Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’
  • ৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
  • চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ
  • শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Tuesday, August 4, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ: তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান

দেশের আলোJune 11, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবলের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো যৌথভাবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র আসর আয়োজন করছে। এবার প্রতিটি আয়োজক দেশেই পৃথকভাবে উদ্বোধনী অনুষ্ঠান ও স্বাগতিক দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে সঙ্গে ভেঙে যাচ্ছে একক উদ্বোধনী অনুষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য।

আজ বাংলাদেশ সময় রাত ১১টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে ফুটবলের সবচেয়ে বড় এই আসরের।

২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল কেবল সিউলে। এবার তিনটি আয়োজক দেশের নিজস্ব সংস্কৃতি ও পরিচয় তুলে ধরতেই পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ফিফা।

আজ রাতে মেক্সিকোর পর আগামীকাল শুক্রবার টরন্টোতে এবং শনিবার ভোরে লস অ্যাঞ্জেলসে আরও দুটি উদ্বোধনী অনুষ্ঠান হবে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বৈশ্বিক আগ্রহ নতুন নয়। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ডায়ানা রসের উপস্থিতি এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ পরিবেশনা বিশেষভাবে আলোচনায় আসে।

সেই ধারাবাহিকতায় এবারও মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন শাকিরা ও নাইজেরীয় শিল্পী বার্না বয়। ১৬ থেকে ১৭ মিনিটের এই আয়োজনে মেক্সিকোর লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্প তুলে ধরা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মেক্সিকোতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্লদিয়া শেনবাউম।

মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। এর দুই ঘণ্টা পর রাত ১টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো।

দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল শুক্রবার টরন্টোতে। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠানটি। এরপর রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে স্বাগতিক কানাডা।

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান হবে শনিবার ভোরে লস অ্যাঞ্জেলসে। বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠান। সকাল ৭টায় প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

টরন্টোর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিশেষ ক্ষণগণনার মাধ্যমে। সেখানে কানাডার ইতিহাস ও জাতীয় অর্জনের বিভিন্ন দিক তুলে ধরা হবে। অনুষ্ঠানে অংশ নেবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে এবং বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়সহ কয়েকজন শিল্পী।

লস অ্যাঞ্জেলসের অনুষ্ঠানে থাকবে বড় পরিসরের ভিজ্যুয়াল উপস্থাপনা ও গল্পভিত্তিক পরিবেশনা। সেখানে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, লিসাসহ আন্তর্জাতিক অঙ্গনের কয়েকজন জনপ্রিয় শিল্পী।

তিনটি অনুষ্ঠানেরই প্রযোজক মার্কো বালিচ। অলিম্পিকের একাধিক উদ্বোধনী অনুষ্ঠানের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আয়োজকদের ভাষ্য, তিনটি অনুষ্ঠানের মূল বার্তা একটাই—ফুটবলের মাধ্যমে ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমারেখা পেরিয়ে মানুষকে এক সুতোয় গেঁথে দেওয়া।

আজকের উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত ১টায় মাঠে নামবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এরপর বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনের দ্বিতীয় পর্বের জন্য নজর যাবে কানাডার টরন্টোতে, যেখানে শুক্রবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে নামবে স্বাগতিক কানাডা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোAugust 3, 2026
অর্থনীতি

চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ

By দেশের আলোAugust 3, 2026
নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

সরকারি ভবনে সৌর প্যানেলের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোAugust 3, 2026
রাজনীতি

‘আইনের শাসনই গণতন্ত্র টিকিয়ে রাখে’: মির্জা ফখরুল

By দেশের আলোAugust 2, 2026
বিশ্ব

‘যুক্তরাজ্যে লিখিত সংবিধান থাকা জরুরি’: বার্নহ্যাম

By দেশের আলোAugust 2, 2026
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন

By দেশের আলোAugust 2, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

ভেজাল পণ্য উৎপাদক ও বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিসি

March 15, 2026

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

April 5, 2026

জ্বালানি সংকটে স্বস্তির সংবাদ: আসছে আরও পাঁচ জাহাজ

April 10, 2026

উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

May 12, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন