্যানটিতে প্রায় ৩ দশমিক ১ কিলোমিটার হাঁটার পথ, ব্যায়ামের জায়গা, প্যাগোডা, গণশৌচাগার, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং জলাধারের ঘাট তৈরি করা হয়েছে। এ ছাড়া বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ৫০ হাজার লিটার ধারণক্ষমতার ব্যবস্থা রাখা হয়েছে। সড়ক থেকে প্রায় দুই মিটার উঁচুতে দ্রুত চলাচলের পথসহ দুই স্তরের নকশায় উদ্যানটি সাজানো হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    রাজনীতি

    প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করে বিএনপি: রিজভী

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বিশ্ব

    পৃথিবীজুড়ে বাড়ছে তীব্র দাবদাহ, বাড়ছে বিপর্যয়

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বাংলাদেশ

    তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বাংলাদেশ

    সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বাংলাদেশ

    দ্রুততম সময়ে পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ২০, ২০২৬
    বাংলাদেশ

    পতিত স্বৈরাচার ও বিরোধী দলের অংশ ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ২০, ২০২৬
    বাংলাদেশ

    রাষ্ট্রপতির সঙ্গে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদদের সাক্ষাৎ

    By দেশের আলোঅক্টোবর ২০, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    তীব্র খাদ্যসংকটে গাজায় ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি

    By দেশের আলোঅক্টোবর ১৯, ২০২৬

    ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ: শিশুসহ গুলিবিদ্ধ ৩

    প্রযুক্তিকে কাজে লাগাতে হবে: ডিসি রায়হান কবির

    রূপগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন!

    শ্রমিক ও মালিকপক্ষ নিজেরাই সমস্যার সমাধান করুক: এড. সাখাওয়াত

    Demo
    আলোচিত

    তিনদিনের হজ প্রশিক্ষণ কর্মশালা শুরু

    এপ্রিল ৬, ২০২৬

    পাচারকালে কচ্ছপ জব্দ

    এপ্রিল ১৮, ২০২৬

    শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে

    এপ্রিল ২৩, ২০২৬

    র‌্যাবের উপর হামলা: বিপুল পরিমান মাদকসহ আটক ১৩

    মে ৬, ২০২৬

    নারায়ণগঞ্জ থেকে গিয়ে মোহাম্মদপুরে ছিনতাই, গ্রেপ্তার ২

    জুন ৩, ২০২৬

    স্বাস্থ্যমন্ত্রীর আল্টিমেটাম শেষে ভিক্টোরিয়ায় জেলা প্রশাসনের অভিযান

    জুন ১৬, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন