Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মোংলা বন্দর আধুনিকীকরণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

    চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

    নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • মোংলা বন্দর আধুনিকীকরণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
    • চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
    • নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
    • কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
    • পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত
    • সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    দ্রুততম সময়ে পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

    দেশের আলোঅক্টোবর ২০, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা

    নিজস্ব সংবাদদাতা

    দেশের পানিসংকট সমাধানে যত দ্রুত সম্ভব পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

    মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    তারেক রহমান বলেন, পদ্মা নদীর পানিপ্রবাহ দিন দিন বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে উত্তরাঞ্চলের তিস্তা ও রাজশাহীর পদ্মা নদীতে ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের পানিসংকট দূর করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, পানির সমস্যা যারা তৈরি করেছে, তাদের সঙ্গে আলোচনা করা হবে। বাংলাদেশের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ে যত দূর যেতে হয়, সরকার সেই চেষ্টা করবে। পাশাপাশি যত দ্রুত সম্ভব ব্যারাজ নির্মাণের কাজ শেষ করা হবে।

    কৃষকদের সেচসুবিধা নিশ্চিত করতে সারা দেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নিয়েছে সরকার। এরই মধ্যে আট মাসে ৮০০ কিলোমিটার খাল খনন করা হয়েছে। এ কর্মসূচির ফলে কৃষকেরা সেচসুবিধা পাবেন এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে সহায়তা হবে।

    তিনি বলেন, উত্তরাঞ্চল দেশের শস্যভাণ্ডার হলেও এ অঞ্চলের মানুষ পানির সংকটে ভোগেন। দেশের অন্যান্য এলাকাতেও একই সমস্যা রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল। এ ছাড়া বরেন্দ্র প্রকল্পও তাঁর সময় কার্যকর হয়েছিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

    জনসভায় বক্তব্যে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সহায়তার বিষয়টিও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারী শাসনের পতনের আগে শত শত মানুষকে হত্যা করা হয়েছিল। শহীদদের স্মরণে সোমবার ঢাকায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

    প্রধানমন্ত্রী বলেন, স্মৃতিস্তম্ভ উদ্বোধনের অনুষ্ঠানে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে যারা জুলাই আন্দোলনকে ধারণ করার কথা বলে, তাদের কোনো প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, একাত্তর ও ২০২৪ সালের আন্দোলন নিয়ে কিছু রাজনৈতিক দলের বক্তব্য ও কর্মকাণ্ডে অসংগতি রয়েছে।

    দেশের বিভিন্ন স্থানে কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টার অভিযোগও করেন তারেক রহমান। তিনি বলেন, এ বিষয়ে সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। তাঁর দাবি, দেশের বাইরে থেকে একটি পক্ষ অর্থ সরবরাহ করছে এবং দেশের ভেতরে আরেকটি পক্ষ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

    জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, শফিকুল হক মিলন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনসহ অন্য নেতারা।

    এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    মোংলা বন্দর আধুনিকীকরণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান

    By দেশের আলোঅক্টোবর ২৩, ২০২৬
    বাংলাদেশ

    নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বাংলাদেশ

    তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বাংলাদেশ

    সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বাংলাদেশ

    পতিত স্বৈরাচার ও বিরোধী দলের অংশ ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ২০, ২০২৬
    বাংলাদেশ

    রাষ্ট্রপতির সঙ্গে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদদের সাক্ষাৎ

    By দেশের আলোঅক্টোবর ২০, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    ইরানের হামলায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে উপসাগরীয় দেশগুলো

    By দেশের আলোঅক্টোবর ১৭, ২০২৬

    তিন থানার ওসি বদলি ও পদায়ন

    আ’লীগের কার্যালয় এখন মাদকের আস্তানা

    সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেফতার

    বন্দরে বাল্কহেড-নৌযান সংঘর্ষে নৌ পুলিশের মৃত্যু

    Demo
    আলোচিত

    ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সেপ্টেম্বর ২৪, ২০২৬

    প্রধানমন্ত্রীর বাসার সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট

    অক্টোবর ৩, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    অক্টোবর ১৩, ২০২৬

    তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

    অক্টোবর ২১, ২০২৬

    যুক্তরাজ্যের ক্ষমতা বদলের নেপথ্যে যেসব কারণ

    মে ১৮, ২০২৬

    লাখো মানুষের উপস্থিতিতে খামেনির জানাজা

    জুলাই ৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন