Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল

জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল
  • দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল
  • জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি
  • পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী
  • ‘ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী’
  • ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে বিস্ফোরণ, দগ্ধ ৪
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

পুঁজিবাজার কেলেঙ্কারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

দেশের আলোজুন ৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিগত সরকারের সময়ে পুঁজিবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী বলেন, বেক্সিমকো গ্রিন সুকুক এআই ইস্টিসনা এবং আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড-সংক্রান্ত তদন্তের পরিপ্রেক্ষিতে বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন এবং বিএসইসির সাবেক কমিশনার ড. শামসুদ্দিন আহমেদকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজার-সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রমে অংশগ্রহণে নিষিদ্ধ ও অযোগ্য ঘোষণা করা হয়েছে।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে ভর্তুকি ব্যয়ে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। চলতি অর্থবছরের জুন পর্যন্ত এ চার খাতে অতিরিক্ত ভর্তুকির প্রয়োজন দাঁড়াতে পারে ৪২ হাজার ৬০০ কোটি টাকা।

তিনি জানান, এর মধ্যে তেলে প্রায় ১০ হাজার ২৫৮ কোটি, গ্যাসে ১১ হাজার ১৭০ কোটি, বিদ্যুতে ১৯ হাজার ৮২১ কোটি এবং সারে প্রায় ১ হাজার ৩৫০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে। সরকার সাধারণ জনগণ, কৃষি ও উৎপাদন খাত সুরক্ষায় নীতিগত ও আর্থিক সহায়তা অব্যাহত রেখেছে।

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ, ঋণ জালিয়াতি, অর্থ পাচার এবং প্রভাবশালী মহলের অনিয়মিত ঋণ গ্রহণজনিত ঝুঁকি মোকাবিলায় সরকার ও বাংলাদেশ ব্যাংক একাধিক পদক্ষেপ নিয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বড় ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, যথাসময়ে ঋণ পরিশোধে ব্যর্থ ঋণগ্রহীতাদের জন্য বিআরপিডি সার্কুলার নং-০৭/২০২৫ জারি করা হয়েছে। পাশাপাশি উচ্চ শ্রেণিকৃত ঋণ থাকা ব্যাংকগুলোর জন্য রেজল্যুশন স্ট্র্যাটেজি গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের চিহ্নিত ও ব্যবস্থা নিতে বিআরপিডি সার্কুলার নং-৬ (১২ মার্চ ২০২৪) জারি করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, মানি লন্ডারিং প্রতিরোধ ও পাচার করা অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে ১২ সদস্যের আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী ১১টি অগ্রাধিকারপ্রাপ্ত মামলা চিহ্নিত করা হয়েছে।

এসব মামলায় দুদক, সিআইডি, এনবিআরের সিআইসি এবং শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সমন্বয়ে ১১টি যৌথ তদন্ত দল কাজ করছে।

তিনি জানান, আদালতের আদেশে এখন পর্যন্ত দেশে ৯ হাজার ৯১৮ কোটি ৮৬ লাখ টাকার স্থাবর সম্পত্তি ও ৪৭ হাজার ২৪৯ কোটি ২৩ লাখ টাকার অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। বিদেশে জব্দ করা সম্পদের পরিমাণ ১৫ হাজার ১১১ কোটি ৯২ লাখ টাকা স্থাবর এবং ৪ হাজার ৫৩৩ কোটি ৯৯ লাখ টাকা অস্থাবর সম্পদ।

সব মিলিয়ে দেশে-বিদেশে প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার সম্পদ সংযুক্ত বা অবরুদ্ধ করা হয়েছে। পাচার করা অর্থ পুনরুদ্ধারে এখন পর্যন্ত ১৪২টি মামলা হয়েছে, যার মধ্যে ১৬টিতে অভিযোগপত্র এবং ৬টিতে রায় দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার কার্যক্রম জোরদারে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অধীনে স্টোলেন অ্যাসেট রিকভারি ডিভিশন গঠন করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
অর্থনীতি

আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
অর্থনীতি

শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
অর্থনীতি

চলতি অর্থবছরে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

By দেশের আলোজুলাই ৯, ২০২৬
অর্থনীতি

বদলাচ্ছে বেতন বৃদ্ধির অনুপাত ও ভাতা কাঠামো

By দেশের আলোজুলাই ৮, ২০২৬
অর্থনীতি

আবারও বাড়ল দেশের রিজার্ভ

By দেশের আলোজুলাই ৭, ২০২৬
অর্থনীতি

পেনশন জট কমাতে নতুন পদক্ষেপ অর্থ বিভাগের

By দেশের আলোজুলাই ৬, ২০২৬
অর্থনীতি

ব্যাংক হলিডে: আজ বন্ধ পুঁজিবাজার

By দেশের আলোজুলাই ১, ২০২৬
অর্থনীতি

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

By দেশের আলোজুন ৩০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

খেলোয়াড়দের কোন রাজনৈতিক দলের সদস্য না হতে প্রধানমন্ত্রীর আহ্বান

মার্চ ৩০, ২০২৬

সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

এপ্রিল ৬, ২০২৬

আজ নুসুক কার্ড বিতরণ শুরু, আন্তর্জাতিক মানের ডিজিটাল সেবা

এপ্রিল ১৩, ২০২৬

জনগণের অর্থের সুরক্ষা নিশ্চিত করতে হবে : মির্জা ফখরুল

মে ১৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন