Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

ডিএনডি লেকে গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
  • দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬
  • ডিএনডি লেকে গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু
  • আনন্দের সাথে শিক্ষা অর্জণ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • বাজেট বাস্তবায়নযোগ্য, প্রয়োজন দক্ষতা ও সুশাসন
  • ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, জুন ১৪, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

দেশের আলোমে ১৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবদেক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও খাদ্যের মান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, খাদ্য সরবরাহে অনিয়ম, নিম্নমান বা অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা গণমাধ্যমে পাঠানো হয়। এর আগে ১৩ মে জারি করা অফিস আদেশের ভিত্তিতে দেশের বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাস্তবায়িত ফিডিং কার্যক্রমে খাবারের মান যাচাই ও কঠোর তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিদ্যালয় থেকে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ আসায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কিছু বিদ্যালয়ে পচা বনরুটি, পচা ডিম, ছোট আকারের বা পচা কলা বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এতে কর্মসূচির মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই খাদ্যের গুণগত মান নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, খাবার গ্রহণ ও বিতরণের আগে সরবরাহকারীর দেওয়া খাদ্যের মান ও পরিমাণ নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী আছে কিনা তা নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময় ও তারিখ অনুযায়ী খাদ্য গ্রহণ ও বিতরণ করতে হবে এবং সংরক্ষণের যথাযথ ব্যবস্থা রাখতে হবে যাতে খাদ্যের মান বজায় থাকে।

বিশেষভাবে বনরুটি তাজা, নরম ও সঠিকভাবে মোড়কজাত কি না তা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্যাকেট অক্ষত, ছেঁড়া বা আর্দ্রতামুক্ত হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন (১২০ গ্রাম) সঠিকভাবে উল্লেখ আছে কিনা তা যাচাই করতে হবে।

ডিমের ক্ষেত্রে ফাটা, দুর্গন্ধযুক্ত বা পিচ্ছিল অবস্থায় আছে কি না তা খেয়াল রাখতে বলা হয়েছে। কলা অবশ্যই দাগমুক্ত, পোকামুক্ত এবং অতিরিক্ত পাকা বা পচা হওয়া চলবে না। ইউএইচটি মিল্ক ও ফোর্টিফাইড বিস্কুটের ক্ষেত্রেও প্যাকেজিং, মেয়াদ, উৎপাদন তারিখ এবং নেট ওজন যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনোভাবেই নিম্নমানের বা ত্রুটিপূর্ণ খাদ্য গ্রহণ করা যাবে না। সরবরাহকারী অনিয়ম করলে তা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। পাশাপাশি কোনো ধরনের গাফিলতি, অবহেলা বা অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিশুদের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছে মন্ত্রণালয়। এজন্য মাঠপর্যায়ে নজরদারি ও জবাবদিহিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৪, ২০২৬
বাংলাদেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

রাজনৈতিক নিয়োগ বন্ধের ঘোষণা অর্থমন্ত্রীর

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার শীর্ষ বিনিয়োগ গন্তব্য হবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

By দেশের আলোজুন ১২, ২০২৬
বাংলাদেশ

বাজার নয়, সংস্কারেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: অর্থমন্ত্রী

By দেশের আলোজুন ১২, ২০২৬
বাংলাদেশ

তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক: অর্থমন্ত্রী

By দেশের আলোজুন ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ৯ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

By দেশের আলোজুন ১৩, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ, দীর্ঘ অপেক্ষার অবসান

তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক: অর্থমন্ত্রী

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৮ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১১ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৮ Views

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

জুন ১১, ২০২৬৭ Views

পুশইনে মুখোমুখি ঢাকা-দিল্লি, আজ বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ৮, ২০২৬৭ Views

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

জুন ১১, ২০২৬৬ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন