Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র

প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন
  • ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র
  • প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত
  • সারের সংকট নেই, মজুত পর্যাপ্ত : তথ্য উপদেষ্টা
  • ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক খুন
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

পেনশন জট কমাতে নতুন পদক্ষেপ অর্থ বিভাগের

দেশের আলোজুলাই ৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে নতুন পদক্ষেপ নিয়েছে অর্থ বিভাগ। পেনশন-সংক্রান্ত সব কার্যক্রমের সমন্বয়, তদারকি এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে বিভাগে একজন কল্যাণ কর্মকর্তা (ওয়েলফেয়ার অফিসার) নিয়োগ দেওয়া হয়েছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন ও সমন্বয় অনুবিভাগের প্রশাসন-৩ শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। গত ২ জুলাই উপসচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত ওই আদেশে বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারীদের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’-এর ২.০১ (ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরে পেনশন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত একজন কর্মকর্তাকে কল্যাণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার বিধান রয়েছে। সেই অনুযায়ী অর্থ বিভাগের প্রশাসন-৪ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব অনুযায়ী, কল্যাণ কর্মকর্তা পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ের মধ্যে সমন্বয় করবেন। পাশাপাশি ২০১৬ সালে অর্থ বিভাগের জারি করা নির্দেশনা অনুযায়ী নির্ধারিত দায়িত্বও পালন করবেন।

তার দায়িত্বের মধ্যে রয়েছে—কোনো কর্মকর্তা বা কর্মচারীর অবসরের অন্তত এক বছর আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া, সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসকে অবহিত করা, চাকরিসংক্রান্ত তথ্য ও নথিপত্র যাচাই এবং অডিট আপত্তি বা বিভাগীয় মামলা থাকলে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ।

এ ছাড়া পেনশন, আনুতোষিক, ছুটি নগদায়ন এবং সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ)-এর চূড়ান্ত অর্থ উত্তোলনের আবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়াকরণ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং মৃত কর্মচারীর পরিবারের পেনশন-সংক্রান্ত কার্যক্রমে সহায়তা ও পুরো প্রক্রিয়ার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের দায়িত্বও পালন করবেন তিনি।

পেনশন, আনুতোষিক ও ছুটি নগদায়নের তথ্য নিয়মিত হালনাগাদ রাখা, নির্ধারিত সময়ের মধ্যে পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) ইস্যু নিশ্চিত করা এবং প্রাপকদের দ্রুত অর্থপ্রাপ্তির বিষয়েও নজর রাখবেন এই কর্মকর্তা।

অর্থ বিভাগ জানিয়েছে, এ-সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব, অনুবিভাগ প্রধান, যুগ্মসচিব, উপসচিব, হিসাবরক্ষণ কর্মকর্তা, আইসিটি অধিশাখাসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিনোদন

দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বিশ্ব

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

সারের সংকট নেই, মজুত পর্যাপ্ত : তথ্য উপদেষ্টা

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

বাজার সামলাতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচন: বরাদ্দ ৬ হাজার কোটি টাকা

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
নারায়ণগঞ্জ

সিএনজিচালক হত্যা মামলায় নারায়ণগঞ্জে একজনের মৃত্যুদণ্ড

By দেশের আলোআগস্ট ২৪, ২০২৬
বিশ্ব

যুক্তরাষ্ট্রে হ্রদে সাঁতার, মগজখেকো অ্যামিবায় শিশুর মৃত্যু

By দেশের আলোআগস্ট ২৪, ২০২৬
অর্থনীতি

চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরাতে আসছে নতুন স্কিম

By দেশের আলোআগস্ট ২৪, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

জাতিসংঘের মহাসচিব পদে এসপিনোসার প্রচারণা শুরু

By দেশের আলোমে ১৪, ২০২৬

ফের ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজার

পানামা খালে নতুন বিধিনিষেধ, কমছে জাহাজ চলাচল

সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

না’গঞ্জ ক্লাবের সভাপতি সোলায়মানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Demo
আলোচিত

সীমান্তের বাইরে বন্ধু আছে, প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী

জুন ৫, ২০২৬

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

প্রতিহিংসা নয়, দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১৬, ২০২৬

এবারের বাজেট বাস্তবমুখী ও স্বস্তির: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

জুলাই ১২, ২০২৬

সিএনজি ও রিকশা পেলেন জুলাইযোদ্ধারা

আগস্ট ৮, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন